ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠতি ‎সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ লাখাইয়ে কৃষি কর্মকর্তা সার পৌছে দিচ্ছেন কৃষকের হাতে,ব্যবসায়ীদের উপর রাখছেন কড়া নজরদারি। পাঁচবিবিতে মসজিদের ফ্যান চুরি করতে গিয়ে যুবক আটক ঢাকা শহরকে সিসিটিভির আওতায় আনার প্রকল্প পুনর্গঠন করা হচ্ছে র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ কৃষিপণ্যে ধলতা বাতিলসহ ১০ দফা দাবিতে গোয়ালন্দে কৃষক সমিতির স্মারকলিপি সান্তাহারে মাদক সেবনকারী এক ব্যক্তিকে জেল-জরিমানা পীরগাছায় বাড়ি নির্মাণে বাঁধা; ন্যায়বিচার চেয়ে সংবাদ সম্মেলন ঝিনাইগাতীতে নিষিদ্ধ পলিথিন, প্লাস্টিক ওয়ান-টাইম প্লেট ও প্যাকেট জব্দ তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার। ঝিনাইগাতীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ

শ্রীমঙ্গলে সেনাবাহিনীর অভিযানে অবৈধ বিদেশী মদ, ডলার, নগদ টাকা, জন্মবিরতিকরণ বড়ি, কনডম জব্দ, আটক-১

মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরতলীর উত্তরসুর এলাকায় অবস্থিত 'শ্রীমঙ্গল ক্লাব লিমিটেডে' সেনাবাহিনী ও পুলিশের  যৌথ অভিযানে দেশি-বিদেশী ১০০ বেতল অবৈধ মদ, ৩৪৫ ইউএস ডলার, নগদ ৪৫ হাজার টাকা, জন্মবিরতিকরণ বড়ি এবং কনডম জব্দ করা হয়েছে।

জানা যায়, বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাত ৯টায় বাংলাদেশ সেনাবাহিনীর শ্রীমঙ্গল ও কমলগঞ্জ সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত সেনা অফিসার মেজর মেজবা ও ইমরান এর নেতৃত্বে এক অভিযান পরিচালনা করা হয়। 

অভিযানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন বিশ্বাস ও থানা পুলিশের সদস্যরা।

এসময় শ্রীমঙ্গল ক্লাব লিমিটেডে এর কক্ষ থেকে দেশি-বিদেশী বিভিন্ন ব্রান্ডের মদ, ইউএস ডলার, নগদ টাকা, জন্মবিরতিকরণ বড়ি এবং কনডম জব্দ করা হয়। 

অভিযানের সময় সেনাবাহিনীর হাতে আটক হন শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন ইউনিয়নের হরিনাকান্দি এলাকার অমলেন্দু পাল এর ছেলে ও উপজেলা আওয়ামীলীগের সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মিঠুন পালকে। পরে মিঠুন পালকে শ্রীমঙ্গল থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়। 

স্থানীয়রা জানান, শ্রীমঙ্গল ক্লাবে গত এক বছর ধরে অবৈধভাবে মদ পান ও অসামাজিক কর্মকান্ড চলে আসছে। জেলার বিভিন্ন মদ সেবনকারী ব্যবসায়ী ও আমলারা এখানে এসে মদ পান করেন। ক্লাবের কোনো বৈধ লাইসেন্স বা কাগজপত্র কিছুই নাই। ইতোপূর্বে থানা পুলিশ বা প্রশাসনের পক্ষ থেকে ক্লাবে কোনো অভিযান পরিচালনা করা হয় নাই। 

জানা গেছে এই ক্লাবের সভাপতির দায়িত্বে রয়েছেন মৌলভীবাজার রোডে ব্যবসায়ী আবু সুলতান ইদ্রিস লেদু।।

এ ব্যাপারে সেনাবাহিনীর মেজর মেজবা জানান, মিঠুন পাল গতকাল মদ পান করে সবুজবাগ এলাকায় মানুষের ওপর হামলা করে। পরে সেও এলাকাবাসীর হাতে জখমপ্রাপ্ত হয়। মদ কোথায় থেকে পান করেছে জানতে চাইলে সে বলে শ্রীমঙ্গল ক্লাবের সদস্য। পরে আমরা ওই ক্লাবে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ বিদেশী মদ, নগদ ৪৫ হাজার টাকা, ৩৪৫ ইউএস ডলার, জন্মবিরতিকরণ বড়ি, কনডম জব্দ করি।

আটক মিঠুন পাল-কে শ্রীমঙ্গল থানায় সোপর্দ করেছেন বলেও তিনি জানান। এ ব্যাপারে মাদক দ্রব্য আইনে মামলার প্রক্রিয়া চলছে বলে শ্রীমঙ্গল থানা সূত্রে জানা যায়।


আরও খবর