চলতি মাসে ৩ লঘুচাপ, স্বল্পমেয়াদি বন্যার আভাস অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে হাসপাতালে দেখতে গেলেন রাষ্ট্রপতি বিপুল উৎসাহ-উদ্দীপনায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, নেতৃত্বে জয়নুল আবদিন ফারুক নন্দীগ্রামে নানা আয়োজনে বিএনপির ৪৮তম  প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বৃহত্তর নোয়াখালীর রেল সেবার উন্নয়নে রেল সচিব কে নোয়াখালীবাসীর পক্ষে স্মারকলিপি প্রদান মধুপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রোগী সেজে সোনার চেইন চুরি, এক্সরে করে পেটে শনাক্ত বর্ণাঢ্য আয়োজনে দেওয়ানগঞ্জের সানন্দবাড়ীতে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত বাঘায় ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখা এর শুভ উদ্বোধন ডিবি পরিচয়ে এজেন্ট ব্যাংকিংয়ের ১২ লাখ টাকা ছিনতাই শ্রীমঙ্গলে কলার আড়ত থেকে উদ্ধার বিষধর 'সবুজ ফণিমনসা' সাপ বিএনপি হলো জনগণের অধিকার আদায়ের সংগ্রামের প্রতিষ্ঠান : এমপি সুলতান মাহমুদ বাবু মামলা-আপত্তি সত্ত্বেও নামজারি করায় চন্দনাইশ এসি ল্যান্ডের বিরুদ্ধে অভিযোগ লাখাইয়ে ২টাকায় সিঙ্গারা,পেয়াজু, ৩০ বছর ধরে সুকময় দাসের ব্যতিক্রমী উদ্যোগ। আক্কেলপুর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত. রামগড়ে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন স্বৈরাচার দেশের অর্থনীতি ধ্বংস করে পালিয়েছে : ডা: এজেডএম জাহিদ হোসেন শিক্ষাক্ষেত্রে ইতিহাসের সেরা বাজেট দেয়া হয়েছে: অর্থমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে নতুন পে স্কেলে সবার বেতন দ্বিগুণ হবে, বিষয়টি এমন নয় : তথ্য উপদেষ্টা

আগামী সপ্তাহে আসছে জাতিসংঘের তদন্ত দল

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 15-08-2024 09:03:46 am

সরকারি চাকরিতে কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলন এবং পরবর্তী সময়ে সরকার পতনের আন্দোলনে যে সহিংসতার ঘটনা ঘটেছে; তার নিরপেক্ষ ও স্বাধীন তদন্তের জন্য আগামী সপ্তাহে জাতিসংঘ থেকে একটি প্রতিনিধি দল আসবে। তারা তদন্তের পর দায়বদ্ধতা নিশ্চিতে একটি পথনির্দেশিকা দেবেন বলেও জানিয়েছেন জাতিসংঘ আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস।


বৃহস্পতিবার (১৫ আগস্ট) অন্তবর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠকের পরে তিনি সাংবাদিকদের এসব তথ্য জানান।


গোয়েন লুইস বলেন, ‘তারা বাংলাদেশে আসার জন্য টিকেট করে ফেলেছেন এবং আগামী সপ্তাহে আসবেন। এই প্রতিনিধি দল প্রাথমিকভাবে ফ্যাক্ট ফাইন্ডিংয়ের কাজটি করবে। তাদের কাজের পরিধি, টার্মস অব রেফারেন্স, কত সময় কাজ করবে; সেটি নিয়ে এখনও কাজ চলছে। কিন্তু আমরা কাজ করতে প্রস্তুত।’


তিনি বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভ্যন্তরীণ যে তদন্ত প্রক্রিয়া (বিচার বিভাগীয় তদন্ত কমিটি) ছিল, সেটিতে জাতিসংঘের তদন্ত দলের অন্তর্ভুক্তি চেয়েছিলেন। কিন্তু বর্তমান সরকারের পক্ষ থেকে ভিন্ন প্রস্তাব দেওয়া হয়েছে। ওই সময়ে জাতিসংঘ সেটি মেনে নেয়নি। এখন যে তদন্ত দল আসবে, সেটির নেতৃত্ব দেবে জাতিসংঘ এবং সেটি নিরপেক্ষ হবে। এর বিশ্বাসযোগ্য থাকবে এবং এটি দায়বদ্ধতার একটি পথনির্দেশিকা দেবে।’


তদন্ত দলের সমুদয় খরচ জাতিসংঘ বহন করবে জানিয়ে তিনি বলেন, ‘তারা জেনেভা থেকে আসবেন। বাংলাদেশে যারা রয়েছেন, তারা এক্সটার্নাল দল হিসেবে কাজ করবেন। যখন সরকারের সঙ্গে তার কাজ করা কাঠামোর বিষয়টি চূড়ান্ত হবে, তখন বিশেষজ্ঞ দল বাংলাদেশে এসে কাজে নেতৃত্ব দেবেন। তারা স্বাধীনভাবে কাজ করবেন।’


কারিগরি দলের টার্মস অব রেফারেন্সের বিষয়ে তিনি বলেন, ‘এটি এখনও প্রস্তুত হয়নি এবং এটি নিয়ে কাজ চলছে। এটি নির্ভর করবে বাংলাদেশের সরকার কী চায় এবং কী ধরনের টেকনিক্যাল সহায়তার প্রয়োজন হবে। কাজেই জটিল কিছু বিষয় এখানে রয়েছে। এটি আগামী কয়েক সপ্তাহ ধরে হবে এবং এটি শিগগির হবে। তারপরে সিনিয়র যে দলটি আসবে, তারা সিদ্ধান্ত নেবে।


অগ্রাধিকার ভিত্তিতে কাজে ঐকমত্য : সামনের দিনগুলোতে অন্তর্বর্তীকালীন সরকার যে অগ্রাধিকারগুলো নির্ধারণ করবে, সেগুলোতে একসঙ্গে কাজ করার বিষয়ে জাতিসংঘ সম্মত রয়েছে বলেও জানান গোয়েন লুইস।


তিনি বলেন, ‘আমরা যেসব গুরুত্বপূর্ণ বিষয়ে একসঙ্গে কাজ করার বিষয়ে একমত হয়েছি সেগুলো হচ্ছে বাংলাদেশের যুব সম্প্রদায়কে মানবাধিকার সম্প্রসারণে সহায়তা করা এবং তদন্ত কাজে সহায়তা করা, যেটিতে সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস গত সন্ধ্যায় একমত হয়েছেন।’


বাংলাদেশে ১৫টি জাতিসংঘ সংস্থা উন্নয়ন ও মানবিক সহায়তার কাজ করছে এবং তারা তাদের সক্ষমতা অনুযায়ী সহায়তা করবে জানিয়ে তিনি বলেন, ‘অর্থনীতি একটি অগ্রাধিকার বিষয়ে এবং এক্ষেত্রে জাতিসংঘ কিভাবে সহায়তা করতে পারে সেটি নিয়ে আলোচনা করেছি। এছাড়া রোহিঙ্গা, বন্যা সহায়তা নিয়েও আলোচনা হয়েছে।’


সেপ্টেম্বরে জাতিসংঘে যাবেন ড. ইউনূস : আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদে যাবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস। এ বিষয়ে গোয়েন লুইস বলেন, ‘সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদে যখন ড. ইউনূস যাবেন, তখন তাকে আমরা কীভাবে সহায়তা করতে পারি; সেটি নিয়েও আমাদের চিন্তা করতে হবে।’


মিয়ানমার প্রসঙ্গ : বর্তমানে মিয়ানমারে যা হচ্ছে, সেটি নিয়ে সবার উদ্বেগ আছে জানিয়ে গোয়েন লুইস বলেন, ‘আমরা জানি সংঘাতের সঙ্গে সঙ্গে আরও মানুষ বাংলাদেশ সীমান্ত অতিক্রম করতে চাইছে। অবশ্যই এই সরকারের প্রথম অগ্রাধিকার হচ্ছে রোহিঙ্গাদের প্রত্যাবাসন। তবে মিয়ানমারে যে অবস্থা রয়েছে সেটি প্রত্যাবাসনে একটি বড় বাধা। আমরা মিয়ানমারের বিশেষ দূতের সঙ্গে কাজ করার বিষয়ে একমত হয়েছি।’

আরও খবর







6a66e2c265a49-270726104658.webp
ওয়াশিংটনের গুলিতে ২ নিহত, আহত ৫

৩৭ দিন ১ ঘন্টা ২৩ মিনিট আগে