বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক পলাশপোলে পথচারীকে আটকে টাকা আদায়ের অভিযোগ আদমদীঘিতে বাঁশঝাড়ে জুয়ার আসর থেকে ৪ জন গ্রেফতার আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা শেরপুরের ঝিনাইগাতীতে মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে কর্মশালা ‎মোংলা বন্দর কর্মচারী সংঘের নির্বাচনে সরোয়ার-সোবাহান প্যানেলের নিরঙ্কুশ জয় ‎ বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু চন্দনাইশে ‘তুমিই হবে সেরা’ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ও ফল প্রকাশ রাজশাহীর মধ্যচরে পানিবন্দীদের মাঝে ত্রাণ বিতরণ ঝিনাইগাতীতে গ্রাম আদালতকে গতিশীল করতে মতবিনিময় ও ভিডিওচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত শিল্পখাতে স্বস্তি ফিরছে, বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ ইরানি হামলায় মার্কিন ঘাঁটির শতাধিক ভবন-ড্রোন ধ্বংস শিক্ষিকা মায়ের আদর্শে বেড়ে ওঠা সুরজিত দাশের জন্মদিন যে কোনো দুর্যোগ মোকাবেলার সক্ষমতা সরকারের আছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য

শিক্ষার্থীদের আপত্তিকর মেলামেশার প্রতিবাদ করায় প্রধান শিক্ষিকাকে মারধর,আটক-১

নাটোরের লালপুরে বাড়ির সামনে স্কুল কলেজে পড়ুয়া শিক্ষার্থীদের  আপত্তিকর অবস্থায় মেলামেশার প্রতিবাদ করায় এক স্কুলের প্রধান শিক্ষিকা ও তার ছেলেকে মারধর করার অভিযোগ ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৮ নভেম্বর) বেলা ১১ টার দিকে উপজেলার গোপালপুর পৌরসভার শান্তিপাড়া মহল্লায় এঘটনা ঘটে। আহতরা হলেন, ওই  এলাকার মৃত গোলাম তৌহিদ ভুট্টুর স্ত্রী ও কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফরিদা ইয়াসমিন (৫৫), তার ছেলে ও গোপালপুর পৌর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ফয়সাল তৌহিদ তরঙ্গ (২০)।
স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, ওই শিক্ষিকার বাড়ির গলিতে  ও এর আশে পাশে উঠতি বয়সী তরুণ তরুণীরা স্কুল-কলেজ ফাঁকি দিয়ে অনৈতিক ভাবে মেলামেশা করে। মঙ্গলবার সকাল থেকেই পৌরসভার শিবপাড়া মহল্লার বাবুর ছেলে আশিক (২০) তার কলেজ পড়ুয়া বান্ধবির সাথে অনৈতিক ভাবে মেলামেশা করছিল। এসময় ওই স্কুল শিক্ষিকার ছেলে ওই প্রেমিক যুগলকে অন্যত্র সরে যেতে বলে। এতে ক্ষিপ্ত হয়ে আকস্মিক ভাবে আশিক তার ১০/১৫ জন বন্ধুদের ডেকে ওই বাড়ির সামনেই তরঙ্গসহ তার স্কুল শিক্ষিকা মাকে বেধড়ক মারধর করে পালিয়ে যায়। পরে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এবিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনোয়ারুজ্জামান বলেন, এবিষয়ে থানায় মামলা হয়েছে এবং রাশিদুল (৩৭) নামের একজনকে আটক করা হয়েছে।

Tag