যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু আদমদীঘিতে কারা নির্যাতিত বিএনপির নেতাকর্মীদের গণসংবধনা তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী সাব্বির আহমেদ রনিকে চেয়ারম্যান করে BJUS-এর ২২ সদস্যের বোর্ড কমিটি গঠন মিরসরাইয়ে হাইতকান্দি ইউপিতে জামায়াতের চেয়ারম্যান ও সদস্য প্রার্থী ঘোষণা চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ ডোমারে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার কম্যান্ড্যান্ট নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন নন্দীগ্রামে ৪৫০ পিস ইয়াবাসহ কারবারি হোসেন আলী আবারও গ্রেফতার মিরসরাইয়ে ১৩তম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পেল ৭৭ শিক্ষার্থী

এখন পর্যন্ত লুট হওয়া ৩ হাজার ৮৭২টি অস্ত্র উদ্ধার

স্টাফ রিপোর্টার - প্রতিনিধি

প্রকাশের সময়: 01-09-2024 04:37:06 am

গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর থেকে বিভিন্ন থানায় বিক্ষুব্ধ জনতা অগ্নিসংযোগ ও লুটপাট চালায়। এতে বিপুল পরিমাণ গোলাবারুদ ও অস্ত্র লুট হয় বলে দাবি করে পুলিশ। সেই সব ঘটনার পর লুট যাওয়া অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে।


সর্বশেষ তথ্য অনুযায়ী, লুট হওয়া ৩ হাজার ৮৭২টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। শনিবার (৩১ আগস্ট) রাতে পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।


পুলিশের এই কর্মকর্তা জানান, সারাদেশ থেকে বিভিন্ন ধরনের ৩ হাজার ৮৭২টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। এছাড়া ২ লাখ ৮৬ হাজার ২১৬ রাউন্ড গুলি, ২২ হাজার ২০১টি টিয়ার শেল এবং ২ হাজার ১৩৯ সাউন্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে।


তবে এখন কতটি অস্ত্র ও গোলাবারুদ খোয়া গেছে তা জানায়নি পুলিশ। অন্যদিকে, এসব লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ থানায় জমা দিতে অনুরোধ জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে।


আগামী ৩ সেপ্টেম্বরের মধ্যে নিকটস্থ থানায় লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ জমা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে পুলিশ।


আরও খবর