চৌদ্দগ্রামে সাংবাদিক সমিতির বৃক্ষ বিতরণ, উৎসাহিত শিক্ষার্থীরা ইউজিসি চেয়ারম্যান অ্যাওয়ার্ড অর্জন করলেন পবিপ্রবির শিক্ষক ডাঃ আমির হামজা মাসুম প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার ক্রীড়াসামগ্রী বিতরণ পীরগাছায় কালীগঞ্জ মাদকবিরোধী কমিটির তালিকা প্রশাসনের কাছে জমা ঈশ্বরগঞ্জে ১১১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই নৈশ প্রহরী লাখাইয়ে কর্মরত সাংবাদিকদেরসঙ্গে নবাগত ইউএনও এর সাথে মতবিনিময় ও সদ্য বিদায়ী ইউএনও এর বিদায় লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা শাহেদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন, বিভিন্ন মহলের শোক। লালপুরে ৩০ পরিবারের বাড়িঘর নদী গর্ভে পরিবেশ রক্ষায় লংকাবাংলা ফাউন্ডেশনের উদ্যোগ: ফলজ গাছের চারা রোপণ কর্মসূচি ২০২৬ দৈনিক মজলুমের কণ্ঠের ৩২তম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও দোয়া অনুষ্ঠান বরিশাল কাউনিয়ায় পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবা-গাঁজা ও লাখো টাকাসহ আটক ৮ সংস্কারহীন সড়ক, দুর্ভোগে লোহাগাড়ার মানুষ আদমদীঘিতে বর্নাঢ্য আয়োজনে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন আদমদীঘিতে সড়কে ছিনতাই কালে একজন আটক সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক শার্শায় মিডিয়া অপপ্রচার রোধে প্রশাসন ও সুশীল সমাজের সমন্বয় সভা দিনাজপুরে শঙ্খধ্বনিতে মুখর ঢেপা নদী,নৌযাত্রায় কান্তজিউ বিগ্রহ হকৃবিতে প্রথমবারের মতো শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ চলতি মাসে ৩ লঘুচাপ, স্বল্পমেয়াদি বন্যার আভাস অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে হাসপাতালে দেখতে গেলেন রাষ্ট্রপতি

টাইগার মামুন গংয়ের সন্ত্রাসী হামলায় অর্ধ শতাধিক বাড়ি ভাঙচুর অগ্নি সংযোগ

শেখ হাসিনার পতনের খবরে আনন্দ মিছিল করায়,

কুষ্টিয়া ভাদালিয়য়া এলাকায় টাইগার মামুন গংয়ের সন্ত্রাসী হামলায় অর্ধ শতাধিক বাড়ি ভাঙচুর অগ্নি সংযোগ


কুষ্টিয়া সদর উপজেলার আলমপুর ইউনিয়নের স্বস্তিপুর ও দরবেশপুর গ্রামে চিহ্নিত সন্ত্রাসী মামুন ওরফে টাইগার মামুনের নেতৃত্বে অর্ধ শতাধিক বাড়িতে অগ্নিসংযোগ ভাঙচুর ও লুট হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায় ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যাওয়ার খবর পেয়ে আনন্দ মিছিল বের করে ওই এলাকার ছাত্র জনতা ও সাধারন মানুষ। এতে ক্ষিপ্ত হয়ে টাইগার মামুনের নেতৃত্বে একদল সন্ত্রাসী ওই এলাকায় হামলা চালায়, এসময় হামলাকারীরা অর্ধ শতাধিক বাড়িতে লুটপাট ও ভাংচুর চালায়, আগুন ধরিয়ে দেওয়া হয় কয়েকটি বাড়ীতে । ৬ই আগস্ট ভোরবেলা মামুন ওরফে টাইগার মামুনের নেতৃত্বে কয়েক শো লোক দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে বিভিন্ন বাড়িতে হামলা চালায় । এ সময় বেশ কয়েকটা বাড়িতে ঢুকে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয় মামুনের সন্ত্রাসী বাহিনী এবং বিভিন্ন বাড়ি থেকে টাকা-পয়সা ও ইজিবাইক সহ বিভিন্ন দ্রব্যাদি লুট করে নিয়ে যায় হামলাকারীরা। এ সময় কেউ বাধা দিতে আসলে তাদের উপরে আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করারও ঘটনা ঘটে।

এদিকে এলাকাবাসীদের একাংশ জানিয়েছেন, স্বৈরাচার আওয়ামী সরকারের আমলে টাইগার মামুনের ত্রাসের রাজত্ব গড়ে তোলে। এসময়কালে লুটপাট, চাঁদাবাজি, টেন্ডারবাজি, তদবির বাণিজ্য করে টাইগার মামুন কোটিপতি বনে যান। গড়ে তোলেন পেটুয়া বাহিনী। সবশেষ গত ৫ আগষ্ট সরকার পতনের পর এই বাহিনীর সদস্যরা এলাকার লুটপাট ভাংচুর ও অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটিয়ে এলাকায় অস্থিতিশীল পরিবেশ তৈরি করে। এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানায় মামুন ওরফে টাইগার মামুনকে প্রধান আসামী করে ১৩ জনের নামে মামলা দায়ের করা হয়।

Tag
আরও খবর