অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

মৌলভীবাজারে মোটরসাইকেল-সিএনজির সংঘর্ষ শ্রীমঙ্গলের দুই যুবকের মৃত্যু, এলাকাজুড়ে শোকের ছায়া

মৌলভীবাজারে মোটরসাইকেল ও সিএনজির মুখোমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী দুইজনের মৃত্যু হয়। 

রোববার (২৫ আগস্ট) বিকেলে মৌলভীবাজার সদর উপজেলার আমতৈল ইউনিয়নের আদাপাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নে শমশেরগঞ্জের ধোবারহাট এলাকার রঞ্জু চন্দের ছেলে অনুপ চন্দ (৩৩) ও তার চাচাত ভাই মঞ্জু চন্দের ছেলে অনিক চন্দ (২৫)।

নিহত অনুপ চন্দ মৌলভীবাজার শহরের দি পালস ডায়াগনস্টিক সেন্টারের ইউনিক ফার্মাতে ফার্মাসিস্ট ও শিশু ডা. বিশ্বজিৎ দেব এর চেম্বারে রোগীদের সিরিয়াল মেইন্টেনের দায়িত্ব পালন করতেন।

স্থানীয়রা জানান, শ্রীমঙ্গল উপজেলার ধোবারহাট গ্রাম থেকে মৌলভীবাজার শহরে আসার পথে আদপাশা এলাকায় মোটরসাইকেল ও সিএনজির মুখোমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম জানান, দুইজনের  লাশ ময়না তদন্তের প্রক্রিয়াধীন রয়েছে। 

এদিকে দুই তরুণের আকস্মিক মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নিহতের বন্ধু-বান্ধুবরা সোশ্যাল মিডিয়া ফেসবুকে বিভিন্ন পোস্টে শোক প্রকাশ করছেন।


Tag
আরও খবর




6ae7565a0a985-011126091018.webp
যে পায় সে পায় - আহসান হাবিব

১১ ঘন্টা ৫৪ মিনিট আগে