দা দিয়ে কুপিয়ে চাচিকে হত্যা, মা হাসপাতালে জয়পুরহাটে কিডনি বিক্রি করেও বদলেনি ভাগ্য! ট্রান্সফরমার চুরি মামলায় গ্রেপ্তার পীরগাছায় দুর্গাপূজা উদ্‌যাপন উপলক্ষে থানায় মতবিনিময় সভা মোংলায় এক মাস ধরে পানির সংকট, দুর্ভোগে ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা ডিজেলের সংকট ২০২৭ সালেও থাকবে: আইইএ ৯ নভেম্বর বসছে ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন সপ্তাহে দুই দিন নিজ বাসাবাড়ি পরিষ্কার পরিচ্ছন্নতায় প্রধানমন্ত্রীর আহ্বান ২নং উত্তর চরবংশীর গর্ব মো. নাজমুল হাসান, বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম স্থান অর্জন ফুটফুটে শিশুটিকে বাঁচাতে বাড়িয়ে দিন সহায়তার হাত, ওয়াফির হৃদয়ে ছিদ্র মোংলায় দুই মাস পর নারীকে ধর্ষণ ও হত্যার অভিযোগে গ্রেপ্তার ২ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার দেওয়ানগঞ্জের ডাংধরায় মা-ছেলেকে পিটিয়ে জখম ও ইজিবাইক ছিনতাই; থানায় অভিযোগ জামালপুরের বকশীগঞ্জে জাল আমেরিকান ডলারসহ গ্রেপ্তার ২: মোটরসাইকেল ও মোবাইল জব্দ কুলিয়ারচরে মাদক, অনলাইন জুয়া ও বিশেষ অভিযানে ০৯ জন গ্রেপ্তার আশাশুনির ১০৬ দুর্গাপূজা মন্দিরে ৬৩ টন ৬০০ কেজি চাউলের ডিও প্রদান লাখাইয়ে বসতঘরে মেঁঝে কেটে চুরি, মোবাইলসহ মূল্যবান মালামাল উধাও। পীরগাছায় রাজবাড়ির দুই পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ইশরাত জাহান কুলিয়ারচরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন দিনাজপুরে নবাগত নার্সদের নবীন বরণ ও ক্যাপিং অনুষ্ঠান অনুষ্ঠিত। সাবেক মেয়র কাদের মির্জা, স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের তিন মামলা

জবির বাংলা বিভাগের নতুন চেয়ারম্যান মিল্টন বিশ্বাস




জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বাংলা বিভাগের  নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন অধ্যাপক ড.মিল্টন বিশ্বাস।


রবিবার (৬ ডিসেম্বর)  বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলা বিভাগের অধ্যাপক ড. পারভীন আক্তার জেমির চেয়ারম্যান নিযুক্তির মেয়াদ আগামী ১১ নভেম্বর ২০২২ তারিখে ৩ বছর পূর্ণ হবে বিধায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন ২০০৫-এর ২৪(২) ধারা অনুযায়ী উক্ত বিভাগের শিক্ষক অধ্যাপক ড.মিল্টন বিশ্বাসকে আগামী ৩ বছর মেয়াদে বাংলা বিভাগের চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. অরুণ কুমার গোস্বামী পি.আর.এল এ যাওয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন-২০০৫ এর ২২(৫) ধারা অনুযায়ী জ্যেষ্ঠতার ভিত্তিতে ও সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে ড. মো. আবুল হোসেনকে পরবর্তী দুই বছরের জন্য সামাজিক বিজ্ঞান অনুষদের নতুন ডিন হিসেবে নিযুক্ত করা হয়েছে।


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ আদেশ ১২ নভেম্বর ২০২২ থেকে কার্যকর হবে এবং  তিনি বিধি মোতাবেক সকল ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন।

আরও খবর