যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু আদমদীঘিতে কারা নির্যাতিত বিএনপির নেতাকর্মীদের গণসংবধনা তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী সাব্বির আহমেদ রনিকে চেয়ারম্যান করে BJUS-এর ২২ সদস্যের বোর্ড কমিটি গঠন মিরসরাইয়ে হাইতকান্দি ইউপিতে জামায়াতের চেয়ারম্যান ও সদস্য প্রার্থী ঘোষণা চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ ডোমারে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার কম্যান্ড্যান্ট নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন নন্দীগ্রামে ৪৫০ পিস ইয়াবাসহ কারবারি হোসেন আলী আবারও গ্রেফতার মিরসরাইয়ে ১৩তম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পেল ৭৭ শিক্ষার্থী

কুলিয়ারচরে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

কিশোরগঞ্জের কুলিয়ারচর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ্ মো. ফজলুল হকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বিদ্যালয়ের শিক্ষার্থী ও বৈষম্য বিরোধী ছাত্ররা। একই সাথে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে সহকারী শিক্ষক মাহফুজুর রহমানেরও পদত্যাগ দাবি করেন তারা। 


গত (২০ আগস্ট) মঙ্গলবার সকালে কুলিয়ারচর সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের শিক্ষার্থীরা এক সাথে জড়ো হয়ে এক দফা "পদত্যাগ" দাবিতে বিক্ষোভ মিছিল করে। পরে বিক্ষুব্ধ ছাত্ররা প্রধান শিক্ষকের অফিস রুমে তালা ঝুলিয়ে দেয়। পরবর্তীতে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মিছিল নিয়ে উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের সামনে অবস্থান করেন এবং নির্বাহী অফিসার নিকট তাদের একদফা দাবি পেশ করেন। 


শিক্ষার্থীরা বলেন, কুলিয়ারচর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ্ মো. ফজলুল হকের বিরুদ্ধে অতিরিক্ত ফ্রি আদায়, নিয়োগ-বাণিজ্য, অর্থনৈতিক অনিয়ম, বিভিন্ন দুর্নীতি ও বিদ্যালয়ের পাশে ব্যক্তি মালিকানায় একাধিক বিদ্যালয় নির্মানসহ অসংখ্য অভিযোগ রয়েছে।


প্রধান শিক্ষক শাহ্ মো. ফজলুল হকের সাথে যোগাযোগ করা হলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, তার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। এসব অভিযোগ কেউ প্রমাণ করতে পারবেনা।


এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সাবিহা ফাতেমাতুজ- জোহরা শিক্ষার্থীদের দাবির বিষয় অবগত হয়েছেন জানিয়ে বলেন, তিনি এ বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করবেন।

আরও খবর