সোলার সিস্টেমের আওতায় আসবে জাতীয় সংসদ ভবন: প্রধানমন্ত্রী চন্দনাইশে জমি দখলচেষ্টা ও এসিল্যান্ডের বিরুদ্ধে অপপ্রচারের পাল্টা সংবাদ সম্মেলন লোহাগাড়া উপজেলার গৌড়স্থান মাদ্রাসায় অভিভাবক সমাবেশ শ্রীমঙ্গল প্রেসক্লাব সদস্য মামুন আহমদের ছেলে মাহদির যুক্তরাজ্য গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা *উখিয়ায় র‌্যাবের অভিযানে ২০ হাজার ইয়াবা ও একটি ইজিবাইকসহ রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার* বড়াইগ্রামে বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত প্রেসক্লাব যশোর নির্বাচন: দায়িত্ব নিল সাবু-আনিছ কমিটি, কার্যক্রম শুরু তৃতীয়তলায় চৌদ্দগ্রামে সাংবাদিক সমিতির বৃক্ষ বিতরণ, উৎসাহিত শিক্ষার্থীরা ইউজিসি চেয়ারম্যান অ্যাওয়ার্ড অর্জন করলেন পবিপ্রবির শিক্ষক ডাঃ আমির হামজা মাসুম প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার ক্রীড়াসামগ্রী বিতরণ পীরগাছায় কালীগঞ্জ মাদকবিরোধী কমিটির তালিকা প্রশাসনের কাছে জমা ঈশ্বরগঞ্জে ১১১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই নৈশ প্রহরী লাখাইয়ে কর্মরত সাংবাদিকদেরসঙ্গে নবাগত ইউএনও এর সাথে মতবিনিময় ও সদ্য বিদায়ী ইউএনও এর বিদায় লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা শাহেদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন, বিভিন্ন মহলের শোক। লালপুরে ৩০ পরিবারের বাড়িঘর নদী গর্ভে পরিবেশ রক্ষায় লংকাবাংলা ফাউন্ডেশনের উদ্যোগ: ফলজ গাছের চারা রোপণ কর্মসূচি ২০২৬ দৈনিক মজলুমের কণ্ঠের ৩২তম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও দোয়া অনুষ্ঠান বরিশাল কাউনিয়ায় পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবা-গাঁজা ও লাখো টাকাসহ আটক ৮ সংস্কারহীন সড়ক, দুর্ভোগে লোহাগাড়ার মানুষ আদমদীঘিতে বর্নাঢ্য আয়োজনে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

ইসলামপুরে আইনশৃঙ্খলা সভায় ১২ ইউপি চেয়ারম্যানের মধ্যে ১১ জনই অনুপস্থিত!


জামালপুরের ইসলামপুর উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মতবিনিময় সভায় ১২টি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের মধ্যে মাত্র একজন চেয়ারম্যান উপস্থিত ছিলেন। 



বুধবার (১৪ আগষ্ট) বেলা ১২টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে 


দেশের চলমান সংকট এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আইন শৃঙ্খলা কমিটির বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার ১২টি ইউপির চেয়ারম্যানের মধ্যে ১১ জন চেয়ারম্যানই অনুপস্থিত ছিলেন। ইউপি চেয়ারম্যানদের মধ্যে উপস্থিত ছিলেন নোয়ারপাড়া ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রোমান হাসান। উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুস সালামও সভায় অংশ নেননি। তবে উপজেলা প্রশাসনের পক্ষে থেকে বলা হচ্ছে বিষয়টি খতিয়ে দেখা হবে।




সরেজমিনে দেখা গেছে, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, সেনাবাহিনীর ক্যাপ্টেন মেহেদী হাসান। অন্যানের মধ্যে বক্তব্য দেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি সাইদ মোহাম্মদ ইব্রাহীম, ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন তালুকদার,' উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আখন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা যূঁথী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব, উপজেলা জামায়াত ইসলামীর সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা সমন্বয়ক মাহাদী হাসান সানি।


সভায় প্রশাসনের পক্ষে সব ধরনের সহিংসতা বন্ধে সকল রাজনৈতিক দলের সহযোগিতার আহ্বান জানানো হয়।


খোঁজ নিয়ে জানা গেছে, গত ৫ আগষ্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর অধিকাংশ ইউপি চেয়ারম্যান গা ডাকা দিয়েছেন। ধারণা করা হচ্ছে, জনরোষ থেকে রেহাই পেতে কিংবা গ্রেপ্তার এড়াতে ইউপি চেয়ারম্যানেরা আত্মগোপনে রয়েছে। তাঁরা কেউই তাঁদের বাসাবাড়িতে নেই বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। এমনকি তাঁদের মোবাইল ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে।


স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ১২টি ইউপির মধ্যে ১১টিতেই আওয়ামী লীগের নেতা চেয়ারম্যান পদে আসীন। তবে একটি ইউপির চেয়ারম্যান বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। আওয়ামী লীগ মনোনীত ইউপি চেয়ারম্যানেরা হলেন, ইসলামপুর সদর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান শাহীন, উপজেলার গাইবান্ধা ইউপি চেয়ারম্যান মাকছুদুর রহমান আনছারী, চিনাডুলী ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম বেলগাছা ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক, পাথর্শী ইউপি চেয়ারম্যান ইফতেখার আলম বাবলু, নোয়ারপাড়া ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রোমান হাসান, সাপধরী ইউপি চেয়ারম্যান শাহ আলম মণ্ডল, চরপুটিমারী ইউপি চেয়ারম্যান সামছুজ্জামান সুরুজ মাস্টার, চরগোয়ালিনী ইউপি চেয়ারম্যান শহিদুল্লাহ সরকার। এছাড়া আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন গোয়ালেরচর ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম বাদশা এবং পলবান্ধা ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান কমল ডিহিদার। কুলকান্দী ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান আনিছ বিএনপির সমর্থনে নির্বাচিত হয়েছেন।


বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে পদত্যাগ করে শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ার পর থেকে আওয়ামী লীগ সমর্থিত ইউপি চেয়ারম্যানেরা গা ঢাকা দিয়েছে। 


ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সিরাজুল ইসলাম বলেন, 'আইনশৃঙ্খলা কমিটির সভায় উপস্থিত হতে চেয়ারম্যানদের অবগত করা হয়েছে। মাত্র একটি ইউপির চেয়ারম্যান সভায় এসেছিলেন। অন্যরা প্রতিনিধি পাঠিয়েছেন। তবে কী কারণে ১১টি ইউপির চেয়ারম্যানেরা সভায় অংশ নেননি, সেটা খতিয়ে দেখা হবে।'

আরও খবর