২৬ শিক্ষাবর্ষের ১ম অভিভাবক সমাবেশের আয়োজন করলো শান্তিগঞ্জের ইক্বরা আইডিয়াল দাখিল মাদ্রাসা আশাশুনিতে রাতের আঁধারে ধানের জমিতে লোনাপানি তোলার অভিযোগ বগুড়া সিটির প্রশাসক হিসেবে খায়রুল বাশারকে চায় বগুড়াবাসী বাগআঁচড়ায় ভুল প্রশ্নে এসএসসি পরীক্ষায়:ঘটনায় জড়িত ৬ শিক্ষককে দ্বায়িত্ব থেকে অব্যাহতি লাখাইয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ এর উদ্বোধন ও আলোচনা সভা। কুলিয়ারচরে "নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬" কর্মসূচি বাস্তবায়ন সংক্রান্ত প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত উলিপুর মহিলা ডিগ্রি কলেজে উন্নয়ন ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত জুডোতে যশোরের বাজিমাত: রূপা ও ব্রোঞ্জ জিতে ইলা-রিনার বাজিমাত গোয়ালন্দে পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন প্রতিরোধে অভিযান, ভেকু বিকল গোয়ালন্দে অভিভাবক বিশ্রামাগার ও হেল্প ডেস্ক পরিদর্শনে জেলা পরিষদ প্রশাসক লালপুরে ভয়াবহ লোডশেডিংয়ে বিপাকে পরীক্ষার্থীরা বানিয়াচংয়ে বিদ্যুতের লুকোচুরিতে কদর বাড়ছে হাতে তৈরী পাখার শিক্ষাঙ্গনে সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে ববি ইসলামী ছাত্র আন্দোলনের মানববন্ধন জানুয়ারি থেকে নতুন শিক্ষাবর্ষ শুরুর পরিকল্পনা সরকারের: শিক্ষামন্ত্রী কচুয়ায় ১০ পিছ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার লালপুরে অবৈধ ডিজেল সরবরাহ: ভাই ভাই ওয়েল সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা ‘গ্লোবাল ফাইভ জিরো’—মানবিক বিপ্লবে আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচনায় ক্যেপ্টেন কিবরিয়া। যশোর জেনারেল হাসপাতালে নারী চোর আটক পরীক্ষাকেন্দ্রের সতর্কীকরণ ব্যানারে ভুলের ছড়াছড়ি, 'পরীক্ষা' বানানেও ভুল ! ‎মোংলায় মহিলা দল নেত্রী গ্রেফতার: ওসির অপসারণ দাবিতে বিক্ষোভ

হতাশার দিন শেষ, দেশের বাজারে কমেছে ইলিশের দাম

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 23-08-2024 08:01:38 am

ভারতে ইলিশ রপ্তানি বন্ধের পর সুখবর মিলেছে দেশের বাজারে। সব আকারের ইলিশের দাম আগের তুলনায় কমে এসেছে। ফলে ভরা মৌসুমে হতাশা নয়, থলে ভরে ইলিশ নিতে পারছেন ক্রেতারা।


শুক্রবার (২৩ আগস্ট) সকালে রাজধানীর মোহাম্মদপুরের শিয়া মসজিদ বাজারে গিয়ে দেখা যায়, বেশ কয়েকটি দোকানে বিক্রি হচ্ছে ইলিশ।


বিক্রিতাদের সঙ্গে কথা বলে জানা যায়, বাজারে নদীর ইলিশের সঙ্গে মিলছে সমুদ্রের ইলিশও। বাজারগুলোতে সমুদ্র থেকে আসা ইলিশ ‘চট্টগ্রামের ইলিশ’ হিসেবে পরিচিত।


দামের বিষয়ে জানতে চাইলে বিক্রেতারা জানান, সপ্তাহের ব্যবধানে সব আকারের ইলিশের দাম কমেছে।


বাজার ঘুরে দেখা যায়, এক থেকে সোয়া কেজি ওজনের ইলিশও মিলছে ভরা মৌসুমে। বিক্রি হচ্ছে ১২০০ থেকে ১৬০০ টাকা কেজি দরে। গত সপ্তাহেও এই ইলিশের দাম ছিল ১৬০০ থেকে ২০০০ টাকার ঘরে।


এক কেজির কম ওজনের (৮০০-৯০০ গ্রাম) ইলিশ ক্রেতা টানছে। বিক্রি হচ্ছে ১২০০ থেকে ১৩০০ টাকা কেজি দরে। ক্রেতার আপত্তির মুখে ১১০০ টাকা কেজি দরেও এই আকারের ইলিশ কিনতে দেখা গেছে কয়েকজন ক্রেতাকে।


বাজারে ছোট আকারের ইলিশের সংখ্যাও কম নয়। আধা কেজি বা তার চাইতে ছোট আকারের ইলিশ বিক্রি হচ্ছে ৫০০ থেকে ৭০০ টাকা কেজি দরে। কিছুদিন আগেও এই ইলিশ কিনতে গুনতে হয়েছে হাজার টাকার বেশি।


শিয়া মসজিদ বাজারের মাছ বিক্রেতা মো. পাভেল রহমান বলেন, মাছের দাম কমছে। ইন্ডিয়ায় মাছ গেলে দেশে শর্ট পরে। তখন দাম বাড়ে। এইবার তো ইন্ডিয়ায় যায়নি। মাছও অনেক। তাই দামও কম।

আরও খবর




69eb94443aef9-240426100316.webp
কবে কমবে লোডশেডিং, যা জানা গেল

১ দিন ২২ ঘন্টা ৫৩ মিনিট আগে



69eb6bcd71c39-240426071037.webp
এনসিপিতে যোগ দিলেন ইসহাক, রনি ও কাফি

২ দিন ১ ঘন্টা ৪৫ মিনিট আগে