কুড়িগ্রাম জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি ছোলায়মান, সাধারণ সম্পাদক আবু তাহের শ্রীমঙ্গলে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত ঈশ্বরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুলিয়ারচরে পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্র উদ্ভোধন *টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) মাদক উদ্ধার করেছে র‌্যাব-১৫* *উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ১ আরসা সদস্য গ্রেফতার* মধুপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪৩৪ জন উপকারভোগীর মাঝে-শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ আদালতের ডিক্রির পর পীরগাছায় পাচুলিয়া ঈদগাহ মাঠের ১ একর ৪৮ শতক জমির সীমানা নির্ধারণ লাখাইয়ের বসতঘরের মাটি খুঁড়ে গাঁজা উদ্ধার, প্রতিবন্ধী স্বামীকে ছেড়ে,, স্ত্রী আটক। নাটোরের লালপুরে পদ্মা নদীতে ডুবে শিশুর মৃত্যু মিয়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ জন হাতিয়া থেকে আটক কুলিয়ারচরে দুই কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: কাজ শেষ হতেই ধসে পড়ল নবনির্মিত আরসিসি রাস্তা মধুপুরে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম মগনামা লঞ্চঘাট থেকে সাগরে পড়ে যুবক নিখোঁজ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি মনির,সম্পাদক লিটন কেয়ারটেকারের বিরুদ্ধে বাড়ি-সম্পত্তি জবরদখলের অভিযোগ জননিরাপত্তায় সাফল্যের ২১ বছর, বরিশালে র‍্যাব-৮-এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শ্রীমঙ্গলে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিলেন এমপি মুজিবুর রহমান চৌধুরী বিএনপির নাম ভাঙিয়ে কেউ অনৈতিক কর্মকান্ড করলে কঠোর ব্যবস্থা: ওবায়দুর রহমান চন্দন ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা

স্ত্রীসহ সাবেক মন্ত্রী জাভেদ ও আরাফাতের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 12-08-2024 05:18:49 pm

গণঅভ্যুত্থানে টানা প্রায় ১৬ বছর ধরে ক্ষমতায় থাকা আওয়ামী লীগের পতনের পর দলটির নেতাদের অনিয়ম ও দুর্নীতির দিকে নজর দিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। এর অংশ হিসেবে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ এবং সদ্য সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাতের ব্যাংক হিসাব ফ্রিজ করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।


সোমবার (১২ আগস্ট) তাদের হিসাব জব্দ করতে সব ব্যাংকে চিঠি দিয়েছে বিএফআইইউ।


সাবেক এই দুই মন্ত্রী-প্রতিমন্ত্রীর পাশাপাশি ব্যাংক হিসাব ফ্রিজ করা হয়েছে তার জাভেদের স্ত্রী ও ইসিবির চেয়ারম্যান রুকমিলা জামানের এবং আরাফাতের স্ত্রী শারমিন মুশতারীর।  


আরাফাত ও তার স্ত্রীর ব্যাংক হিসাব ফ্রিজ করার পাশাপাশি তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্টও স্থগিত করার নির্দেশনা দেওয়া হয়েছে। মানিলন্ডারিং প্রতিরোধ আইনে এ নির্দেশনা দেওয়া হয়। স্থগিত করা হিসাব সংশ্লিষ্ট তথ্য বা দলিলাদি (হিসাব খোলার ফরম, কেওয়াইসি ও লেনদেন বিবরণী প্রভৃতি) তিন কর্মদিবসের মধ্যে পাঠাতে হবে।


এর আগে গতকাল রোববার (১১ আগস্ট) সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ এবং তার স্ত্রী ও মেয়ের অ্যাকাউন্ট ফ্রিজ করে বিএফআইইউ।


কোটা সংস্কারের দাবিতে গড়ে ওঠা শিক্ষার্থীদের আন্দোলনের তোপে শেষ পর্যন্ত গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ থেকে পালাতে বাধ্য হন শেখ হাসিনা। এছাড়া তার সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রী, এমপি-নেতাসহ শতাধিক ব্যক্তি পালিয়ে যাওয়ার তথ্য গণমাধ্যমে এসেছে। যাদের ব্যাপারে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ রয়েছে পর্যায়ক্রমে তাদের ব্যাংক হিসাব ফ্রিজ হতে পারে বলে জানা গেছে।

আরও খবর







deshchitro-6a9a65d9b0cca-040926123153.webp
দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি

১ দিন ২৩ ঘন্টা ৪০ মিনিট আগে