অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

নন্দীগ্রাম উপজেলা অনলাইন প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

বগুড়ার নন্দীগ্রাম উপজেলা অনলাইন প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। (২৩আগস্ট) শুক্রবার বিকেলে নন্দীগ্রাম উপজেলা অনলাইন প্রেসক্লাবের এক অস্থায়ী কার্যালয়ে তৃতীয় মাত্রা পত্রিকার নন্দীগ্রাম প্রতিনিধি সুমন কুমার নিতাই এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, ডিসিবি টেলিভিশনের সাংবাদিক মতিউর রহমান মুসা, দৈনিক সংবাদ ও দেশচিত্র পত্রিকার নন্দীগ্রাম প্রতিনিধি মাসুদ রানা, উন্মোচন বার্তা প্রতিনিধি রাজু আহমেদ, সংবাদ প্রতিক্ষণ প্রতিনিধি আক্তার হোসেন আরিফ, দৈনিক এশিয়া প্রতিনিধি মো. রাকিব বাবু, চেতনায় বাংলাদেশ প্রতিনিধি মনিরুল ইসলাম, সকালের শিরোনাম প্রতিনিধি নাজিম উদ্দিন প্রমুখ।


সভায় সকল উপস্থিত সদস্যদের সম্মতিক্রমে পূর্বের কমিটির কোন কার্যক্রম না থাকায় সভায় কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়। 


উক্ত আলোচনা সভার উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে মতিউর রহমান মুসা সভাপতি, মাসুদ রানা সাধারণ সম্পাদক ও রাজু আহমেদকে দপ্তর সম্পাদক করে নন্দীগ্রাম উপজেলা অনলাইন প্রেসক্লাবের কমিটি গঠন করা হয়েছে।


উক্ত কমিটিতে কৃষক দল কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া-০৪ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ¦ মোশারফ হোসেনকে প্রধান উপদেষ্টা করা হয়েছে। এছাড়াও উক্ত কমটিতে আক্তার হোসেন আরিফ সহ-সভাপতি, সুমন কুমার নিতাই যুগ্ম-সাধারণ সম্পাদক, মো. রাকিব বাবু সাংগঠনিক সম্পাদক, নাজিম উদ্দিনকে প্রচার সম্পাদক ও মনিরুল ইসলামকে কার্যনির্বাহী সদস্য করে ১৩ সদস্য বিশিষ্ট তিন বছর মেয়াদী নন্দীগ্রাম উপজেলা অনলাইন প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। এদিকে নন্দীগ্রাম উপজেলা অনলাইন প্রেসক্লাবের নতুন কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে বিবৃতি প্রদান করেন, উপজেলা বিএনপির সভাপতি মো. আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজেন্ডার সাধারণ সম্পাদক কে এম শফিউল আলম সুমন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুর রউফ রুবেল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবু বক্কর সিদ্দিক রঙিন, ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুল হাকিম রিন্টু প্রমুখ।


আরও খবর