ঈশ্বরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুলিয়ারচরে পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্র উদ্ভোধন *টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) মাদক উদ্ধার করেছে র‌্যাব-১৫* *উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ১ আরসা সদস্য গ্রেফতার* মধুপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪৩৪ জন উপকারভোগীর মাঝে-শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ আদালতের ডিক্রির পর পীরগাছায় পাচুলিয়া ঈদগাহ মাঠের ১ একর ৪৮ শতক জমির সীমানা নির্ধারণ লাখাইয়ের বসতঘরের মাটি খুঁড়ে গাঁজা উদ্ধার, প্রতিবন্ধী স্বামীকে ছেড়ে,, স্ত্রী আটক। নাটোরের লালপুরে পদ্মা নদীতে ডুবে শিশুর মৃত্যু মিয়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ জন হাতিয়া থেকে আটক কুলিয়ারচরে দুই কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: কাজ শেষ হতেই ধসে পড়ল নবনির্মিত আরসিসি রাস্তা মধুপুরে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম মগনামা লঞ্চঘাট থেকে সাগরে পড়ে যুবক নিখোঁজ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি মনির,সম্পাদক লিটন কেয়ারটেকারের বিরুদ্ধে বাড়ি-সম্পত্তি জবরদখলের অভিযোগ জননিরাপত্তায় সাফল্যের ২১ বছর, বরিশালে র‍্যাব-৮-এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শ্রীমঙ্গলে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিলেন এমপি মুজিবুর রহমান চৌধুরী বিএনপির নাম ভাঙিয়ে কেউ অনৈতিক কর্মকান্ড করলে কঠোর ব্যবস্থা: ওবায়দুর রহমান চন্দন ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা বাঘারপাড়ায় ৩৮ বস্তা সারসহ আটক ৩, কারাদণ্ড ও জরিমানা বিইমজার যুগপূর্তি: সম্মাননা-সংবর্ধনায় মুখর বরিশাল সার্কিট হাউজ

শ্যামনগরে করলা ও তরমুজ ফসলের মাঠ দিবস অনুষ্ঠিত

শ্যামনগরে করলা ও তরমুজ ফসলের মাঠ দিবস অনুষ্ঠিত

রনজিৎ বর্মন শ্যামনগরউপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে শনিবার(৩১ আগষ্ট) বিকালে উপজেলার ভূরুলিয়া ইউপির হাটছালা গ্রামে করলা ও ভূরুলিয়া ইউপির কুল্টুকুরী গ্রামে অফসিজেন তরমুজ ফসলের মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

উভয় মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার নাজমুল হুদা। প্রধান অতিথি বক্তব্যে বলেন কৃষকরা অফসিজেন তরমুজ চাষ ও করলা চাষ করে ব্যাপক লাভবান হতে পারেন। বর্তমানে তরমুজ ও করলার বেশ চাহিদা রয়েছে। তিনি বলেন কৃষকদের কৃষি অফিস থেকে সব ধরনের সহায়তা প্রদান করা হবে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিক্ষক রনজিৎ কুমার বর্মন। উপ-সহকারী কৃষি কর্মকর্তা এস এম আহসানুল্যা ও মোঃ মহিউদ্দিনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কৃষক বিপ্র কুমার মন্ডল, মিনতি রানী মন্ডল, শমন কুমার মন্ডল প্রমুখ। সভাপতিত্ব করেন যথাক্রমে রবীন্দ্র নাথ মন্ডল ও ইউপি সদস্য হোসেন আলী।

করলার মাঠ দিবসে বক্তারা বলেন এবছর বিঘা প্রতি ১ লক্ষ ৫০ হাজারের অধিক করলা বিক্রী করেছেন। করলা চাষে খরচ হয়েছে অনুমান ৩৩ হাজার থেকে ৩৫ হাজার টাকা।
অপরদিকে অফসিজেন তরমুজ ফসলের মাঠ দিবস অনুষ্ঠানে কৃষকরা বলেন ২ প্যাকেট অর্থাৎ ৪ শত বীজ বপন করেন। এর মধ্যে ২ শত পঞ্চাশটি চারা গাছে ফলন ধরে। ১ লক্ষ ৫০ হাজার টাকার তরমুজ বিক্রী করেছেন। খরচ হয়েছে ৩০ হাজার টাকা। তারা বলেন এটি একটি লাভজনক ফসল।

ছবি- শ্যামনগরে করলা ফসলের মাঠ দিবস অনুষ্ঠান।



Tag
আরও খবর