অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

ক্ষেতলালে পুলিশের মহড়া; জনমনে স্বস্তি


জয়পুরহাটের ক্ষেতলাল থানার সকল আইনী কার্যক্রম স্বাভাবিকভাবে শুরু করতে থানা পুলিশের একটি টহল টিম মহড়া দিয়েছেন। এদিকে থানার সকল আইনী কার্যক্রম স্বাভাবিকভাবে শুরু হওয়া এবং পুলিশকে মাঠে নামতে দেখে এলাকার সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। 


১৫ (আগস্ট) বৃহস্পতিবার বেলা ১২টার দিকে ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টহল টিম মহড়া নিয়ে থানা বাজার হয়ে ইটাখোলা, ভাসিলা, নিশ্চিন্তা ও বটতলী বাজার হয়ে থানায় এসে মিলিত হন।


এসময় পুলিশ কর্মকর্তারা এলাকার সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার জন্য আশ্বস্ত করেন। তারা আরো বলেন, আপনাদের আশেপাশে কোথাও অপ্রীতিকর কোন ঘটনা ঘটলে থানা পুলিশকে খবর দিবেন। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশকে সহযোগিতার আহ্বান জানান তারা।


এলাকার সাধারণ মানুষ বলেন, আমাদের জানমালের নিরাপত্তা রক্ষায় প্রধান ভূমিকা পালন করেন পুলিশ বাহিনী। বেশ কয়েকদিন তারা কর্মবিরতিতে থাকার কারণে আমাদের ভিতর একটা আতঙ্ক কাজ করছিলো। এখন পুলিশ মাঠে ঘুরছে এবং থানার সকল আইনী কার্যক্রম স্বাভাবিক হয়েছে এটা দেখে আমাদের ভয় দূর হয়েছে।

আরও খবর