চিলমারীতে "ভ্রাম্যমাণ আদালতের সিলগালা করা ৯লাখ ঘনফুট বালু" রাতের আঁধারে উধাও হয়েছে ‎পশ্চিম সুন্দরবনে বন অপরাধের লাগাম টানতে হিমশিম বন বিভাগ: দুই মাসে ৮৯ মামলা ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার সোনাইমুড়ীতে আমেরিকার স্বপ্ন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রায়পুরে ডাকাতিয়ার খালে ডুবে শিশুর মৃত্যু এমপির প্রতিশ্রুতি ভাইরাল হলেও কাজ হয়নি আশ্রয়ণের রাস্তা ও ড্রেনের ঝিনাইগাতীতে ৩টি জবাই করা ঘোড়ার মাংস জব্দ, পালিয়েছে কারবারিরা চিলমারীতে "নদী-বন্দরের পোর্ট অফিসার" সোশ্যাল মিডিয়ায় বিতর্কের পর হঠাৎ করে নিখোঁজ চৌদ্দগ্রামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন সাবেক এমপি গোলাম পরওয়ার গলাচিপা প্রেসক্লাবের সভাপতি শংকর লাল দাশ, সাধারণ সম্পাদক সাকিব হাসান কচাকাটায় ১৭০ পিস ইয়াবাসহ দুই শীর্ষ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ বরিশালে ধর্মীয় ভাবগাম্ভীর্যে রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা উৎসব মাগুরার শ্রীপুরে লেদ ও ওয়েল্ডিং কারখানায় চু রি, নগদ অর্থ ও মালামাল লুট টাঙ্গাইল-নরসিংদীর উন্নয়ন, সুশাসন, আইনশৃঙ্খলা ও দুর্নীতি দমনে বিশেষ তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম কুলিয়ারচরের এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে বাংলাবাজার পুলিশ ক্যাম্প উদ্বোধন আন্তঃবিভাগ ফাইনালে মেধাবী ছাত্রের গুরুতর চোট,সর্বোচ্চ চিকিৎসা আশ্বাস জাবিপ্রবি কতৃপক্ষের মোটরসাইকেলের ধাক্কায় আহত হয়ে ১১ দিন মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে জাহাঙ্গীর উলিপুরে আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগ পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত ‎জ্বালানি সংকটেও জাতীয় গ্রিডে স্বস্তি দিচ্ছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র

অনেক হয়েছে আর না, সীমান্তে বিজিবির পিঠ দেখানোর দিন শেষ’

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 13-08-2024 09:43:07 am

অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, বিজিবির মতো একটা ফোর্সকে সীমান্তে পিঠ দেখাতে বলা হয়েছে। সীমান্তে আমাদের লোক মারে, আর বিজিবিকে পতাকা বৈঠক করতে বাধ্য করা হয়। আমাদের বর্ডারের ভেতরে ঢুকে মারে আর পতাকা বৈঠক করে বলা হতো সব ঠিক হয়ে গেছে। আমি বিজিবিকে বলেছি পিঠ দেখাবেন না। অনেক হয়েছে, আর না।


মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুর পৌনে ১২টায় পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দপ্তরে বিজিবি হাসপাতালে চিকিৎসাধীন বিজিবি সদস্যদের খোঁজ-খবর নেওয়ার পর সাংবাদিকদের সামনে এ ঘোষণা দেন তিনি।


স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিজিবির মতো একটা ফোর্সকে সীমান্তে পিঠ দেখাতে বলা হয়েছে। সীমান্তে আমাদের লোক মারে, আর বিজিবিকে পতাকা বৈঠক করতে বাধ্য করা হয়। আমাদের বর্ডারের ভেতরে ঢুকে মারে আর পতাকা বৈঠক করে বলা হতো সব ঠিক হয়ে গেছে। আমি বিজিবিকে বলেছি পিঠ দেখাবেন না। অনেক হয়েছে, আর না।


তিনি বলেন, এ রকম একটা ফোর্সকে (বিজিবি) দানব বানানো হয়েছে। শুধু বিজিবি না, পুলিশ, র‌্যাব, আনসারকেও দানব বানানো হয়েছে। অথচ এগুলো কারো ব্যক্তিগত ফোর্স না। এগুলো জাতীয় ফোর্স। আমি যতদিন আছি, ততদিন জাস্টিস রক্ষা করে যাব।


ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন আরও বলেন, হয়ত অনেকে ভাবতে পারেন আমি শুধু আপনাদের সঙ্গে প্যাপট্যাপ করি, তা না। আমার হাতে যদি পড়ে শাস্তি হবেই। আমরা ইতোমধ্যে কিছু কিছু অ্যাকশনে গিয়েছি। ফ্যাসিস্ট পার্টির ফ্যাসিস্ট প্রোপাগান্ডায় এসব ফোর্সকে নষ্ট করা হয়েছে। তারাই বিজিবিকে সীমান্তে পিঠ দেখাতে বলেছে। অথচ বিজিবির সীমান্ত রক্ষা করার কথা। নো মোর ,নো মোর। ইনশাল্লাহ আর এটি কখনো হতে দেওয়া হবে না।


এছাড়া বিটিভিতে অগ্নিসংযোগের ঘটনা প্রসঙ্গে করা এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, টিভিতে আগুন দেওয়া হয়েছে। এখন শোনা যাচ্ছে ভেতর থেকে নাকি লাগানো হয়েছে। এখন পর্যন্ত জানা গেলো না কারা আগুন লাগিয়েছে। টিভির সম্প্রচারে যারা আছেন তারা তদন্ত করেন; কারা আগুন লাগিয়েছে।

আরও খবর