সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা লাখাইয়ে বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএমসি সভাপতি ফজলে রাব্বি। রংপুরে ওয়াইসিডিও'র জব ফেয়ার অনুষ্ঠিত, তাৎক্ষণিক চাকরি পেলেন প্রায় ১০০ জন বকশীগঞ্জ খয়ের উদ্দিন ফাজিল ডিগ্রি মাদ্রাসা মাঠ যেন 'জলাশয়', ভোগান্তি চরমে, পৌর প্রশাসাকের ওপর স্থানীয়দের ক্ষোভ টানা বর্ষণে সাতকানিয়া-লোহাগাড়ায় বন্যা পরিস্থিতি, আতঙ্কে সাধারণ মানুষ শ্রীমঙ্গলে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ধর্ষণের অভিযোগ রজত জয়ন্তীতে গোবিপ্রবিতে তরুণ কলাম লেখক ফোরামের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নন্দীগ্রামের ঐতিহ্যবাহী নিমাইদিঘী আদর্শ কলেজের সভাপতি হলেন আদর গুরুত্বপূর্ণ ব্যক্তির নামে ১৩৭টি ফেসবুক অ্যাকাউন্ট চিহ্নিত: তথ্যমন্ত্রী অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা বিনামূল্যে করতে চাই: প্রধানমন্ত্রী শাপলা চত্বর হত্যাযজ্ঞের প্রধান আসামি শেখ হাসিনা বগুড়ায় হবে সামরিক ড্রোন কারখানা: সংসদে প্রধানমন্ত্রী শার্শায় ইয়াবাসহ ২ ইউপি সদস্যসহ ৪ মাদক কারবারি আটক লাখাইয়ে দেশিয় মাছের আতংক চায়না দুয়ারি রিং জাল,বিলুপ্তির পথে দেশিয় মাছ। বরিশাল নগরীতে শিয়ালের মাংস বিক্রির ফেসবুকে বিজ্ঞাপন, চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে নিরাপত্তা জোরদারে আনসার সদস্য মোতায়েন ধামরাইয়ে ৮০ বছরের সাধুর সাথে তরুণির বিয়ে, এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি শেরপুরের নালিতাবাড়ীতে বন্যহাতি প্রতিরোধে টাস্ক ফোর্স কমিটির প্রশিক্ষণ অনুষ্ঠিত উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো স্বামী-স্ত্রীর প্রেমের টানে ঢাকা থেকে পাংশায় পঞ্চম ও দ্বিতীয় শ্রেণী পড়ুয়া প্রেমিক-প্রেমিকা, পুলিশের সন্দেহে ধরা

বড়লেখায় ভারি বর্ষণে আঞ্চলিক মহাসড়কে পানি, যান চলাচল ব্যাহত

মৌলভীবাজারের বড়লেখায় টানা কয়েক ঘন্টার ভারি বর্ষণে পৌরসভার কিছু এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এছাড়া বড়লেখা-কুলাউড়া আঞ্চলিক মহাসড়কের কয়েকটি স্থানে সড়কের ওপর দিয়ে পানি প্রাবিহত হচ্ছে। এতে সড়কে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে।  অনেক যানবাহনে পানি ঢুকে তা বিকল হচ্ছে। এতে চালক-যাত্রীদের চরম ভোগান্তিতে পড়েছেন। এদিকে বৃষ্টিপাত অব্যাহত থাকলে পৌরসভার নিচু এলাকার বাসিন্দাদের বাড়িঘর-রাস্তাঘাটে পানি উঠবে বলে তারা আশঙ্কা প্রকাশ করেছেন। 

সরজমিনে দেখা গেছে, গতকাল সোমবার বিকেল থেকে মঙ্গলাবর দুপুর পর্যন্ত থেমে থেমে ভারি বর্ষণে পৌরসভার কিছু এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে মানুষের বাড়িতে পানি ঢুকেছে। এছাড়া বড়লেখা-কুলাউড়া আঞ্চলিক মহাসড়কের পানিদার এলাকাসহ কিছু স্থানে সড়কের ওপর দিয়ে পানি প্রাবিহত হচ্ছে। এতে মানুষজন চরম ভোগান্তি পড়েছেন। 

স্থানীয়রা জানান, কয়েকঘন্টার ভারি বর্ষণে পৌরসভার কিছু এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। বৃষ্টি অব্যাহত থাকলে পৌরসভার অনেক এলাকায় মানুষের বাড়িঘরে পানি ঢুকবে। চলতি বছরের জুন-জুলাইয়ে কয়েক দফা বন্যায় তাদের অনেকের বাড়িঘর-রাস্তাঘাট, দোকানপাটে ঢুকে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এরমধ্যে আবারও ভারি বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতা তাদের মাঝে আতঙ্ক তৈরি করেছে। তারা জানান, পানিপ্রবাহের পথ দখল করে অপরিকল্পিতভাবে বাড়িঘর-রাস্তাঘাট নির্মাণ করায় ভারি বৃষ্টিপাত হলে পানি দ্রুত নামতে পারে না। ফলে জলাবদ্ধতা তৈরি হচ্ছে। মানুষের ঘরবাড়িতে পানি ঢুকে ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। এই অবস্থা থেকে তারা পরিত্রাণ পেতে চান। 

বড়লেখা পৌরসভার প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আসলাম সারোয়ার জানান, বড়লেখায় ভারী বর্ষণ হয়েছে। আমি নতুন দায়িত্বগ্রহণ করেছি। পৌরসভার কারও বাড়িঘরে পানি উঠে ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তা জনপ্রতিনিধিদের মাধ্যমে খোঁজখবর নিচ্ছি।

আরও খবর