শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক পলাশপোলে পথচারীকে আটকে টাকা আদায়ের অভিযোগ আদমদীঘিতে বাঁশঝাড়ে জুয়ার আসর থেকে ৪ জন গ্রেফতার আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা শেরপুরের ঝিনাইগাতীতে মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড

প্রাণ ফিরেছে কক্সবাজার সৈকতে

কোটা সংস্কার আন্দোলন ও শেখ হাসিনার পদত্যাগ কেন্দ্র করে সারাদেশের মতো পর্যটকনগরীর পরিস্থিতিও ছিল থমথমে। ৬ আগস্টের পর থেকে পরিস্থিতি স্বভাবিক হলেও পর্যটক উপস্থিতি ছিল না। হামলা, ভাঙচুর ও লুটের ক্ষত মুছে সীমিত পরিসরে খুলছে দোকানপাট, গতি ফিরছে ব্যবসা-বাণিজ্যে। এতে আবার প্রাণ ফিরে পেয়েছে সমুদ্র সৈকত।


মঙ্গলবার (১৩ আগস্ট) সকাল থেকে কক্সবাজারে ভিড় করতে দেখা গেছে ভ্রমণপিপাসুদের। তাদের পদচারণায় মুখর সাগর তীর। সমুদ্র সৈকতের হোটেল-মোটেল রিসোর্টে হয়েছে অগ্রিম বুকিং, এতে ক্ষতি পুষিয়ে নেওয়ার প্রত্যাশা করছেন পর্যটন ব্যবসায়ীরা।


আজ সকালে সুগন্ধা পয়েন্টে দেখা যায়, সৈকতে ভিড় করছেন পর্যটকরা। কিছু দর্শনার্থী সমুদ্রপাড়ে অবস্থান করে ঢেউ উপভোগ করছেন। গতকাল রোববারও একই পরিমাণ লোকজন এখানে এসেছিলেন বলে দাবি করেছেন সৈকত এলাকার ব্যবসায়ীরা।


কক্সবাজার হোটেল-গেস্ট হাউজ মালিক সমিতির সভাপতি আবুল হাসেম শিকদার বলেন, গতকাল থেকে কক্সবাজারে ভিড় করেছেন ভ্রমণপিপাসুরা। এতে কক্সবাজারের প্রাণ ফিরেছে। অনেক হোটেল-মোটেল রিসোর্টে হয়েছে অগ্রিম বুকিং, এতে ক্ষতি পুষিয়ে নেওয়ার প্রত্যাশা করছি। তবে কোটা সংস্কার আন্দোলন শুরু থেকে এই পর্যন্ত আমাদের হাজার কোটি টাকার লোকসান হয়েছে।


ঢাকা থেকে আগত পর্যটক রিফাত বলেন, এই মুহূর্তে অনেক হোটেলে অফার দেখে এসেছি। এখন সব কিছু দামও কম। খুব ভালো লাগছে। তবে স্বস্তির বিষয় হচ্ছে পুলিশ কাজে ফিরেছেন। তাই নিজেকে নিরাপদ মনে করছি।


সৈকতে দায়িত্বরত বিচকর্মী বেলাল উদ্দিন বলেন, পর্যটকরা কক্সবাজার আসতে শুরু করেছে। এই মুহূর্তে পর্যটকদের ভীড় দেখা যাচ্ছে। আশা করি পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।


কক্সবাজার সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুজ্জামান বলেন, আমরা গতকাল থেকে থানার কার্যক্রম সীমিত পরিসরে চালু করেছি। পর্যটকদের নিরাপত্তায় আমরা কাজ শুরু করেছি।

আরও খবর