মোংলায় এক মাস ধরে পানির সংকট, দুর্ভোগে ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা ডিজেলের সংকট ২০২৭ সালেও থাকবে: আইইএ ৯ নভেম্বর বসছে ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন সপ্তাহে দুই দিন নিজ বাসাবাড়ি পরিষ্কার পরিচ্ছন্নতায় প্রধানমন্ত্রীর আহ্বান ২নং উত্তর চরবংশীর গর্ব মো. নাজমুল হাসান, বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম স্থান অর্জন ফুটফুটে শিশুটিকে বাঁচাতে বাড়িয়ে দিন সহায়তার হাত, ওয়াফির হৃদয়ে ছিদ্র মোংলায় দুই মাস পর নারীকে ধর্ষণ ও হত্যার অভিযোগে গ্রেপ্তার ২ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার দেওয়ানগঞ্জের ডাংধরায় মা-ছেলেকে পিটিয়ে জখম ও ইজিবাইক ছিনতাই; থানায় অভিযোগ জামালপুরের বকশীগঞ্জে জাল আমেরিকান ডলারসহ গ্রেপ্তার ২: মোটরসাইকেল ও মোবাইল জব্দ কুলিয়ারচরে মাদক, অনলাইন জুয়া ও বিশেষ অভিযানে ০৯ জন গ্রেপ্তার আশাশুনির ১০৬ দুর্গাপূজা মন্দিরে ৬৩ টন ৬০০ কেজি চাউলের ডিও প্রদান লাখাইয়ে বসতঘরে মেঁঝে কেটে চুরি, মোবাইলসহ মূল্যবান মালামাল উধাও। পীরগাছায় রাজবাড়ির দুই পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ইশরাত জাহান কুলিয়ারচরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন দিনাজপুরে নবাগত নার্সদের নবীন বরণ ও ক্যাপিং অনুষ্ঠান অনুষ্ঠিত। সাবেক মেয়র কাদের মির্জা, স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের তিন মামলা দুর্গাপূজা উপলক্ষে ঝিনাইগাতী থানা পুলিশের আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শিশুদের নেতৃত্বে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষ রোপন বগুড়ার আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

আইনজীবী হত্যাচেষ্টার মামলায় আসামি শেখ হাসিনা- ফেরদৌস-পাপন-তাকসিম

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 28-08-2024 12:20:31 pm

কোটা সংস্কার আন্দোলনের সময় রাজধানীর মুগদায় আবদুল বাছেদ শামীম নামে এক আইনজীবীকে হত্যাচেষ্টার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন, নায়ক ফেরদৌস, ঢাকা ওয়াসার সাবেক এমডি তাকসিম আহমেদ খান, ব্যারিস্টার সায়েদুল হক সুমনসহ ৫৯ জনের নামে মামলা করা হয়েছে।


বুধবার (২৮ আগস্ট) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালতে আবদুল বাছেদ শামীম নিজেই বাদী হয়ে মামলা করেন। আদালত মুগদা থানা পুলিশকে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন।


মামলায় আসামিদের মধ্যে রয়েছেন- ওবায়দুল কাদের, শেখ সেলিম, আসাদুজ্জামান খান কামাল, মাহাবুবুল আলম হানিফ, হাছান মাহমুদ, নাজমুল হাসান পাপন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, দীপু মনি, বিপ্লব বড়ুয়া, আবদুস সোবহান গোলাপ, মোহাম্মদ আলী আরাফাত, জুনায়েদ আহমেদ পলক, শেখ ফজলে শামস পরশ, মাঈনুল হোসেন খান নিখিল, নায়ক ফেরদৌস আহমেদ, ব্যারিস্টার সায়েদুল হক সুমন, কাজী সালাউদ্দিন, ওয়াসার সাবেক এমডি তাকসিম আহমেদ খান, পুলিশের চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, হাবিবুর রহমান, ছাত্রলীগের সাদ্দাম হোসেন, শেখ ওয়ালী আসিফ ইনান, মাজহারুল কবীর শয়ন ও তানভীর হাসান সৈকত।


জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলনে সময় ১৮ জুলাই আদালতের কার্যক্রম শেষ করে বাসায় ফিরছিলেন আবদুল বাছেদ শামীম। মানিকনগর পৌঁছালে আন্দোলনকারীদের ওপর আইন-শৃঙ্খলা বাহিনী, আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীর গুলি বর্ষণ করেন। এতে গুলিবিদ্ধ হন আবদুল বাছেদ।

আরও খবর