নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠতি ‎সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ লাখাইয়ে কৃষি কর্মকর্তা সার পৌছে দিচ্ছেন কৃষকের হাতে,ব্যবসায়ীদের উপর রাখছেন কড়া নজরদারি। পাঁচবিবিতে মসজিদের ফ্যান চুরি করতে গিয়ে যুবক আটক ঢাকা শহরকে সিসিটিভির আওতায় আনার প্রকল্প পুনর্গঠন করা হচ্ছে র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ কৃষিপণ্যে ধলতা বাতিলসহ ১০ দফা দাবিতে গোয়ালন্দে কৃষক সমিতির স্মারকলিপি সান্তাহারে মাদক সেবনকারী এক ব্যক্তিকে জেল-জরিমানা পীরগাছায় বাড়ি নির্মাণে বাঁধা; ন্যায়বিচার চেয়ে সংবাদ সম্মেলন ঝিনাইগাতীতে নিষিদ্ধ পলিথিন, প্লাস্টিক ওয়ান-টাইম প্লেট ও প্যাকেট জব্দ তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার। ঝিনাইগাতীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ বহুলীবাসীর সুখ-দুঃখে আজীবন পাশে থাকতে চান বিএনপি নেতা এস এম রঞ্জু *কক্সবাজারে অস্ত্র আইনের মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি র‌্যাবের হাতে গ্রেফতার*

ইসির ৪০ কর্মকর্তা পদোন্নতি পেলেন ১৯ বছর পর

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 28-08-2024 05:01:01 am

নির্বাচন কমিশন (ইসি) ষষ্ঠ গ্রেডে সিনিয়র সহকারী সচিব পদমর্যাদায় অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা পদে ৪০ কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে। এদের বেশির ভাগই ১৯ বছর ধরে পদোন্নতি বঞ্চিত ছিলেন। ২০০৫ সালে তারা সহকারী সচিব পদে যোগ দিয়েছিলেন। এছাড়া একজনকে পঞ্চম গ্রেডে উপসচিব পদে পদোন্নতি দেয়া হয়েছে।


ইসির জনবল ব্যবস্থাপনা শাখার সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমানের সই করা এ সংক্রান্ত প্রজ্ঞাপনে পদোন্নতি পাওয়া ইসি সচিব বা ইসির ইন্টারনাল ওয়েবসাইটের মাধ্যমে কাজে যোগদানের জন্য বলা হয়েছে। তবে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত তারা নিজ নিজ দফতরেই নিযুক্ত থাকবেন।


এ বিষয়ে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ মঙ্গলবার সংবাদমাধ্যমকে বলেন, সিনিয়র সহকারী সচিব পদে ৪০ জন এবং উপসচিব পদে একজনকে পদোন্নতি দেয়া হয়েছে।


ইসি কর্মকর্তারা জানান, এসিআর ভালো থাকা সত্ত্বেও তাদের পদোন্নতি আটকে রাখা হয়। এদের মধ্যে অনেকে ইসিতে এবং কেউ কেউ মাঠ পর্যায়ে কর্মরত আছেন।

আরও খবর