চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত গবাদিপশু পালনে আত্মকর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টিতে অভিবাসন ফেরতদের প্রশিক্ষণ প্রদান ও সনদ বিতরণ আক্কেলপুরে ৭২ কেজি ৯০০ গ্রাম কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

নাফ নদীতে ভেসে এলো নারী-শিশুসহ ৭ জনের মৃতদেহ

মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে নৌকাডুবির ঘটনায় আরও সাত রোহিঙ্গা নারী-শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।


মঙ্গলবার (২০ আগস্ট) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ জেটি সংলগ্ন লেদা এলাকা থেকে নদীতে ভাসমান অবস্থায় এসব মৃতদেহ উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা। মৃতদের মধ্যে চার শিশু, এক নারী ও দুই পুরুষ। পরে মৃতদেহগুলো উদ্ধারের পর আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশ সংগঠনের পক্ষ থেকে স্থানীয়ভাবে দাফন করা হয়।


স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, শাহপরীর দ্বীপ নাফনদী জেটিঘাট এলাকা থেকে পাঁচটি ও লেদা এলাকা থেকে দুটি লাশ উদ্ধার হয়। লাশগুলো পানিতে ভেসে এসেছিল। গত কয়েক মাস ধরে মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু টাউনশিপে মর্টারশেল ও শক্তিশালী গ্রেনেড-বোমার বিস্ফোরণ ঘটছে। থেমে থেমে ওপার থেকে মুহুর্মুহু বিস্ফোরণের শব্দ শোনা যায়। মর্টারশেল, শক্তিশালী গ্রেনেড-বোমার বিস্ফোরণের শব্দে এই পারের বাড়িঘরও কেঁপে উঠছে। এতে সীমান্ত এলাকায় বসবাসরত টেকনাফের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে টেকনাফের বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে রোহিঙ্গা অনুপ্রবেশের করছেন। অনেক রোহিঙ্গা মিয়ানমার থেকে পালিয়ে আসতে গিয়ে নদে ডুবে মারা যায়।


কক্সবাজারের এনজিও কর্মী মাহবুব আলম মিনার বলেন, ‘আমাদের ফাউন্ডেশনের পক্ষ আজ থেকে চার শিশুসহ সাত রোহিঙ্গার লাশ উদ্ধার করা হয়েছে। পরে স্থানীয়ভাবে দাফন করা হয়। এর মধ্যে এক অন্তঃসত্ত্বা নারী ছিলেন। এ নিয়ে গত এক সপ্তাহে মিয়ানমার থেকে পালিয়ে আসা গুলিবিদ্ধ ও নৌকাডুবিতে ২৮৬ জনের লাশ দাফন করেছি আমরা।’


টেকনাফ-২ বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ বলেন, ‘নাফ নদীতে কয়েকজন রোহিঙ্গার লাশ ভেসে এসেছে। সেগুলো স্থানীয় লোকজন উদ্ধার করে দাফন করেছেন।’


গত ৬ আগস্ট নৌকাডুবির ঘটনায় নাফ নদী ও সাগরে ভাসমান ৫৪ জন রোহিঙ্গার লাশ উদ্ধার করা হয়েছিল। বিষয়টি জানিয়েছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) মো. ওসমান গনি।


হ্নীলা সীমান্তের বাসিন্দা মো. আব্দুল্লাহ বলেন, ‘মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু টাউনশিপে আরাকান আর্মি ও সশস্ত্র বাহিনীর মধ্যে চলমান যুদ্ধের মুখে বাংলাদেশে অনুপ্রবেশ করছেন রোহিঙ্গারা। সোমবার রোহিঙ্গা বহনকারী একটি নৌকা বাংলাদেশে অনুপ্রবেশকালে নাফ নদে ঝোড়ো হাওয়ার কবলে পড়ে ডুবে যায়। ধারণা করছি, আজকে উদ্ধার লাশগুলো ওই নৌকাডুবির ঘটনার।’

Tag
আরও খবর