বিপৎসীমা ছাড়াতে পারে তিস্তার পানি, প্লাবিত হতে পারে ১২ জেলার নিম্নাঞ্চল কক্সবাজারে পাহাড়ধসে নিহত বেড়ে ১১ নাকুগাঁও ও কাটাবাড়ীতে বন্যহাতি প্রতিরোধে টাস্ক ফোর্স কমিটির সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ‎ভরা মৌসুমেও ইলিশের আকাল: উপকূলীয় বাগেরহাটে চরম সংকটে মৎস্য খাত জয়পুরহাটে ট্রাক অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আহত ৫ ! ট্রাক চালক আটক আক্কেলপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক ব্যক্তির মৃত্যু. পীরগাছায় ঋণ খেলাপির মামলায় ব্যবসায়ী গ্রেফতার চিলমারীতে রোডেম ফাউন্ডেশনের উদ্যোগে হুইল চেয়ারে বিতরণ করা হয়েছে। শেরপুরে বাল্যবিবাহ প্রতিরোধে নারী ফুটবলারদের মাঝে বাইসাইকেল বিতরণ ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজনকে দেওয়া হলো অটোরিকশা মাদারীপুরের কালকিনিতে সা*পের কা*মড়ে নারীর মৃ*ত্যু নালিতাবাড়ীতে বন্যহাতি প্রতিরোধে টাস্ক ফোর্স কমিটির সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত জন্মদিন শুভেচ্ছা জানানোর জন্য সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা শেরপুরে অবৈধ বালু উত্তোলন ও মাদকের বিরুদ্ধে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট, জরিমানা ও কারাদণ্ড ৫ বছরের শিশুকে ধর্ষণ পর হত্যার দায়ে জেঠাতো ভাইয়ের মৃত্যুদন্ড রায়পুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা, ঋণ ও বৃক্ষের চারা বিতরণ আশাশুনিতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত লাখাইয়ে ঝাড় ফুঁ নামে প্রতারণা, হাতিয়েছে লক্ষ লক্ষ টাকা। বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নবম পে স্কেল বাস্তবায়নে নতুন পরিকল্পনা

যে দুই আমলে ৭০ হাজার ফেরেশতার দোয়া মেলে

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 16-08-2024 05:11:14 am

আল্লাহ তাআলা যেসব মাখলুকের দোয়া নিশ্চিতভাবে কবুল করেন, তাদের দোয়ায় সামিল হওয়া ভাগ্যের ব্যাপার। এটি এমন একটি পাওয়া, যা সবার ভাগ্যে জোটে না। তেমনই এক পবিত্র ও নিষ্পাপ মাখলুক হচ্ছেন ফেরেশতা। যাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করে থাকেন। 


হাদিস শরিফে এমন দুটি আমলের উল্লেখ পাওয়া যায় যে কারণে ওসব আমলকারীর জন্য একসঙ্গে ৭০ হাজার ফেরেশতা দোয়া করেন। আমল দুটি হলো—


১. অসুস্থ মুসলিমকে দেখতে যাওয়া


‘কোনো মুসলিম যদি অন্য কোনো (অসুস্থ) মুসলিমকে সকাল বেলা দেখতে যায়, সন্ধ্যা পর্যন্ত ৭০ হাজার ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে। আর যদি সন্ধ্যায় যায়, তাহলে সকাল পর্যন্ত ৭০হাজার ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে। আর জান্নাতে তার জন্য আহরিত ফল নির্ধারিত হবে’। (জামে তিরমিজি: ৯৬৭, হাদিসটি হাসান)


২. সুরা হাশরের শেষ তিনটি আয়াত তেলাওয়াত


‘যে ব্যক্তি সকালে তিনবার ‘আউজুবিল্লাহিস সামিয়িল আলিম, মিনাশশাইত্বনির রাজিম’ পড়ার পর সুরা হাশরের শেষের তিনটি আয়াত তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তার জন্য ৭০ হাজার ফেরেশতা নিয়োজিত করে দেবেন। তারা সন্ধ্যা পর্যন্ত তার জন্য দোয়া করতে থাকবে। সে ওই দিন মৃত্যুবরণ করলে শহিদ হিসেবে মৃত্যুবরণ করবে। এমনিভাবে যে ব্যক্তি সন্ধ্যায় এরূপ পাঠ করবে, সেও একই ফজিলতের অধিকারী হবে’। (জামে তিরমিজি: ২৯২২; মুসনাদে আহমদ: ২০৩০৬; আত তারগিব: ১/৩০৪)


তবে, এ সংক্রান্ত হাদিসটি জয়িফ। দুর্বল হাদিসের ক্ষেত্রে মুহাদ্দিসিনে কেরামের নীতি অনুসারে, এখানে যে ফজিলত বলা হয়েছে তার ওপর শতভাগ একিন ছাড়া আমলটি করার অবকাশ আছে। কারণ, এটি কোরআনে কারিমেরই তিনটি আয়াত। অন্তত প্রতিটি হরফের বিনিময়ে দশটি নেকি তো অবশ্যই মিলবে। তাই চাইলে এ আমলটিও করা যায়। 


আল্লাহ তাআলা আমাদের সবাইকে উপরোক্ত আমলগুলো সবসময় করার তাওফিক দিন। আমিন।

আরও খবর

6a0b39d358ff4-180526100955.webp
ঈদুল আজহার তারিখ ঘোষণা

৫০ দিন ২ ঘন্টা ৪৮ মিনিট আগে







69b7cb429d50e-160326032002.webp
আজ পবিত্র শবে কদর

১১৩ দিন ৯ ঘন্টা ৩৮ মিনিট আগে