জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

আটোয়ারীতে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনাসভা ও মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত

পঞ্চগড়ের আটোয়ারীতে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথী তথা শুভ জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও মঙ্গল শোভা যাত্রা অনুষ্ঠিত হয়েছে।



সোমবার সকালে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও আটোয়ারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনোজ রায় হিরুর সভাপতিত্বে কেন্দ্রী দূর্গা মন্দির হতে মঙ্গল শোভা যাত্রা বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পূণরায় কেন্দ্রীয় পূজা মন্ডপে ভক্তরা মিলিত হন।


উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গনেশ চন্দ্র ঘোষ ভানুর সঞ্চালনায় শোভা যাত্রা শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক ভাইস চেয়ারম্যান মো: শাহাজাহান আলী।


অনান্যদের মধ্যে জন্মাষ্টমীর কর্মসূচীতে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো: বদিউজ্জামান মানিক, মো: শাহাদত হোসেন সাজ্জাদ, উপজেলা কৃষক দলের সদস্য সচিব মো: মকসেদ আলী, উপজেলা রথযাত্রা উদযাপন কমিটির উপদেষ্টা ঈশ্বর চন্দ্র বর্মন, সভাপতি বিমল চন্দ্র বর্মন ও সাধারণ সম্পাদক কমলেশ চন্দ্র ঘোষ প্রমূখ। 


উল্লেখ যে, দেশের দক্ষিন পশ্চিমাঞ্চলে সৃষ্ট বন্যার কারণে জন্মাষ্টমী উৎসবের ব্যয় সংকোচন করে সীমিত পরিসরে আয়োজনের ব্যবস্থা করে উদ্বৃত্ত টাকা বান ভাসিদের মাঝে প্রেরণের ব্যবস্থা করা হয়। 


Tag
আরও খবর