শার্শার বাগআঁচড়ায় প্রতারিত হয়ে ভ্যান খোয়ালো ষষ্ঠ শ্রেনির ছাএ ভাসুরের ছুরিকাঘাতে নারী খুন ‎সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মি ২ জেলে উ'দ্ধা'র, অস্ত্রসহ দয়াল বাহিনীর সদস্য আটক ময়মনসিংহে ৮০ বছর বয়সী ইমামতিকে সম্মাননা শ্রীমঙ্গলে সাইটুলা মাদ্রাসা ভবণ নির্মাণ কাজের উদ্বোধন লালপুরে কোরাআন বিতরণ ও সবক প্রদান লাখাইয়ে কলেজের লাগোয়া ভূমি ক্রয়বিক্রয় কে কেন্দ্র করে নানামুখী আলোচনা ও ভূলবুঝাবুঝি। রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি পেল বাংলাদেশ নরসিংদী পলাশে অবৈধভাবে মওজুদ কৃত ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার ও জরিমানা পদ্মা ভাঙে, চর জাগে—তবু থামে না পদ্মার পারের মানুষের জীবনসংগ্রাম বিশ্বায়নের যুগে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে মানসম্মত শিক্ষার বিকল্প নেই--শিক্ষামন্ত্রী বানিয়াচংয়ে ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, বিপাকে এসএসসি পরীক্ষার্থীরা আসলেন জয় করলেন চলে গেলেন ইউএনও মাহামুদুল হাসান জয়পুরহাটে জামায়াত নেতা প্রভাব খাটিয়ে মিথ্যা মামলা দেওয়ায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন এসআই কামাল হোসেনের বিরুদ্ধে আসামিদের রক্ষায় বাদীকে মামলায় হয়রানির করায় এসপির কাছে অভিযোগ অভয়নগরে বাঁশবাগান থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের যশোর সফর সফল করতে বাঘারপাড়ায় বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ প্রস্তুতি সভা কচুয়ায় শিক্ষামন্ত্রীর নির্দেশে খাজনা ও পরিবহন টোল আদায় বন্ধ! স্বস্তিতে ফিরেছে জনজীবন

শিবপুরে চাঞ্চল্যকর ভাইয়ের হাতে ভাইয়ের খুনের পুলিশের দেয়া প্রেস কনফারেন্স।

অদ্য বৃহস্পতিবার (১০ নভেম্বর, ২০২২)  নরসিংদী জেলা পুলিশ প্রেস কনফারেন্স এ শিবপুর থানার চাঞ্চল্যকর ভাইয়ের হাতে ভাইয়ের খুন হবার ঘটনার রকম রহস্য উদঘাটন করে।


গত ০৯ নভেম্বর  সকাল অনুমানিক ১১:০০ ঘটিকার সময় শিবপুর থানাধীন ৪নং মাছিমপুর ইউনিয়নের মিয়ারগাঁও গ্রামের সিরাজ খন্দকার(৫৫)কে , পিতা-মৃত আফছার খন্দকার এবং তার আপন বড় ভাই ইব্রাহিম খন্দকার (৫৬) খুন করে।


দীর্ঘদিন যাবত বসতবাড়ী সংলগ্ন পৈতৃক ০২ গন্ডা জমি যা সিরাজ খন্দকার এর দখলে আছে, ইব্রাহিম খন্দকার ঐ সম্পত্তি দখলের চেষ্টা করে এবং দখলকে কেন্দ্র করে দীর্ঘদিন বিরোধ চলতেছিল। সিরাজ খন্দকার  জমি-জমা সংক্রান্তে বিজ্ঞ আদালতে তার আপন বড় ভাই ইব্রাহিম খন্দকার-সহ কয়েকজনের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে মামলা করেন।


গত কাল কোর্ট হতে নোটিশ নিয়ে সিরাজ খন্দকার উক্ত বাড়ীতে গেলে নোটিশ পেয়ে ক্ষীপ্ত হয়ে ইব্রাহিম খন্দকার তার মেয়ের জামাই সামসুল এবং স্ত্রী ফিরোজা বেগম, দুই ছেলে হোসেন খন্দকার (২৫), সাহেদ খন্দকার (১৯), ভাতিজা মোহাম্মদ (২০), আব্দুল্লাহ (২৮) এবং মেয়ে মদিনা সহ একত্রে তার বাড়ীতে মুরগীর ফার্মে প্রবেশ করে লোহার শাবল, বাঁশের লাঠি, নীড়ানি দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় সিরাজ খন্দকার এবং তার স্ত্রী মোসলেমা (৪৮) কে  ধারালো অস্ত্র দ্বারা কুপিয়ে মারাত্মক জখম করে।


আহত অবস্থায় সিরাজ খন্দকার ও তার স্ত্রী মোসলেমাকে প্রতিবেশীরা চিকিৎসার জন্য নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় গত ০৯/১১/২০২২ তারিখে দুপুর অনুমান ০১:৩০ ঘটিকার সময় সিরাজ খন্দকার (৫৫) মারা যায় এবং তার স্ত্রী বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন আছে। ঘটনাস্থল হতে একটি শাবল, বাঁশের লাঠি ও নীড়ানি জব্দ করা হয়। 


বর্ণিত ঘটনায় হত্যাকান্ডের মূল হোতা পরিকল্পনাকারী ঘটনার নায়ক মৃত সিরাজ খন্দকার এর বড় ভাই আসামী ইব্রাহিম খন্দকারকে গত রাতে অফিসার ইনচার্জ, শিবপুর মডেল থানা, নরসিংদী গোপন সংবাদের ভিত্তিতে তথ্য প্রযুক্তির সহায়তায় মাধবদী থানাধীন দুর্গম চরাঞ্চল এলাকা মহিষাশুরা ইউনিয়নের বৈত্তাদ্দি গ্রামের আসামী ইব্রাহিম খন্দকার এর শ্বশুর বাড়ী হতে অদ্য ভোররাত ০৫:২৫ ঘটিকার সময় গ্রেফতার করেন। 


গ্রেফতারকৃত আসামীর দেয়া তথ্য অনুযায়ী হত্যার সময় ব্যবহৃত আলাম ১ টি শাবল, বাশের লাঠি, নীড়ানি ও ১ টি দা উদ্ধার করে পুলিশ

আসামীকে আজ  বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Tag
আরও খবর

deshchitro-69e22bf75485f-170426064751.webp
ভাসুরের ছুরিকাঘাতে নারী খুন

১ ঘন্টা ১০ মিনিট আগে