ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠতি ‎সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ লাখাইয়ে কৃষি কর্মকর্তা সার পৌছে দিচ্ছেন কৃষকের হাতে,ব্যবসায়ীদের উপর রাখছেন কড়া নজরদারি। পাঁচবিবিতে মসজিদের ফ্যান চুরি করতে গিয়ে যুবক আটক ঢাকা শহরকে সিসিটিভির আওতায় আনার প্রকল্প পুনর্গঠন করা হচ্ছে র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ কৃষিপণ্যে ধলতা বাতিলসহ ১০ দফা দাবিতে গোয়ালন্দে কৃষক সমিতির স্মারকলিপি সান্তাহারে মাদক সেবনকারী এক ব্যক্তিকে জেল-জরিমানা পীরগাছায় বাড়ি নির্মাণে বাঁধা; ন্যায়বিচার চেয়ে সংবাদ সম্মেলন ঝিনাইগাতীতে নিষিদ্ধ পলিথিন, প্লাস্টিক ওয়ান-টাইম প্লেট ও প্যাকেট জব্দ তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার। ঝিনাইগাতীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ

বাংলাদেশে অব্যাহত থাকবে আদানির বিদ্যুৎ সরবরাহ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 16-08-2024 05:11:58 am

বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখতে আদানি গ্রুপ প্রতিশ্রুতিবদ্ধ এবং সম্প্রতি বিদ্যুৎ রপ্তানির আইনে যে সংশোধন আনা হয়েছে, সেটি বাংলাদেশের সঙ্গে থাকা চুক্তিতে প্রভাব ফেলবে না। বৃহস্পতিবার (১৫ আগস্ট) আদানি গ্রুপের পক্ষ থেকেই এ তথ্য জানানো হয়েছে।


গ্রুপটি বলেছে, সরকার বিদ্যুৎ রপ্তানি আইনে যে সংশোধন এনেছে, এর মাধ্যমে ভারতের গ্রিডে আদানির বিদ্যুৎ যুক্ত হবে। কিন্তু এক্ষেত্রে ভারত বিদ্যুৎ কিনতে বাধ্য থাকবে না।


সংস্থাটি এ ব্যাপারে বিবৃতিতে বলেছে, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চাহিদা সূচি এবং বিদ্যুৎ কেনার চুক্তি অনুযায়ী আদানি গ্রুপ চুক্তির বাধ্যবাধকতা পূরণে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা পারস্পরিক পরিপূর্ণতা অব্যাহত রাখার ব্যাপারে আশাবাদী।


ঝাড়খণ্ডের গোড্ডায় অবস্থিত আদানির ১ হাজার ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রটি ভারতের একমাত্র কেন্দ্র যেটি প্রতিবেশী দেশের তাদের ১০০ শতাংশ বিদ্যুৎ সরবরাহ করতে পারে।


সংবাদমাধ্যম সিএনবিসিটিভি১৮ জানিয়েছে, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আদানির বিদ্যুৎ সরবরাহের বিষয়টি ঝুঁকিতে পড়ায় ভারতের গ্রিডেও তাদের বিদ্যুৎ যুক্ত করে আইনে সংশোধন আনা হয়েছে।


গত ৫ আগস্ট ছাত্র ও জনতার আন্দোলনের মুখে বাংলাদেশ ছেড়ে ভারতে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরই ভারত বিদ্যুৎ সরবরাহ আইনে পরিবর্তন আনে।

আরও খবর