নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

আমরা মরিনি বেঁচে আছি- কলেজ ছাত্রী নুসরাত

আমরা মরিনি বেঁচে আছি- কলেজ ছাত্রী নুসরাত



আমরা মরিনি বেঁচে আছি- কলেজ ছাত্রী নুসরাত


 রিপন মজুমদার নোয়াখালী জেলা প্রতিনিধি


আমরা মরিনি বেঁচে আছি, তবে ৪ আগস্ট নোয়াখালীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য হিসেবে কর্মসূচিতে অংশগ্রহণ শেষে সোনাইমুড়ীর নিজ বাড়ীতে ফেরার পথে বজরা বাজারে আমাদের ৩ ছাত্রীর ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।


শুক্রবার (১৬ আগস্ট) দুপুরে স্ব শরীরে সংবাদ সম্মেলনে হাজির হয়ে উপজেলার চাষির হাট ইউনিয়নের শাহারপাড় গ্রামের সামছুদ্দোহার মেয়ে নুসরাত জাহান ও নদনা ইউনিয়নের পাপুয়া গ্রামের মোহাম্মদ হোসেনের মেয়ে বিবি মরিয়ম এসব কথা বলেন।


তারা দুজন বৈষম্যবিরোধী আন্দোলনের সদস্য ও নোয়াখালী সরকারি কলেজের স্নাতক ১ম বর্ষের শিক্ষার্থী। গত ৪ আগস্ট বজরা বাজারের হামলার ঘটনায় এক ছাত্রীকে পিটিয়ে খুন করেছে মিথ্যা গুজব ছড়িয়ে বিভিন্ন ফেইসবুক পেজে  কয়েকজনের ছবি প্রকাশ করা হয়।


এ ঘটনার প্রতিবাদে বজরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলার বজরা গ্রামের এ এইচ এম আবেদ হোসেনের ছেলে এ এইচ এম শাহাদাত হোসেন জনি তার নিজ বাড়ীতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন।


সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জনি বলেন, গত ৪ আগস্ট ছাত্রীদের উপর হামলার ঘটনায় আমি ও আমার পরিবারের কেউ জড়িত নয়। এ ঘটানাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে জাতির কাছে প্রশ্নবিদ্ধ করতে একটি কুচক্রী মহল সামাজিক যোগাযোগমাধ্যমে আমার ও আমার পরিবারের ছবি ব্যাবহার করে এই বলে প্রচার করে যে, আমরা সবাই মিলে ছাত্রীদের ওপর হামলা করে একজন ছাত্রীকে খুন করেছি। যাহা মিথ্যা ও বানোয়াট। এ ঘটনার খবর পেয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ উক্ত ছাত্রীদের বাড়ীতে গিয়ে  নিহতের খবর মিথ্যা বলে জানিয়েছেন এবং তাদের সাথে জীবিত অবস্থায় কথা বলেছেন। সংবাদ সম্মেলনে উক্ত ছাত্রীরা সাংবাদিকদের সামনে এ বিষয়ে বলেন আমরা কেউ মরেনি তবে আহত হয়েছি। জনির পরিবারের সদস্যদের ছবি দেখালে তারা বলেন এদের কাউকে আমরা চিনিনা। তবে ইয়াছিন নামের একজসহ ৪ জন যুবক আমাদেরকে বাড়ীতে পৌঁছে দিয়েছেন।


জনি আরোও বলেন আমার ও আমার পরিবারের বিরুদ্ধে মিথ্যা ছাত্রী খুনের অভিযোগ এনে গুজব ছড়িয়ে একটি কুচক্রী মহল আমাদেরকে দেশবাসী ও সমাজের কাছে হেয় প্রতিপন্ন এবং মানহানি করেছে তাদের বিষয় সঠিক সংবাদটি পরিবেশন করতে সাংবাদিকদের অনুরোধ করছি। পাশাপাশি অপপ্রচারকারী ও ছাত্রীদের ওপর হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করতে প্রশাসনের নিকট জোর দাবী জানাচ্ছি।

আরও খবর