উলিপুরে নজরুল বর্ষ উপলক্ষে স্কুল ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মৌলভীবাজারে সম্ভ্রম বাঁচাতে চলন্ত টমটম থেকে লাফ, কলেজছাত্রী আহত, আটক ২ অনুপ্রেরণার এক সুন্দর অধ্যায়—দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয়ে বিশেষ কর্মশালা বন উজাড় ও আবাসস্থল ধ্বংসে লোকালয়ে আসছে বন্যপ্রাণী, শ্রীমঙ্গলে এক মাসে ২০ বন্যপ্রাণী উদ্ধার মধুপুরে ৩ দিন পর উদ্ধার অসহায় লক্ষ্মী দাস: প্রয়াসের উদ্যোগে সন্তানসহ বাড়ি প্রত্যাবর্তন নন্দীগ্রামে শ্রমিকদের দিয়ে রাস্তার উদ্বোধন করিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন এমপি মোশারফ তিন মাস পর ১ সেপ্টেম্বর থেকে সুন্দরবনের দুয়ার খুলছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির আহ্বায়ক শুভ, সদস্য সচিব স্মৃতি নাগেশ্বরীতে ছাত্রীকে উত্ত্যক্তের দায়ে যুবকের কারাদণ্ড: এসিল্যান্ডের বিচার নিয়ে আইনি বিতর্ক কচুয়ায় ২৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার আশাশুনিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন লাখাইয়ে তীব্র লোডশেডিংয়ে নষ্ট হচ্ছে ফ্রিজের মাছ-মাংস,অকেজো হচ্ছে ইলেকট্রিক পণ্য। ‎সুন্দরবনে ঢুকতে বনজীবিদের সংশয় ঝিনাইগাতীতে গুরু-শিষ্য প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও কর্মসংস্থানের উপকরণ বিতরণ ঝড়ে পড়া শিশু হবে শূণ্য কোটায়-- ্শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বাঘায় নজরুল বর্ষের উদ্বোধন, শিক্ষার্থীদের নজরুল বিষয়ক সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু চন্দনাইশে ডাকাতি করে লুট প্রায় ৬০ লাখ টাকার মালামাল পটিয়ায় সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৭টি ধারায় মামলা, তদন্ত চলছে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসায় আলিম ১ম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ ঈশ্বরগঞ্জে প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে শ্রবণ উপকরণ বিতরণ

সাবেক বিচারপতি মানিকের বিরুদ্ধে মামলা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 19-08-2024 05:10:19 pm

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান সম্পর্কে আপত্তিকর মন্তব্য করায় সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি আবুল হোসেন মোহাম্মদ শামসুদ্দিন চৌধুরী মানিকের বিরুদ্ধে নোয়াখালীর আদালতে মামলা দায়ের করা হয়েছে।


সোমবার (১৯ আগস্ট) বিকেলে বাংলাদেশ কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রবিউল হাসান পলাশ বাদী হয়ে নোয়াখালী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১নং আমলী আদালতে মামলাটি করেন।


বিষয়টি নিশ্চিত করে মামলার বাদী অ্যাডভোকেট রবিউল হাসান পলাশ বলেন, আদালত মামলাটি আমলে নিয়ে আগামী বুধবার আদেশের দিন ধার্য করেছেন।


মামলা সূত্রে জানা গেছে, সাবেক সেনাপ্রধান ও বাংলাদেশের প্রয়াত রাষ্ট্রপতি বীর উত্তম খেতাব প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেন সাবেক বিচারপতি আবুল হোসেন মোহাম্মদ শামসুদ্দিন চৌধুরী মানিক। মানিক বলেছিলেন, ‘জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিলেন না, জিয়াউর রহমান ছিলেন পাকিস্তানের চর।’


জিয়াউর রহমানের ব্যক্তিগত ও রাজনৈতিক পরিচয়ে মিথ্যাচারসহ কালীমা লেপনের হীন উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে মানহানিকর বক্তব্য প্রদান করা হয়। যা প্রিন্ট, ইলেকট্রনিক, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। মানিকের এমন মন্তব্যে প্রয়াত রাষ্ট্রপতি বীর উত্তম জিয়াউর রহমান ও তাহার পরিবারের মান সম্মান ক্ষুণ্ন হয়েছে।


এ ছাড়াও গত জুলাই মাসে ছাত্র আন্দোলনের সময় একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচারিত টকশোতে শামসুদ্দিন চৌধুরী মানিক উদ্ধত্য ও কুরুচিপূর্ণ, নারী বিদ্ধেষী, অপমান জনক বক্তব্য ও আচরণ করেন; যা সারা দেশবাসী দেখেছে এবং তা স্যোসাল মিডিয়াতে ভাইরাল হয়।

আরও খবর