দা দিয়ে কুপিয়ে চাচিকে হত্যা, মা হাসপাতালে জয়পুরহাটে কিডনি বিক্রি করেও বদলেনি ভাগ্য! ট্রান্সফরমার চুরি মামলায় গ্রেপ্তার পীরগাছায় দুর্গাপূজা উদ্‌যাপন উপলক্ষে থানায় মতবিনিময় সভা মোংলায় এক মাস ধরে পানির সংকট, দুর্ভোগে ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা ডিজেলের সংকট ২০২৭ সালেও থাকবে: আইইএ ৯ নভেম্বর বসছে ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন সপ্তাহে দুই দিন নিজ বাসাবাড়ি পরিষ্কার পরিচ্ছন্নতায় প্রধানমন্ত্রীর আহ্বান ২নং উত্তর চরবংশীর গর্ব মো. নাজমুল হাসান, বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম স্থান অর্জন ফুটফুটে শিশুটিকে বাঁচাতে বাড়িয়ে দিন সহায়তার হাত, ওয়াফির হৃদয়ে ছিদ্র মোংলায় দুই মাস পর নারীকে ধর্ষণ ও হত্যার অভিযোগে গ্রেপ্তার ২ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার দেওয়ানগঞ্জের ডাংধরায় মা-ছেলেকে পিটিয়ে জখম ও ইজিবাইক ছিনতাই; থানায় অভিযোগ জামালপুরের বকশীগঞ্জে জাল আমেরিকান ডলারসহ গ্রেপ্তার ২: মোটরসাইকেল ও মোবাইল জব্দ কুলিয়ারচরে মাদক, অনলাইন জুয়া ও বিশেষ অভিযানে ০৯ জন গ্রেপ্তার আশাশুনির ১০৬ দুর্গাপূজা মন্দিরে ৬৩ টন ৬০০ কেজি চাউলের ডিও প্রদান লাখাইয়ে বসতঘরে মেঁঝে কেটে চুরি, মোবাইলসহ মূল্যবান মালামাল উধাও। পীরগাছায় রাজবাড়ির দুই পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ইশরাত জাহান কুলিয়ারচরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন দিনাজপুরে নবাগত নার্সদের নবীন বরণ ও ক্যাপিং অনুষ্ঠান অনুষ্ঠিত। সাবেক মেয়র কাদের মির্জা, স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের তিন মামলা

কুমিল্লাতে ৩০০'র অধিক মানুষকে উদ্ধার করে ফেনীতে স্বপ্নযাত্রা ফাউন্ডেশন

স্বপ্নযাত্রা ফাউন্ডেশনের সদস্যবৃন্দ

গত বৃহস্পতিবার (২২ আগষ্ট) দিবাগত রাতে স্বপ্নযাত্রা ফাউন্ডেশনের উদ্যোগে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে নড়িয়া পানি উন্নয়ন বোর্ডের সহযোগিতায় একটি স্পিডবোট ও ত্রাণসামগ্রী নিয়ে শরীয়তপুর থেকে ফেনীর উদ্দেশ্যে রওনা দিয়েছিল স্বপ্নযাত্রা ফাউন্ডেশন ও শরীয়তপুরের কিছু উদ্যোমী যুবক।

যাত্রাপথে তারা কুমিল্লার বুড়িচং উপজেলায় পৌছালে সেখানের স্থানীয় জনগণ ট্র‍্যাক থামিয়ে তাদেরকে জানান, বাঁধ ধসে তাদের এলাকা প্লাবিত হয়ে অনেক মানুষ পানিতে আটকা পড়েছে। গভীর রাত হওয়াতে তখনও অন্য কোন উদ্ধার টিম সেখানে পৌছায়নি। তাই তাদেরকে দ্রুত উদ্ধার করা প্রয়োজন। 

তৎক্ষনাৎ সিদ্ধান্তে স্বপ্নযাত্রা ফাউন্ডেশন সেখানে উদ্ধার কাজ শুরু করেন। স্বপ্নযাত্রা ফাউন্ডেশনের সদস্যরা সেখান থেকে প্রায় ৩০০'র অধিক আটকে পড়া মানুষকে উদ্ধার করে নিরাপদ স্থানে পৌছে দেন। পরবর্তীতে সেনাবাহিনীর একটি টিম পৌছে উদ্ধার কাজ শুরু করেন। এমনটাই জানিয়েছিলেন স্বপ্নযাত্রা ফাউন্ডেশনের সাদ আহমেদ অপু। তিনি আরো জানান, যখন উদ্ধার কাজ শুরু করা হয় তখন পর্যায়ক্রমে শিশু, নারী, অসুস্থ, বৃদ্ধ ও অন্যান্যদের উদ্ধার করি। এর মধ্য থেকে আমরা ২ জন মুমূর্ষু ব্যক্তিকে দ্রুত উদ্ধার করতে সক্ষম হই তাদের কাছে আরেকটু দেরীতে পৌছালে হয়তো তাদের বাঁচানো সম্ভব হত না।

উল্লেখ্য যে, বৃহস্পতিবার (২২ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের বুড়বুড়িয়া এলাকার গোমতী বাঁধের একটি অংশ ধসে পানি ঢুকতে থাকে জনাঞ্চলে। ক্রমে প্লাবিত হয়ে যাচ্ছে বুড়িচং উপজেলার নতুন নতুন এলাকা।

আজ শনিবার (২৪ আগষ্ট) কুমিল্লার বুড়িচং-এ উদ্ধারকাজ শেষ করে স্পিডবোট ও ত্রাণ নিয়ে ফেনীর উদ্দেশ্যে রওয়ানা দেন স্বপ্নযাত্রা ফাউন্ডেশন। বর্তমানে সেখানে রয়েছে টিম স্বপ্নযাত্রা ফাউন্ডেশন।


অন্যদিকে, এই ফাউন্ডেশনের সদস্যরা স্থানীয় পর্যায়ে বন্যাদুর্গতদের জন্য ফান্ড সংগ্রহ করছেন।

আরও খবর