অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

মধুপুরে জাতীয় কবির ৪৮তম মৃত্যু বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ছবি-দেশচিত্র

অন্যায়ের বিরুদ্ধে দ্রোহ, মানবাতার প্রেম ও সাম্যবাদরে চেতনায় দীপ্ত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৮তম মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩০ আগস্ট শুক্রবার সকালে নজরুল একাডেমী মধুপুর উপজেলা শাখার উদ্যোগে আদালত পাড়া সেগুনবাগিচায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।  ১৩৮৩ বঙ্গাব্দের ১২ ভাদ্রে নিভে গিয়েছিল বাংলা সাহিত্য ও সংগীতের এই অনন্য প্রতিভার জীবনপ্রদীপ। মৃত্যুবার্ষিকীতে কবির অকৃত্রিম ভালোবাসা দেশে মানুষের। ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জাতীয় কবির কাজী নজরুল ইসলামের জন্ম।

সংগঠনের সভাপতি অধ্যাপক আব্দুল আজিজের সভাপতিত্বে আলোচনায় অংশ গ্রহণ করেন সহ-সভাপতি ও প্রেসক্লাবের  সাধারণ সম্পাদক আব্দুলাহ আল মামুন, একাডেমীর সাধারণ সম্পাদক আবুবকর সিদ্দিক, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল লতিফ, ওস্তাদ আসাদুজ্জামান মন্টু, ওস্তাদ সরকার শহীদ, ওস্তাদ আবদুল করিম, শিক্ষক নুরজাহান লাকী, বীর মুক্তি যোদ্ধা এম এ হালিম, প্রভাষক নাজিবুল বাশার।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যন্ত্র শিল্পী রতন ঘটক, নজরুল একাডেমির সদস্য সহকারী অধ্যাপক হুমায়ুন কবির, আবু কায়সার,  প্রভাষক লিয়াকত হোসেন জনী, এসেনশিয়াল ড্রাগসের কর্মকর্তা  মুনায়েম খান, অভিভাবক, একাডেমির সদস্য ও শিল্পীবৃন্দ।

উল্লেখ্য ২৭ আগস্ট ছিলো জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৮তম মৃত্যু বার্ষিকী। তাঁর স্মরণে নজরুল একাডেমী মধুপুর উপজেলা শাখা  দেশের সার্বিক বন্যা পরিস্থিতি বিবেচনা করে ঘরোয়াভাবে স্বল্প পরিসরে এ অনুষ্ঠানের আয়োজন করে। কবির স্মরণে এসময় আলোচনা সভা, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে একাডেমির শিল্পী ও ওস্তাদের অংশগ্রহণে  কবির নিজের লেখা ও সুর করা গানের মধ্যে দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

Tag
আরও খবর




6ae7565a0a985-011126091018.webp
যে পায় সে পায় - আহসান হাবিব

৭ ঘন্টা ১৪ মিনিট আগে