‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

মৌলভীবাজারে বন্যার্ত মানুষের মাঝে তিন হাজার 'ইমার্জেন্সি ফুড প্যাক' বিতরণ করে ইসলামী ছাত্র মজলিস মৌলভীবাজার জেলা

বন্যাকবলিত মৌলভীবাজার জেলার রাজনগর, কুলাউড়া এবং কমলগঞ্জ উপজেলার পানিবন্দি তিন সহস্রাধিক মানুষের মাঝে 'ইমার্জেন্সি ফুড প্যাক' বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস জেলা মৌলভীবাজার জেলা শাখা। 

গত শুক্রবার থেকে 'ইমার্জেন্সি ফুড প্যাক' বিতরণ কার্যক্রম শুরু করে আজ শনিবার (২৪ আগস্ট) তৃতীয় দিনও বিতরণ করা হয়। 

'ফুড প্যাক' বিতরণ কার্যক্রমে অংশ নেন ইসলামী ছাত্র মজলিস মৌলভীবাজার জেলা সভাপতি আব্দুল্লাহ আল নোমান, জেলা সেক্রেটারি রাফি উদ্দিন মাবরুর, শ্রীমঙ্গল উপজেলা সভাপতি আবিদ হাসান, সেক্রেটারি নাঈম হাসান, কুলাউড়া উপজেলা দক্ষিণ সভাপতি জালালুর রহমান প্রমুখ।

সংগঠনের জেলা কার্যালয় সূত্রে জানা যায়, ইমার্জেন্সি ফুড প্যাকে চিড়া, মুড়ি, চিনি, বিস্কুট, সেলাইনসহ প্রয়োজনীয় ঔষধপত্র এর পাশাপাশি ছোট বাচ্চাদের জন্য ছিলো স্পেশাল খাবার। 

বিতরণ কার্যক্রমে অংশ নেয়া ছাত্রনেতা আবিদ হাসান জানান, কমলগঞ্জ উপজেলার কুরমা চা বাগান, রুপশপুর, রাজনগর উপজেলার তারাপাশা, কামারচাক, ইসলামপুর, সান্তকুল, কুলাউড়া উপজেলার টিলাগাও, মিয়ারপারাসহ মন্দিরে আশ্রয় নেয়া সনাতন ধর্মের মানুষের মাঝেও ফুড প্যাক পৌছে দেয়া হয়।

এছাড়া গত দিন দিনে অন্যান্য বন্যাকবলিত এলাকার তিন হাজার মানুষের মাঝেও ইমার্জেন্সি ফুড প্যাক বিতরণ করা।

আগামীকাল 'ফেমেলী ফুড' বিতরণ করা হবে বলেও আবিদ হাসান  জানান।


Tag
আরও খবর