অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

কুড়িগ্রামে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া ও আনন্দোৎসব অনুষ্ঠিত



কুড়িগ্রামে অনুষ্ঠিত হলো অটিস্টিক ও বিশেষ চাহিদা সম্পন্ন বালক-বালিকাদের ক্রীড়া আনন্দ উৎসব। বুধবার সকাল ১১টায় কুড়িগ্রাম স্টেডিয়াম মাঠে ক্রীড়া পরিদপ্তরের ব্যবস্থাপনায় বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০২২-২০২৩ এর আওতায় জেলা ক্রীড়া সংস্থা  এ খেলা ও আনন্দ উৎসবের আয়োজন করে।


এ আয়োজনের উদ্বোধনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে,জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম, পৌর মেয়র কাজিউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মো: মিনহাজুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা কালিপদ রায়, জেলা ক্রীড়া অফিসার মো: আকরাম হোসাইন সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 


এ উৎসবে মুক্তারাম পল্লী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়, পলাশবাড়ী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় কুড়িগ্রামের ১২০ জন শিক্ষার্থী অংশ নেয়।


ইভেন্টের মধ্যে ছিল ১২-১৬ বছর বয়সের বালক-বালিকাদের ১০০ মিটার দৌড়, ৮-১১ বছর বয়সের বালক-বালিকাদের ৫০ মিটার দৌড়, বেলুন ফোটানো, বিস্কুট দৌড়, ছোট গোলবাড়ে গোল দেয়া, মোরগ লড়াই, যেমন খুশি তেমন সাঁজো, ও সংগীত পরিবেশনা।


খেলা ও আনন্দ উৎসব শেষে ১২০ জন শিক্ষা শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম।


জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম বলেন, জেলার অটিজম ও বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের বিশেষ দিবসের খেলাসহ সকল ধরনের খেলা ও উৎসবে সম্পৃক্ত করা হবে।


আরও খবর




6ae7565a0a985-011126091018.webp
যে পায় সে পায় - আহসান হাবিব

২ ঘন্টা ২০ মিনিট আগে