‎জ্বালানি সংকটেও জাতীয় গ্রিডে স্বস্তি দিচ্ছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র শিক্ষার্থীদের প্রোগ্রামিংয়ে দক্ষ করতে জাবিপ্রবিতে সেমিনার লাখাইয়ে চাচার হাতে ভাতিজা খুন। টিকটকের পরিচয়ে প্রেম, অতঃপর লাখাইয়ে দুই মাস পর অপহরণকারী প্রেমিকসহ ভিকটিম তরুণী উদ্ধার। পীরগাছায় জুয়েল রানা ও তার ছেলের চিকিৎসায় আলোর কাফেলার সহযোগিতা অভয়নগরে গাঁজা বিক্রেতাকে ৯৭ দিনের সশ্রম কারাদণ্ড ‎মোংলা বন্দরে বড় ধরনের রাজস্ব জালিয়াতি শনাক্তঃযন্ত্রাংশের আড়ালে বিলাসবহুল গাড়ির চালান ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার রাজবাড়ীর দৌলতদিয়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশাল মিছিল রায়পুরে মাদকবিরোধী জনসচেতনতা কার্যক্রম জোরদার পুলিশ ও স্থানীয় জনগণের সম্মিলিত উদ্যোগে বিভিন্ন ইউনিয়নে মাদকবিরোধী প্রচারণা গাইবান্ধায় এস.পি.-র বাংলো থেকে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার। শ্রীমঙ্গলে মাদক ও যৌতুকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা ও পেশাগত অধিকার সুনিশ্চিতকরণে সভা নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের নতুন কমিটি: সভাপতি হারিসুল বারী রনি, সেক্রেটারি রফিকুল ইসলাম মহানবীর জীবন আদর্শ বাস্তবায়নে শান্তি প্রতিষ্ঠা সম্ভব - মঈন খান দিনাজপুরে ২২৭ টন সরকারি সার আত্মসাতের অভিযোগে বিএডিসি’র স্টোরকিপার আটক মাদকমুক্ত ও নিরাপদ পুনট গঠনে জয়পুরহাটের কালাইয়ে গণস্বাক্ষর ও আলোচনা সভা শেরপুরে পবিত্র ঈদ-ঈ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে গাছের চারা বিতরণ ন‌ওগাঁর নিয়ামতপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদে মিলাদুন্নবী উদযাপন ‎মোংলায় কোস্টগার্ডের উদ্যোগে বৃক্ষরোপণ ‎কর্মসূচির উদ্বোধন করেছেন পরিবেশ প্রতিমন্ত্রী

বড়লেখায় সুড়িকান্দি জামেয়া মাদ্রাসার নতুন ক্যাম্পাসের কার্যক্রম শুরু

মৌলভীবাজারের বড়লেখায় সুড়িকান্দি জামেয়া ইসলামীয়া দাখিল মাদরাসার নতুন ক্যাম্পাসে পাঠদান কার্যক্রম শুরু হয়েছে।রোববার (২৫ আগস্ট) মাদরাসার নিজস্ব ভূমিতে জাতীয় পতাকা উত্তোলন ও পিটির মাধ্যমে পাঠদান কার্যক্রম শুরু হয়।

জানা যায়, ২০০৬ সাল থেকে অস্থায়ী ভূমিতে সুড়িকান্দি জামেয়া ইসলামীয়া দাখিল মাদরাসার পাঠদান যাত্রা শুরু হয়।এর পর থেকেই মাদরাসাটি সুশৃঙ্খল ও সুচারুরূপে পরিচালিত হচ্ছে।পাঠদান ও ফলাফলেও যথেষ্ট স্বনাম অর্জন করছে এ প্রতিষ্ঠানটি।বর্তমানে এই প্রতিষ্ঠানে ৩শ'র কাছাকাছি শিক্ষার্থী রয়েছে। পূর্বে অস্থায়ী ভূমিতে মাদরাসার কার্যক্রম পরিচালনা হলেও আজ থেকে মাদরাসাটি তাদের নিজস্ব (ক্রয়কৃত) ভূমিতে শিক্ষা কার্যক্রম শুরু করে।দালানকোঠা দিয়ে খুব শীঘ্রই মাদরাসা নির্মাণের পরিকল্পনা চলছে, দ্রুত বাস্তবায়ন করা হবে।

মাদরাসা কর্তৃপক্ষরা জানান, ইসলামী ও আধুনিক শিক্ষার সমন্বয়ে একটি নির্ভরযোগ্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান হলো সুড়িকান্দি জামেয়া ইসলামীয়া দাখিল মাদ্রাসা।মাদরাসাটি একটি মনোরম ও শিক্ষা বান্ধব পরিবেশে নির্মিত রুচিসম্মত শিক্ষা প্রতিষ্ঠান।প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকসহ উচ্চ শিক্ষিত ও অভিজ্ঞ শিক্ষকমন্ডলি দ্বারা পাঠদান পরিচালনা করা হয়।প্রতিবছর সমাপনী,জেডিসি,দাখিল ও সরকারি - বেসরকারি মেধাবৃত্তি পরীক্ষায় শতভাগ সাফল্য ও বৃত্তি অর্জনের মাধ্যমে মাদরাসাটি ব্যাপকভাবে স্বনাম অর্জন করে আসছে।

আরও খবর