শ্যামনগরে দুর্গা পূজা মন্ডপ পরিদর্শনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড.মনিরুজ্জামান লাখাইয়ে পুজা মণ্ডপ পরিদর্শনে লাখাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সাংবাদিকদের উদ্দেশে এমপি সুলতান মাহমুদ বাবু বললেন, 'আমি যদি দুর্নীতি করি, সেটাও লিখবেন' তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু

বায়তুল মোকাররমের জুমার নামাজের দায়িত্বে যিনি

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 30-08-2024 03:36:00 am

ড. ওয়ালীয়ুর রহমান খান। © সংগৃহীত ছবি


জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের জুমার নামাজ পড়ানোর দায়িত্ব পেয়েছেন ইসলামিক ফাউন্ডেশনের গবেষণা বিভাগের মুহাদ্দিস ড. ওয়ালীয়ুর রহমান খান।


শুক্রবার (৩০ আগস্ট) তিনি জাতীয় মসজিদে জুমার নামাজ পড়াবেন। বৃহস্পতিবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবু বকর সিদ্দীক।


এর আগের খতীব আত্মগোপনে রয়েছেন। খতিবের অনুপস্থিতিতে তিনিই বিকল্প খতিব হিসেবে জুমার নামাজে ইমামতি করে আসছিলেন।


জনরোষে শেখ হাসিনা সরকারের পতনের পর পলাতক রয়েছেন বায়তুল মোকাররম মসজিদের খতিব হাফেজ মুফতি মাওলানা মোহাম্মদ রুহুল আমিন। তার অনুপস্থিতিতে ইসলামিক ফাউন্ডেশনের গবেষণা বিভাগের মুহাদ্দিস ড. ওয়ালীয়ুর রহমান খানকে বিকল্প খতিব হিসেবে জুমার নামাজে ইমামতির দায়িত্ব দেওয়া হয়।


মো. আবু বকর সিদ্দীক বলেন, ‌‘খতিব আসতেছে না। তাই সাময়িকভাবে জুমার নামাজ পড়ানোর জন্য ওয়ালীয়ুর রহমান খানকে দায়িত্ব দেওয়া হয়েছে। খতিব আত্মগোপনে আছে আমরা কী করব? সে কেন পালিয়েছে আমরা জানি না? আমরা তাকে শোকজও দিয়ে রেখেছি। আমরা তো নামাজ বন্ধ রাখতে পারবো না। তাই একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে।’


জানা গেছে, ২০১৮ সালের ৪ নভেম্বর এক মাহফিলে’ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘কওমি জননী’ উপাধিতে দিয়েছিলেন হাফেজ মুফতি মাওলানা মোহাম্মদ রুহুল আমিন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে চেয়েছিলেন তিনি। তবে দল থেকে তাকে মনোনয়ন দেওয়া হয়নি।

আরও খবর