নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠতি ‎সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ লাখাইয়ে কৃষি কর্মকর্তা সার পৌছে দিচ্ছেন কৃষকের হাতে,ব্যবসায়ীদের উপর রাখছেন কড়া নজরদারি। পাঁচবিবিতে মসজিদের ফ্যান চুরি করতে গিয়ে যুবক আটক ঢাকা শহরকে সিসিটিভির আওতায় আনার প্রকল্প পুনর্গঠন করা হচ্ছে র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ কৃষিপণ্যে ধলতা বাতিলসহ ১০ দফা দাবিতে গোয়ালন্দে কৃষক সমিতির স্মারকলিপি সান্তাহারে মাদক সেবনকারী এক ব্যক্তিকে জেল-জরিমানা পীরগাছায় বাড়ি নির্মাণে বাঁধা; ন্যায়বিচার চেয়ে সংবাদ সম্মেলন ঝিনাইগাতীতে নিষিদ্ধ পলিথিন, প্লাস্টিক ওয়ান-টাইম প্লেট ও প্যাকেট জব্দ তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার। ঝিনাইগাতীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ বহুলীবাসীর সুখ-দুঃখে আজীবন পাশে থাকতে চান বিএনপি নেতা এস এম রঞ্জু *কক্সবাজারে অস্ত্র আইনের মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি র‌্যাবের হাতে গ্রেফতার*

কমলগঞ্জে বন্যার্তদের মাঝে খাদ্য বিতরণ করেছে মৌলভীজার জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ


মৌলভীবাজারের কমলগঞ্জের বন্যার্ত মানুষের মাঝে খাদ্য বিতরণ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ মৌলভীবাজার জেলা শাখা।

রবিবার (২৫ আগস্ট) ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মৌলভীবাজার জেলার টিম প্রধান জিয়াউর রহমান (নকীব) ও সহকারী শিব্বীর আহমদ উসমানীর তত্ত্বাবধানে কেন্দ্রীয় সংগঠনের ব্যবস্থাপনায় কমলগঞ্জ উপজেলা সদর, আলিনগর, মাধবপুরসহ বন্যাকবলিত বিভিন্ন গ্রামে জরুরি ত্রাণ বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সহকারী সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) হাফেজ মাওলানা মাহমুদুল হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর সভাপতি মুফতি সাইদ আহমেদ, জেলা সেক্রেটারি মাওলানা ইমাদ আহমদ, প্রচার সম্পাদক হাফেজ মাওলানা সুলাইমান আহমদ শাহী, ইসলামী শ্রমিক আন্দোলন কেন্দ্রীয় সদস্য সিদ্দিকুর রহমান।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মৌলভীবাজার জেলা সভাপতি এম এ কুদ্দুস, সেক্রেটারি হাফেজ মাওলানা সুলাইমান আহমদ,  ইসলামী যুব আন্দোলনের মৌলভীবাজার জেলার হাফেজ হুসাইন আহমদ, আমিনুর রহমান, ইসলামী ছাত্র আন্দোলন মৌলভীবাজার জেলা সভাপতি শিব্বীর আহমদ উসমানী, সহ সভাপতি হাফিজুর রহমান সহ উপজেলা ও জেলার অন্যান্য সহযোগী সংগঠনের ঊর্ধ্বতন ও স্থানীয় নেতৃবৃন্দ।

ত্রাণ প্যাকেজে ৪ কেজি চাল, ১ কেজি আলু, আধা কেজি পেয়াজ, আধা লিটার সয়াবিন, ২৫০ গ্রাম ডাল, ২ লিটার বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন ও জরুরি ওষুধ ছিল।


আরও খবর