তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু আদমদীঘিতে কারা নির্যাতিত বিএনপির নেতাকর্মীদের গণসংবধনা তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী

ঝিকরগাছার শিমুলিয়া আদর্শ শিশু একাডেমিতে অগ্নিসংযোগের ঘটনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

ঝিকরগাছার শিমুলিয়া আদর্শ শিশু একাডেমিতে অগ্নিসংযোগের ঘটনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ 


যশোরের ঝিকরগাছার শিমুলিয়া আদর্শ শিশু একাডেমি স্কুলে ষড়যন্ত্রমূলক অগ্নিসংযোগের ঘটনায় অগ্নিসন্ত্রাসীদের গ্রেফতারে দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার(২২ আগষ্ট) সকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও বিভিন্ন স্কুল কলেজ এবং এলাকাবাসীর আয়োজনে শিমুলিয়া বাজারে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। 


শিমুলিয়া শিশু একাডেমি থেকে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়ে বাজারে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিন করে তিন রাস্তার মোড়ে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।


এ সময় ছাত্রছাত্রীরা প্রতিবাদ মূলক বিভিন্ন প্লাকার্ড হাতে নিয়ে রাস্তায় বিক্ষোভ করেন।


প্রতিবাদ সভায় বক্তরা বলেন,স্বৈরাচার সরকার পতনের পর দেশের মানুষ যখন শান্তি ফিরে পেয়েছে তখন গত ১৭ আগষ্ট সন্ধা ৭ টার পরে একদল সন্ত্রাসী কমলমতি শিশুদের পাঠদান স্থান শিমুলিয়া শিশু একাডেমিতে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়।আগুনে একাডেমির অফিস সহ ৪ টা শ্রেণীকক্ষ পুড়ে ছাই হয়ে যায়।

এ অগ্নিসংযোগ যারা করেছে তারা স্বৈরাচারের প্রেতআত্মা। এই অগ্নিসংযোগকারী সন্ত্রাসীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতার আনার জোর  দাবী জানান বক্তরা।


এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন,ঝিকরগাছা বিএম হাইস্কুলের সাবেক প্রধান শিক্ষক এসএম মাহাবুবুল আলম,শিমুলিয়া শিশু একাডেমির প্রধান শিক্ষক আব্দুল আলিম,

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক,ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সবুজ ইসলাম মুন্না,কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাজ্জাদ হোসেন ও আশিকুর রহমান,আজমখান কর্মাস কলেজের ছাত্র শাহাবুর রহমান স্বরণ,সহ বিভিন্ন স্কুলের শিক্ষক ছাত্র ছাত্রীসহ এলাকাবাসী।

আরও খবর