মোংলায় এক মাস ধরে পানির সংকট, দুর্ভোগে ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা ডিজেলের সংকট ২০২৭ সালেও থাকবে: আইইএ ৯ নভেম্বর বসছে ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন সপ্তাহে দুই দিন নিজ বাসাবাড়ি পরিষ্কার পরিচ্ছন্নতায় প্রধানমন্ত্রীর আহ্বান ২নং উত্তর চরবংশীর গর্ব মো. নাজমুল হাসান, বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম স্থান অর্জন ফুটফুটে শিশুটিকে বাঁচাতে বাড়িয়ে দিন সহায়তার হাত, ওয়াফির হৃদয়ে ছিদ্র মোংলায় দুই মাস পর নারীকে ধর্ষণ ও হত্যার অভিযোগে গ্রেপ্তার ২ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার দেওয়ানগঞ্জের ডাংধরায় মা-ছেলেকে পিটিয়ে জখম ও ইজিবাইক ছিনতাই; থানায় অভিযোগ জামালপুরের বকশীগঞ্জে জাল আমেরিকান ডলারসহ গ্রেপ্তার ২: মোটরসাইকেল ও মোবাইল জব্দ কুলিয়ারচরে মাদক, অনলাইন জুয়া ও বিশেষ অভিযানে ০৯ জন গ্রেপ্তার আশাশুনির ১০৬ দুর্গাপূজা মন্দিরে ৬৩ টন ৬০০ কেজি চাউলের ডিও প্রদান লাখাইয়ে বসতঘরে মেঁঝে কেটে চুরি, মোবাইলসহ মূল্যবান মালামাল উধাও। পীরগাছায় রাজবাড়ির দুই পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ইশরাত জাহান কুলিয়ারচরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন দিনাজপুরে নবাগত নার্সদের নবীন বরণ ও ক্যাপিং অনুষ্ঠান অনুষ্ঠিত। সাবেক মেয়র কাদের মির্জা, স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের তিন মামলা দুর্গাপূজা উপলক্ষে ঝিনাইগাতী থানা পুলিশের আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শিশুদের নেতৃত্বে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষ রোপন বগুড়ার আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

খালেদা জিয়ার সকল ব্যাংক অ্যাকাউন্ট ১৭ বছর পর সচল

স্টাফ রিপোর্টার - প্রতিনিধি

প্রকাশের সময়: 20-08-2024 01:16:03 am

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। ফাইল ছবি



দীর্ঘ ১৭ বছর পর সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সব ব্যাংক হিসাব সচল করা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা শাখা (সিআইসি) থেকে সোমবার (১৯ আগস্ট) খালেদা জিয়ার সব ব্যাংক হিসাব সচল করার বিষয়ে একটি চিঠি বাংলাদেশ ব্যাংক বরাবর পাঠানো হয়েছে।


অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে পরামর্শ করার পর এনবিআরের নবনিযুক্ত চেয়ারম্যান আবদুর রহমান খান এ সিদ্ধান্ত দিয়েছেন।


রাজস্ব বোর্ডের এক উচ্চপদস্থ কর্মকর্তা জানান, বিএনপি বহু বছর ধরে এসব অ্যাকাউন্ট সচলের জন্য বলে আসছিল। তবে তৎকালীন আওয়ামী লীগ সরকার এ ব্যাপারে অনুমতি না দেয়ায় কোনো পদক্ষেপ নেয়া যায়নি।


বিগত কয়েকদিন ধরে রাজস্ব বোর্ড খালেদা জিয়ার ব্যাংক অ্যাকাউন্ট সচলের জন্য কাজ করে আসছিল। তবে কয়টি অ্যাকাউন্ট সচল করা হয়েছে এবং অ্যাকাউন্ট কী পরিমাণ অর্থ আছে সে ব্যাপারে পরিষ্কার কিছু জানায়নি রাজস্ব বিভাগ।


২০০৭ সালে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ফখরুদ্দিন তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব নেয়ার পর শেখ হাসিনা এবং খালেদা জিয়ার অ্যাকাউন্ট জব্দ করার নির্দেশ দেন। পরে আওয়ামী লীগ ক্ষমতায় এলে শেখ হাসিনার ব্যাংক অ্যাকাউন্ট সচল হলেও এতদিন বন্ধ ছিল খালেদা জিয়ার অ্যাকাউন্ট।

আরও খবর