সেনবাগে পুলিশের সাঁড়াশি অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৭ নাগেশ্বরীতে বামনডাঙ্গায় অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ রামগ‌ড়ে এসএস‌সি উত্তীর্ণ শিক্ষার্থী‌দের সংবর্ধনা দি‌য়ে‌ছে ছাত্রদল যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানায় ঢুকে পড়ল বাস, নারী পথচারী নিহত অভয়নগরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর নিহত চিলমারীতে "ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির" ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত বেনাপোলে ভারতীয় পর্যটকের মৃত্যু: আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ভারতে পাঠাল ইমিগ্রেশন দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ উদযাপন জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ‎হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেল তরুণ ব্যবসায়ীর স্বপ্ন উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ জয়পুরহাটগামী প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, বৃদ্ধার মৃত্যু শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে জয়পুরহাটে শতকণ্ঠের গীতা পাঠ, আলোচনা ও র‍্যালী দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি ঈশ্বরগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল নিষিদ্ধ চায়না দুয়ারী জাল মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ র‌্যাবের নাম বদলের বিল পাস দেশ অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী লাখাইয়ের বাজারে দেশিজাতের মাছের জন্য হাহাকার।

তজুমদ্দিন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে রাতের আঁধারে তুলে নিয়ে হত্যার চেষ্টা।

ভোলা তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নে রাকিব নামের এক যুবককে রাতের আঁধারে উঠিয়ে নিয়ে নির্যাতন করে অচেতন অবস্থায় রেখে যায় দুর্বৃত্তরা। পরিবারের অভিযোগ রাকিবকে হত্যার উদ্দেশ্য তুলে নিয়ে নির্যাতনের পর অজ্ঞান হয়ে গেলে মৃত ভেবে রাস্তার পাশে  রেখে পালিয়ে যায় সন্ত্রাসীরা। রাকিব (২৬) বর্তমানে তজুমদ্দিন  হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 

রবিবার রাতে শম্ভুপুর ইউনিয়নের গোলকপুর গ্রামের  ৩ নং ওয়ার্ডের গোলকপুর আলিম মাদ্রাসার পাশে এই ঘটনা ঘটে।

পরিবারের অভিযোগ ও ঘটনাসূত্রে জানা যায়, স্থানীয় বিভিন্ন বিষয় নিয়া দীর্ঘদিন ধরে গোলকপুর গ্রামের আছর উদ্দিন ফরাজি বাড়ীর বাবুল এবং তার ছেলের সাথে একই এলাকার মোঃ ইউনুসের ছেলে রাকিব এর বিরোধ চলছিল। এ নিয়ে উভয় পক্ষ একাধিক বার শালিস মিমাংসা বসলেও বিষয়টি অমিমাংশিত থেকে যায়।

ঘটনার দিন রাকিব স্থানীয় বাজার মুচিবাড়ির কোনার উওর পাশে রাত সাড়ে ৯টা দিকে প্রসাব করতে গেলে রাতের আঁধারে কয়েকজন মিলে হাত মুখ বেঁধে রাকিবকে পানির টাংকির দিকে তুলে নিয়ে যায়। ঘটনাটি এক প্রত্যক্ষদর্শী বাজারে এসে জানায়। পরে আত্মীয় স্বজন ও বাজার ব্যবসায়িরা মিলে প্রায় দুই ঘন্টা খোজাখুজি করে রাত ১২ টার দিকে তাকে নীরব মেম্বার বাড়ির সামনে রাস্তার পাশে অজ্ঞাত অবস্থা পায়। পরে উদ্ধার করে রাকিবকে তজুমদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়। 

রাকিবের বড় ভাই ইব্রাহিম  বলেন, যারা আমার ভাইকে তুলে নিয়েছে, তাদেরকে চিনতে পেরেছে।  নির্যাতনে অজ্ঞান হলে মৃত ভেবে রাস্তার পাশে ফেলে দেয়। টাকা নিয়েছে, নির্যাতন করেছে দুঃখ করিনা ভাইকে জীবিত পেয়েছি এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া। এবিষয়ে আমরা থানায় অভিযোগ দিয়েছি।

তজুমদ্দিন থানার  অফিসার ইনচার্জ  আনোয়ারুল হক বলেন,আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি,তদন্ত সাপেক্ষে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে।

Tag
আরও খবর




6a99972f0cfc9-030926095007.webp
র‌্যাবের নাম বদলের বিল পাস

২৩ ঘন্টা ৫৬ মিনিট আগে