সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী সাব্বির আহমেদ রনিকে চেয়ারম্যান করে BJUS-এর ২২ সদস্যের বোর্ড কমিটি গঠন মিরসরাইয়ে হাইতকান্দি ইউপিতে জামায়াতের চেয়ারম্যান ও সদস্য প্রার্থী ঘোষণা চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ ডোমারে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার কম্যান্ড্যান্ট নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন নন্দীগ্রামে ৪৫০ পিস ইয়াবাসহ কারবারি হোসেন আলী আবারও গ্রেফতার মিরসরাইয়ে ১৩তম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পেল ৭৭ শিক্ষার্থী উৎসবমুখর পরিবেশে হাতিয়ায় ফারিয়ার নির্বাচন অনুষ্ঠিত বরিশালের দক্ষিণ চকবাজার ও ফজলুল হক এভিনিউয়ে বিসিসির মোবাইল কোর্ট অভিযান সাংবাদিক আলিফ হত্যা: বিচার ও নিরাপত্তার দাবিতে চৌদ্দগ্রামে মানববন্ধন আজ প্রাক্তনকে ক্ষমা করার দিন পীরগাছায় নেকমামুদ আপডেট পাবলিক স্কুলের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা জাতীয় নেতা আব্দুল মালেক উকিলের ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ তবকপুর বাজার আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

আন্দোলনে আহতদের চিকিৎসার দায়িত্ব নিল সরকার

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 16-08-2024 09:22:16 am

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসা ব্যয় সরকার কর্তৃক বহন করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোয় তাদের বিল মওকুফ অথবা ন্যূনতম বিল গ্রহণ করার জন্য স্বাস্থ্য অধিদপ্তর থেকে অনুরোধ জানানো হয়েছে।


বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) পরিচালক ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।


বিজ্ঞপ্তিতে বলা হয়, এরই মধ্যে বিভিন্ন বেসরকারি হাসপাতাল স্বতঃপ্রণোদিত হয়ে বিল মওকুফ করায় অধিদপ্তর তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছে। অন্য বেসরকারি প্রাইভেট মেডিকেল কলেজ হাসপাতাল ও বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতেও তাদের বিল মওকুফ অথবা ন্যূনতম বিল গ্রহণ করে ছাত্র-জনতার এই অবদানের প্রতি সম্মান প্রদর্শনের অনুরোধ করা যাচ্ছে।


এ অনুরোধ স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে করা হয়েছে।



আরও খবর