সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব দ্বিতীয় স্ত্রীর স্বজনদের সঙ্গে এমপি গাজী নজরুলের আপস-মীমাংসা পীরগাছায় অবৈধ ভোজ্যতেল কারখানায় অভিযান; জব্দের পর ২০ ড্রাম পামওয়েল সরিয়ে নেওয়ার অভিযোগ ৯৪ পিস ইয়াবাসহ কচাকাটায় চিহ্নিত মাদক কারবারি সুমন গ্রেফতার দিনাজপুর জেলা আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত মা ইলিশ রক্ষায় কঠোর বার্তা, দৌলতদিয়ায় নৌ পুলিশের সচেতনতামূলক সভা একনেকে মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫২ কোটি টাকার প্রকল্প অনুমোদন শ্যামনগরে স্কুল পর্যায়ে জলবায়ু শিক্ষা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে মাসব্যাপী মানসিক স্বাস্থ্য সচেতনতা ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ পত্নীতলায় মাদক, বাল্যবিবাহ ও নৈতিক অবক্ষয় প্রতিরোধে সচেতনতামূলক সভা ঝিনাইগাতী উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় চোরাচালান বন্ধে সীমান্তে টহল বাড়ানোর নির্দেশ এমপি রুবেলের আদমদীঘিতে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার : গ্রেফতার ১ আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা সুন্দরবনে ২১ জেলে নিখোঁজ, পাঁচ দিনেও মেলেনি সন্ধান ধর্ষনের অভিযোগে মাদ্রাসার শিক্ষক গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতা: সমবেত নৃত্যে বাজিমাত শেখ বোরহানুদ্দীন কলেজের আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ উৎপাদন খরচ বেশি হলেও আমনের বাম্পার ফলনের আশায় নন্দীগ্রামের কৃষকরা কুতুবদিয়ার অদূরে সাগরে দুই জাহাজের সংঘর্ষ

কালীগঞ্জে বিএনপি ও ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ।

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার পৌর বিএনপি ও অঙ্গ সংগঠন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শেখ হাসিনার বিচারসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকালে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে শেখ হাসিনার বিচারসহ বিভিন্ন দাবিতে গাজীপুর জেলা বিএনপির সহ-সভাপতি আশরাফী হাবিবুল্লাহ, থানা বিএনপির সহ-সভাপতি রফিজুল ইসলাম দর্জি, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা, থানা বিএনপির সহ-সভাপতি মো. মোর্শেদ আলম মিন্টু, সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ মৃধা, সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান খান লাভলু এর নেতৃত্বে উপজেলার তুমলিয়া ইউনিয়নের সোমবাজার হতে হাজার হাজার নেতা, কর্মী ও সমর্থকদের নিয়ে বর্ণাঢ্য বিক্ষোভ মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক পদক্ষিণ শেষে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সমাবেশে মিলিত হন। সমাবেশে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন শাওন, দপ্তর সম্পাদক এডভোকেট নাজমুল হক চৌধুরী বিপ্লব, পৌর বিএনপির সহ-সভাপতি খোরশেদ আলম কাজল প্রমূখ।

এদিকে বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকেলে শেখ হাসিনার বিচারসহ চার দফা দাবিতে গাজীপুরের কালীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমঞ্চয়ক রানা সরকার, রিহাম হোসাইন, রিয়াদ চৌধুরী, মাহফুজ আহমেদ ও শারমিন আক্তার এর নেতৃত্বে কালীগঞ্জ সরকালী শ্রমিক কলেজ হতে বর্ণাঢ্য বিক্ষোভ মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক পদক্ষিণ শেষে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সমাবেশে মিলিত হন। সমাবেশে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন,  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমঞ্চয়ক কামরুল হাসান, নাদিমুল ইসলাম ভূইয়া, হাসিবুল হাসান, আবির আহমেদ, শ্যাম ধর, রিফাত, ফয়সাল দেওয়ান, সানজিদ দেওয়ান, শরীফুল ইসলাম, রাশিদুল ইসলাম, রাহাত হোসেন গ্রমূখ ।

আরও খবর