বাংলাদেশ আর কখনোই তাবেদারী রাষ্ট্রে পরিণত হবে না: পররাষ্ট্রমন্ত্রী নাগেশ্বরীতে নবাগত ইউএনও’র সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় দিঘলিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ নজরুল ইসলাম(ফকির নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে জয়পুরহাটে ১১ দলীয় ঐক্য জোটের বিক্ষোভ মিছিল বরিশাল মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহর যোগদান ইসলামপুর থানা-পুলিশের সাফল্য : জুয়া প্রতিরোধের নতুন আইনে প্রথম মামলায় কারাগারে ৭ জুয়াড়ি রায়পুরে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা পাঁচবিবিতে সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামি গ্রেপ্তার, আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তিতে নাগেশ্বরীতে বিএনপির বিজয় র‍্যালি ও আলোচনা সভা মৌলভীবাজারে 'ফিরে দেখা জুলাই, আগামীর বাংলাদেশ আমাদের করনীয়' শীর্ষক আলোচনা সভা দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন ইসলামপুরে জুয়া প্রতিরোধের নতুন আইনে প্রথম মামলায় দুই যুবক কারাগারে জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে শ্যামনগরে জামায়াতের গণমিছিল ও সমাবেশ জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে পীরগাছায় ইসলামী আন্দোলনের দোয়া মাহফিল শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে রচনা, চিত্রাঙ্কন, আলোচনা সভাসহ নানা আয়োজন জুলাই গণঅভ্যুত্থান দিবসে লালপুরে জামায়াতের গণমিছিল, জুলাই সনদ বাস্তবায়নের দাবি বিগত সরকারের অব্যবস্থাপনার কারণেই জ্বালানি সংকট: বাণিজ্যমন্ত্রী যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয় ৩৬ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পবিপ্রবিতে প্রদর্শনী বিতর্ক অনুষ্ঠিত দেশে আরো একটি বিপ্লব আসন্ন জামায়াত আমীর

নিউজ পোর্টাল ও ফেইসবুকে সংবাদ প্রচারের প্রতিবাদে শহীদ স্মৃতির সাবেক অধ্যক্ষের মধুপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

দেশচিত্র

একটি নিউজ পোর্টাল ও ব্যক্তিগত ফেইসবক ওয়ালে সংবাদ প্রচারের প্রতিবাদে মধুপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ বজলুর রশীদ খান চুন্নু। ২৪ আগস্ট শনিবার দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন করেন তিনি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাবেক অধ্যক্ষ বজলুর রশীদ খান চুন্নু। তিনি লিখিত বক্তব্যে তিনি বলেন, ২১ আগস্ট একটি অনলাইন নিউজ পোর্টাল বাংলা নিউজ ২৪ এ “৩ হাজার কোটি টাকার সম্পদ, সাবেক ডিএমপি কমিশনার ফারুকের নামে দুদকে অভিযোগ” শিরোনামে প্রকাশিত নিউজের একাংশে তাকে জড়িয়ে সংবাদ প্রকাশিত হয়েছে। তিনি জানান, সংবাদে বলা হয়েছে সাবেক ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের ছোট বোনের স্বামী হিসেবে তার নাকি ময়মনসিংহ, মধুপুর ও টাঙ্গাইল শহরে একটি করে ৩টি বাড়ির মালিক হয়েছে। বিভিন্ন ব্যাংক একাউন্টে ২ কোটি টাকা আছে। এই সম্পদ খন্দকার গোলাম ফারুকের ছোট বোনের স্বামী হিসেবে অবৈধভাবে প্রাপ্ত হওয়ার ইঙ্গিত করা হয়েছে। তার দাবি, এই সংবাদের কোন ভিত্তি নেই। এই ভিত্তিহীন সংবাদ নিয়ে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকের নিজস্ব ওয়ালে কুরুচিপূর্ণ মন্তব্য ও টল করতে দেখা গেছে বলে জানান। তিনি এ সংবাদ মিথ্যা ভিত্তিহীন আখ্যা দিয়ে বলেন, তার টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা কিংবা মধুপুরে মধুপুরে কোন বাড়ি নেই। ৩০ বছর পূর্বে আমার বাবা ইন্তেকাল করেছেন। মৃত্যকালে মধুপুরের পুন্ডুরা গ্রামের যে বাড়ি রেখে গেছেন তার বাইরে কোন বাড়ি নেই। বাংলাদেশের সরকারি বেসকারি কোন ব্যাংকে তার কিংবা তার স্ত্রীর নামে কত টাকা গচ্ছিত আছে তা তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন। মিথ্যা বানোয়াট ভিত্তিহীন কাল্পনিক এই সংবাদের প্রতিবাদ জানান।
সংবাদ সম্মেলন কালে মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ বজলুর রশীদ খান চুন্নুসহ এসময় উপস্তিত ছিলেন, তার ভাগ্নে মধুপুর আদর্শ ফাজিল ডিগ্রি মাদ্রাসার সহকারী অধ্যাপক সামছুল আলম, মধুপুর রানী ভবানী মডেল উচ্চ বিদ্যালয়ের এলামনাই এসোসিশনের সভাপতি তার মামাত ভাই খালেদ মোশারফ তাপস, তার দুই ছেলে আবরার রশীদ খান হৃদম ও আদনান রশীদ খান প্রমুখ।
Tag
আরও খবর