দা দিয়ে কুপিয়ে চাচিকে হত্যা, মা হাসপাতালে জয়পুরহাটে কিডনি বিক্রি করেও বদলেনি ভাগ্য! ট্রান্সফরমার চুরি মামলায় গ্রেপ্তার পীরগাছায় দুর্গাপূজা উদ্‌যাপন উপলক্ষে থানায় মতবিনিময় সভা মোংলায় এক মাস ধরে পানির সংকট, দুর্ভোগে ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা ডিজেলের সংকট ২০২৭ সালেও থাকবে: আইইএ ৯ নভেম্বর বসছে ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন সপ্তাহে দুই দিন নিজ বাসাবাড়ি পরিষ্কার পরিচ্ছন্নতায় প্রধানমন্ত্রীর আহ্বান ২নং উত্তর চরবংশীর গর্ব মো. নাজমুল হাসান, বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম স্থান অর্জন ফুটফুটে শিশুটিকে বাঁচাতে বাড়িয়ে দিন সহায়তার হাত, ওয়াফির হৃদয়ে ছিদ্র মোংলায় দুই মাস পর নারীকে ধর্ষণ ও হত্যার অভিযোগে গ্রেপ্তার ২ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার দেওয়ানগঞ্জের ডাংধরায় মা-ছেলেকে পিটিয়ে জখম ও ইজিবাইক ছিনতাই; থানায় অভিযোগ জামালপুরের বকশীগঞ্জে জাল আমেরিকান ডলারসহ গ্রেপ্তার ২: মোটরসাইকেল ও মোবাইল জব্দ কুলিয়ারচরে মাদক, অনলাইন জুয়া ও বিশেষ অভিযানে ০৯ জন গ্রেপ্তার আশাশুনির ১০৬ দুর্গাপূজা মন্দিরে ৬৩ টন ৬০০ কেজি চাউলের ডিও প্রদান লাখাইয়ে বসতঘরে মেঁঝে কেটে চুরি, মোবাইলসহ মূল্যবান মালামাল উধাও। পীরগাছায় রাজবাড়ির দুই পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ইশরাত জাহান কুলিয়ারচরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন দিনাজপুরে নবাগত নার্সদের নবীন বরণ ও ক্যাপিং অনুষ্ঠান অনুষ্ঠিত। সাবেক মেয়র কাদের মির্জা, স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের তিন মামলা

দায়িত্ব পরিবর্তন নিয়ে যা বললেন এম সাখাওয়াত

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 17-08-2024 05:06:38 am

© সংগৃহীত ছবি

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পদত্যাগের পর গঠিত অন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টাদের মধ্যে শুরু থেকেই বেশি তৎপর দেখা গেছে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনকে। বিশেষ করে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাজে ফেরানোসহ নানা উদ্যোগে দিনভর দৌড়ঝাঁপ করতে হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে থাকা সাবেক এই সেনা কর্মকর্তাকে। ফলে গণমাধ্যমেও তিনি বেশি ফলাও হয়েছেন। কিন্তু এরইমধ্যে প্রথমবারের মতো উপদেষ্টাদের দায়িত্ব পুনর্বণ্টন করতে গিয়ে তাকে স্বরাষ্ট্র থেকে সরিয়ে দেওয়া হয়েছে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ে। যা নিয়ে আলোচনা চলছে নানা মহলে। তবে যাকে নিয়ে এত আলোচনা তিনি বললেন, দায়িত্ব বদলে তার মন খারাপ হয়নি।


শুক্রবার দায়িত্ব পুনর্বণ্টনের পর ভয়েস অব আমেরিকাকে দেওয়া প্রতিক্রিয়া সাখাওয়াত হোসেন এমনটা জানিয়েছেন।


স্বরাষ্ট্রের মতো নতুন দফতরেও কাজ করার চেষ্টা করবেন জানিয়ে তিনি বলেছেন, কাজ করতে অপরাগ হলে চলে যাবেন।


স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়া নিয়ে এম সাখাওয়াত হোসেন বলেন, এতে মন খারাপের কিছু নেই। আলহামদুলিল্লাহ, আমার যতটুকু করার সাধ্য ছিল, করে আসছি।


বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা করা প্রসঙ্গে এম সাখাওয়াত হোসেন বলেন, এখন যেখানে দিয়েছে, সেখানে কাজ করতে পারলে করবো, আর অপারগ হলে চলে যাবো।


এরআগে শুক্রবার অন্তর্বর্তী সরকারে যুক্ত হন আরও চার উপদেষ্টা। বিকেলে তারা শপথ গ্রহণ করেন। পরে নতুন উপদেষ্টাদের দপ্তর বণ্টন করা হয়। এ সময় পুরাতন উপদেষ্টাদের মধ্য থেকে ৮ জনের দফতর পুর্নবণ্টন করা হয়।


স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীকে। আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব।

আরও খবর






6ac5ed666b270-071026125742.webp
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা

৮ দিন ৬ ঘন্টা ৭ মিনিট আগে