‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

শ্রীমঙ্গলের দুটি গ্যাস পাম্পের বিরুদ্ধে ফুসে ওঠেছেন সাধারণ পরিবহন শ্রমিকরা

গ্যাসের সাথে বাতাস দেবার অভিযোগ


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দুটি সিএনজি ফিলিং স্টেশনের বিরুদ্ধে যানবাহনে গ্যাসের সাথে বাতাস ভরে দিয়ে প্রতারণার অভিযোগ করেছেন সাধারণ পরিবহন শ্রমিকরা। 

এ ব্যাপারে শ্রমিকদের পক্ষে প্রতিকার চেয়ে একাধিক লিখিত অভিযোগ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে দাখিল করা হয়েছে। পাশাপাশি শ্রীমঙ্গল পরিবহন শ্রমিকরা দুটি ফিলিং স্টেশনের বিরুদ্ধে নানাবিদ অভিযোগ আনয়ন করে সুষ্ঠু সমাধানের জন্য শ্রীমঙ্গল পৌরসভার সদ্য সাবেক মেয়র ও উপজেলা বিএনপি’র সভাপতি মো. মহসিন মিয়া মধুর সহযোগিতা কামনা করেছেন।

লিখিত অভিযোগে পরিবহন শ্রমিকরা উল্লেখ করেন, ‘দীর্ঘদিন থেকে শ্রীমঙ্গল উপজেলাধীন হবিগঞ্জ সড়কের সখিনা সিএনজি ফিলিং স্টেশন ও মৌলভীবাজার সড়কের মেরিগোল্ড সিএনজি ফিলিং স্টেশনে আমরা প্রতারিত হয়ে আসছি। দুটি ফিলিং স্টেশনেই গ্যাসের তুলনায় হাওয়া অনেক বেশি দেওয়া হয়। 

এতে আমরা দিনমজুর পরিবহন শ্রমিকরা প্রতিনিয়ত আর্থিক ক্ষতির সম্মুখিন হচ্ছি। একশত টাকার গ্যাস ভরলে আমরা পঞ্চাশ টাকা গ্যাসও পাইনা। মৌলভীবাজারের অন্যান্য ফিলিং স্টেশন থেকে একটি সিএনজিতে গ্যাস ভরলে যেখানে সারাদিন চালানো যায়, সেখানে শ্রীমঙ্গলের ওই দুটি ফিলিং স্টেশন থেকে গ্যাস ভরলে অর্ধেক দিনও গাড়ি চালানো সম্ভব হয় না। অনিয়ম ও দুর্নীতির আশ্রয় নিয়ে এসব ফিলিং স্টেশনের মালিকরা দীর্ঘদিন ক্ষমতায় থাকা আওয়ামী লীগ নেতাদের আশ্রয়-পশ্রয়ে এবং অসাধূ কিছু প্রশাসনের কর্মকর্তাদের অনৈতিক সুবিধা দিয়ে তারা কোটি কোটি টাকার পাহাড় গড়ে তুলেছেন। সঠিক তদন্ত করলে তাদের সকল কুকর্ম বেড়িয়ে আসবে। এতে করে আমরা সাধারণ চালকরা এসব দুর্নীতির হাত থেকে রক্ষা পাবো।

এ ব্যাপারে মাইক্রোবাস চালক মো. নাসির উদ্দিন এবং সাইফুল ইসলাম বৃহস্পতিবার (২৯ আগস্ট) গণমাধ্যমকর্মীদের কাছে অভিযোগ করে বলেন, ‘শ্রীমঙ্গলের দুটি সিএনজি ফিলিং স্টেশন থেকে ১ হাজার টাকার গ্যাস ভরলে ৭০০ টাকার গ্যাস পাওয়া যায়, ৩০০ টাকার গ্যাসের হিসাব মিলে না। জেলার অন্য পাম্প থেকে গ্যাস ভরলে শ্রীমঙ্গলের পাম্প থেকে ভরা গ্যাসের সাথে ৩০০ টাকার গড়মিল পাওয়া যায়।

মৌলভীবাজার জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়ন-১২২৩ শ্রীমঙ্গল শাখার সাবেক সভাপতি মো. খায়রুজ্জামান কামাল অভিযোগ করে বলেন, ‘দীর্ঘদিন যাবৎ শ্রীমঙ্গলের দুটি গ্যাস পাম্প থেকে চালকরা গ্যাস নিয়ে প্রতারণার শিকার হয়ে আসছেন। পাম্পে গ্যাস কম দেয়াতে চালকরা পরিবহন মালিকের কাছে চোর সাজতে হচ্ছে। বিষয়টি দ্রæত সমাধান করতে প্রশাসনের প্রতি জোর অনুরোধ জানাচ্ছি।

এ ব্যাপারে গণমাধ্যমকর্মীদের সাথে আলাপকালে সখিনা সিএনজি রিফুয়েলিয়ং অ্যান্ড ফিলিং স্টেশনের সত্ত্বাধিকারী শের আলী হেলাল বলেন, ‘আমার সিএনজি ফিলিং স্টেশনের বিরুদ্ধে যে অভিযোগ আনয়ন করা হয়েছে তা সত্য নয়। যদি এমন হয়ে থাকে তাহলে প্রশাসনের মাধ্যমে বিশেষজ্ঞ দিয়ে আমার ফিলিং স্টেশনের মেশিন পরীক্ষা করে দেখলেই সব প্রমাণিত হবে।

শ্রীমঙ্গল পৌরসভার সদ্য সাবেক মেয়র ও উপজেলা বিএনপি’র সভাপতি মো. মহসিন মিয়া মধু বলেন, পরিবহন শ্রমিকদের দুটি অভিযোগ উপজেলা প্রশাসন বরাবরে দাখিল করা হয়েছে। এ বিষয়ে তারা তদন্ত করে আইনী ব্যবস্থা নেবেন।

Tag
আরও খবর