হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক পলাশপোলে পথচারীকে আটকে টাকা আদায়ের অভিযোগ আদমদীঘিতে বাঁশঝাড়ে জুয়ার আসর থেকে ৪ জন গ্রেফতার

ইসলামপুরে অর্ধশতাধিক স্থানে খালেদা জিয়ার জন্মদিন পালিত


জামালপুরের ইসলামপুর উপজেলায় অর্ধশতাধিক স্থানে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮০তম জন্মদিন পালিত হয়েছে।



বৃহস্পতিবার (১৫ আগষ্ট) সকাল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত একটি পৌরসভা এবং উপজেলার ১২টি ইউনিয়নে অর্ধশতাধিক স্থানে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালন করে স্থানীয় বিএনপিসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।


স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা বিএনপির উদ্যোগে 


ইসলামপুর পৌর শহরের ধর্মকুড়াস্থ দলীয় কার্যালয়ে কেক কেটে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালন করে নেতা-কর্মীরা। পৌর শহরের নয়টি ওয়ার্ডে পৃথক পৃথক স্থানে নেতা-কর্মীরা জন্মদিন পালন করেন। 


উপজেলার গাইবান্ধা ইউনিয়ন বিএনপির আয়োজনে নাপিতেরচর বাজারে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে খালেদা জিয়ার জন্মদিন পালন করেন স্থানীয় নেতা-কর্মীরা।


চরপুটিমারী ইউনিয়নের বেনুয়ারচর বাজার, চিনারচর বাজার, ডিগ্রিরচর সুরুজ মিয়ার সততা বাজার, ডিগ্রিরচর বড় মসজিদপাড়া, আগ্রাখালী বাজার সাজালেরচর বাজারে স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা


খালেদা জিয়ার জন্মদিন পালন করেন।




চরগোয়ালিনী ইউনিয়নের ডিগ্রিরচর বোর্ড বাজারের প্রধান ফটক, হাজী মার্কেট, কান্দারচর বাজার, লক্ষ্মীপুর হাজী ফুলমাহমুদ উচ্চ বিদ্যালয়, ডিগ্রিরচর সকাল বাজারে খালেদা জিয়ার জন্মদিন পালন করেন


স্থানীয় বিএনপিসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। 



এছাড়া নোয়ারপাড়া ইউনিয়নে পাঁচটি স্থানে, সাপধরী ইউনিয়নে তিনিটি স্থানে, পাথর্শী ইউনিয়নে দুইটি স্থানে, পলবান্ধা ইউনিয়নে একটি স্থানে, ইসলামপুর সদর ইউনিয়নে একটি স্থানে, চিনাডুলী ইউনিয়নে একটি স্থানে, কুলকান্দী ইউনিয়নে একটি স্থানে এবং গোয়ালেরচর ইউনিয়নের বিভিন্ন স্থানসহ অন্তত অর্ধশতাধিক স্থানে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত হয়।


জন্মদিনের এসব অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 


ইসলামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব বলেন, 'অন্তত অর্ধশতাধিক স্থানে নেতা-কর্মীরা স্বতস্ফুর্তভাবে বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন পালন করেছেন।'




উপজেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু বলেন, 'স্বৈরাচার সরকারের পতন হওয়ায় নেতা-কর্মীরা উজ্জীবিত হয়ে ব্যাপক আকারে ম্যাডাম খালেদা জিয়ার জন্মদিন পালনের আয়োজন করে। একটি সুন্দর আগামীর বাংলাদেশ বির্নিমাণে আমরা কাজ করে যাচ্ছি।'



উল্লেখ্য, গত ৬ আগষ্ট বেগম খালেদা জিয়া কারাগারের আদলে গৃহবন্দী থেকে মুক্তি পেয়েছেন। ১৯৪৫ সালের ১৫ আগষ্ট খালেদা জিয়া জন্ম গ্রহণ করেন। ১৯৭৫ সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। তাই এই শোকের দিনে বেশ ক’বছর ধরে খালেদা জিয়ার নির্দেশে আনুষ্ঠানিকভাবে জন্মদিন পালন করা থেকে বিরত ছিলো বিএনপি। 



Tag
আরও খবর





6aaa6a1de11bd-160926040621.webp
নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব

১৪ ঘন্টা ১০ মিনিট আগে