নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৬ সাতক্ষীরার কলারোয়ায় সন্ত্রাস দমন আইনে ৫৪ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত : প্রথম ধাপ ১২ নভেম্বর, ভোট হবে ৭ ধাপে চণ্ডীদাস-রজকিনীর প্রেমগাথা, হারিয়ে যাচ্ছে সেই ঘাট লাখাইয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান। কচুয়ায় গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার 'বেগম পাড়া' নাটক নিয়ে বড় পর্দায় আসার অপেক্ষায় শাহীন আহমেদ রাজ সেবা করার প্রত্যয়ে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন মিজান শিক্ষকতা জীবনের ইতি, ভালোবাসায় সিক্ত ঝর্ণা ইয়াসমিনের বিদায় অসহায় বৃদ্ধ দম্পতির পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন দুই হাজার টাকা ঘুষ নিয়ে ফেঁসে যাচ্ছেন গোয়ালন্দের নির্বাচন কর্মকর্তা,ভিডিও ভাইরাল, শোকজ ‎ দিনাজপুরে অবৈধ মজুদের দায়ে ১,৩৯১ বস্তা সার জব্দ,‌ ৪ ডিলারকে জরিমানা ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন প্রাতিষ্ঠানিক পুকুর ও জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সাতক্ষীরায় দুই কোমলমতি শিক্ষার্থীর মৃত্যু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প সম্মেলন স্কুলের পাশে অচেতন অবস্থায় উদ্ধার অজ্ঞাত যুবক যশোর হাসপাতালে ভর্তি পীরগাছায় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত

বিএনপি নেতা আসলাম চৌধুরীর জামিন - মুক্তিতে বাঁধা নেই

আসলাম চৌধুরীর ( ফাইল ছবি )


দীর্ঘ প্রায় ৯ বছর আওয়ামী লীগ সরকারের রোষানলের শিকার চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক আহবায়ক, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদ্য সাবেক যুগ্ম মহাসচিব, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা লায়ন মো: আসলাম চৌধুরীর জামিনের বিরুদ্ধে রাষ্ট্র পক্ষের দায়েরকৃত আপীল খারিজ করে দিয়েছে মাননীয় প্রধান বিচারপতির নেতৃত্বাধী সুপ্রিম কোর্টের আপীল বিভাগ।

যার ফলে কারাগার থেকে মুক্তিতে আর বাঁধা রইল না।

আজ ১৯ ( আগস্ট) শুনানি শেষে এই আদেশ দেন আপীল বিভাগ।

লায়ন আসলাম চৌধুরীকে কথিত রাষ্ট্রদ্রোহের অভিযোগে বিগত ২০১৬ সালে ১৬ মে ঢাকা থেকে গ্রেপ্তার একের পর ৭৬ টি রাজনৈতিক মামলায় তাকে আটক দেখিয়ে কারাবন্দী রাখা হয়।

২০১৩ সালে ঢাকার কোতোয়ালী থানার রাজনৈতিক মামলায় এজাহারে নাম না থাকা সত্ত্বেও ২০২১ সালে গ্রেপ্তার দেখিয়ে মুক্তি প্রক্রিয়া আটকে রাখে। ঐ মামলায় ৫ জানুয়ারি ২০২২ সালে মহামান্য হাইকোর্ট জামিন দিলে রাষ্ট্র পক্ষ চেম্বার জজে আপীল করে জামিন স্থগিত করে দেয়।

ঐ মামলায় আজ ১৯ আগস্ট ২০২৪ ইং শুনানি শুনানীন্তে রাষ্ট্রপক্ষের করা আপীল খারিজ করে দিয়ে জামিন বহাল রাখেন এবং অন্য কোন মামলা না থাকলে অনতিবিলম্বে মুক্তির আদেশ দেন মাননীয় আপীল বিভাগ।

আসলাম চৌধুরীর পক্ষে শুনানি করেন সিনিয়র এডভোকেট ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এবং বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। তাঁদের সহযোগিতা করেন এডভোকেট কেএম সাইফুল ইসলাম।

শুনানিতে উপস্থিত ছিলেন ব্যারিস্টার মো: ওসমান চৌধুরী, এডভোকেট আবদুল মান্নান, এডভোকেট রোকন উদ্দিন, এডভোকেট মাসুদ উল আলম, এডভোকেট জিয়া, এডভোকেট তরিকুল্লাহ তারেক, এডভোকেট এমটি উল্লাহ সহ প্রমুখ।

আসলাম চৌধুরীর ব্যক্তিগত আইনজীবী এডভোকেট কেএম সাইফুল ইসলাম বলেন, ইতিমধ্যে আসলাম চৌধুরী সব মামলায় জামিনে আছেন। সর্বশেষ আজকের মাননীয় আপীল বিভাগের আদেশের পর তাঁর মুক্তিতে আর বাঁধা রইল না। আশা করছি আগামীকাল তিনি কারাগার থেকে মুক্ত হবেন।


এদিকে দীর্ঘ ৯ বছর পর লায়ন আসলাম চৌধুরীর জামিন লাভ করায় তার নিজ এলাকা সীতাকুন্ডে খুশির জোয়ার বইছে। কারাগার থেকে মুক্ত হওয়ার আগেই জামিনের খবর স্যোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে তার এলাকায় নেতাকর্মী এবং সাধারণ মানুষের মধ্যে খুশি এবং আনন্দ ছড়িয়ে পড়ে। এসময় নেতাকর্মী শুভাকাংঙ্খীরা একে অপরকে মিষ্টিমুখ করিয়ে আনন্দ উদযাপন করতে দেখা গেছে।

আরও খবর