জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

প্রেমের টানে হিন্দু ধর্ম ত্যেগ করে ইসলাম ধর্ম গ্রহন করলেন জয় মনি


নোয়াখালীর সোনাইমুড়ীতে হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলমান হয়েছেন এক নওমুসলিম। মঙ্গলবার (১০ আগষ্ট ) ঢাক আদালতের আইনজীবী সিরাজুল ইসলামের চেম্বারে ইসলামী শরিয়ত মেনে কালেমা পড়ে মুসলমান হন নোয়াখালী জেলার সোনাইমুড়ী থানার দেওটি ইউনিয়নের সুবাস সূত্রধর ও সীমা রানী সূত্রধরের মেয়ে জয় মনি সূত্রধর। 

ইসলাম ধর্ম গ্রহন করার পরে তার নাম রাখা হয় সুমাইয়া আক্তার জান্নাত। তাকে ইসলাম ধর্মের রীতিনীতি মেনে কালেমা পড়ান স্থানীয় মসজিদের মুয়াজ্জিন মাওলানা মোহাম্মদ আলাউদ্দিন। পরে নোটারী পাবলিকের হলফনামায় স্বাক্ষর করেন তিনি।

মুসলমান ধর্ম গ্রহন করার পরে সুমাইয়া আক্তার জান্নাত জানান, আমি হিন্দু ধর্মের দীক্ষায় দীক্ষিত ছিলাম। কিন্তু মুসলমান সম্প্রদায়ের সাথে চলাফেরা করে বিভিন্ন মানুষের সাথে গিয়ে এবং বিভিন্ন ধর্মীয় আলোচনায় বসে এই মর্মে উপলব্ধি করতে পেরেছি যে, বিভিন্ন ধর্মের মধ্যে ইসলামই শ্রেষ্ঠ ধর্ম।

 আল্লাহ এক ও অদ্বিতীয়। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। দুনিয়া ও আখেরাতের মঙ্গলের জন্য ইসলামই একমাত্র সঠিক পথ। তাই আমি ইসলাম ধর্মের অনুশাসন মেনে চলার বিষয়ে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আমার পুরাতন ধর্ম (হিন্দু) পরিবর্তন করে ইসলাম ধর্ম গ্রহনের চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হয়েছি।

ইসলাম ধর্মের অনুসারী হিসেবে আমি সম্পূর্ণ স্বেচ্ছায়, স্বজ্ঞানে ও সুুস্থ্য মস্তিষ্কে আমার নাম জয় মনি সূত্রধর পরিবর্তন করে ইসলামী নাম সুমাইয়া আক্তার জান্নাত নামে পরিচয় দেওয়ার সিদ্ধান্ত গ্রহন করেছি। আজ হতে মৃত্যু পর্যন্ত ইসলাম ধর্মের অনুসারী হিসেবে বহাল থাকবো। সবাই আমার জন্য দোয়া করবেন,

এই দুনিয়াতে ইসলাম ধর্মই হচ্ছে একমাত্র শান্তির ধর্ম।

Tag
আরও খবর