শ্রীমঙ্গলে কাজী সমিতির কমিটি পুনর্গঠন, নাছির উদ্দিন সভাপতি ও শিহাব উদ্দিন সেক্রেটারি মনোনীত রায়পুরে মন্দির নির্মাণ নিয়ে হিন্দু ২ পক্ষের সংঘর্ষ ও মারামারি, আহত ২ দিনাজপুরে প্রকাশ্য দিবালোকে রংমিস্ত্রিকে অপহরণ ও নির্যাতন, চাঁদা দাবির অভিযোগ বিসিবি পরিচালক ও এজ গ্রুপ কমিটির ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় শ্রীমঙ্গলে আনন্দ মিছিল নোয়াখালী জেলার এসপি বদলি মাদক বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, রকমগঞ্জে লাশ নিয়ে বিক্ষোভ শ্রীবরদীতে কারিতাসের আয়োজনে পরিবেশ উন্নয়ন, সংরক্ষণ ও বৃক্ষরোপণ স্ট্যান্ডিং কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত এআই ভিডিও বানিয়ে অপপ্রচারে প্রাণ গেল স্কুলছাত্রীর, মানববন্ধনে ফাঁসির দাবি নোয়াখালীতে মাদকের বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা সাড়ে ৮ বছরের প্রতীক্ষার অবসান: জাবিপ্রবির জন্য ১৫৭৩ কোটি টাকার বাজেট প্রস্তাব অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টাসহ অপপ্রচার করায় এমপি কন্যা বিনতীর খোলা চিঠি আশাশুনির মহেশ্বরকাটি মৎস্য সেটে ব্যবসায়ীকে বিমোহিত করে টাকা লোপাট "সরকারের অগ্রাধিকার প্রকল্প খাল খনন কর্মসূচী বাস্তবায়নের সজাগ থাকতে হবে " লাখাইয়ে মতবিনিময় সভায় জেলা প্রশাসক ডক্টর জিএম সরফরাজ। লাখাইয়ে গ্রাম আদালত ও বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রিন্সিপাল কাজী ফারুকী ইনস্টিটিউটে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ‎সুন্দরবনে কোস্ট গার্ড স্টেশনে দুর্বৃত্তদের পরিকল্পিত হামলা: বনদস্যু দমনে অস্থিরতা তৈরির অপচেষ্টা পীরগাছায় মসজিদভিত্তিক গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকদের ৪ দিনব্যাপী উন্নত প্রশিক্ষণ সম্পন্ন শ্যামনগরের গাবুরাতে দুর্যোগে আগাম সতর্কতা ও উদ্ধার অভিযানের সরঞ্জামাদি বিতরণ প্রকাশ্য দিবালোকে বাংলা টিভির বেনাপোল প্রতিনিধিকে হত্যাচেষ্টা, সাংবাদিকদের তীব্র ক্ষোভ নতুন পে-স্কেলে থাকছে না আলাদা বরাদ্দ

থানা থেকে লুন্ঠিত হওয়া অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

থানা থেকে লুন্ঠিত হওয়া অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার



থানা থেকে লুন্ঠিত হওয়া অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার


 রিপন মজুমদার নোয়াখালী জেলা প্রতিনিধি


নোয়াখালীতে আসনার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা চাটখিল ও সোনাইমুড়ী থানা থেকে লুষ্ঠিত বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য মালামাল উদ্ধার করেছে।


সোমবার (১২ আগস্ট) বেলা ১২টার দিকে এসব অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য মালামাল আসনার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নোয়াখালী জেলা কমান্ড্যান্ট কার্যালয় থেকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।


আসনার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে সেনাবাহিনীর কাছে এসব অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য মালামাল হস্তান্তর করেন আসনার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ১৮ আনসার ব্যাটালিয়ন পরিচালক ও নোয়াখালী জেলা কার্যালয়ের কমান্ড্যান্ট (অতিরিক্ত দায়িত্ব) রোকসানা বেগম।সেনাবাহিনীর পক্ষ থেকে এসব অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য মালামাল গ্রহণ করেন ১৬ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, নোয়াখালী আর্মি ক্যাম্পের উপ অধিনায়ক মেজর রিফাত আনোয়ার।


সোনাইমুড়ী থানার উদ্ধার অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য মালামালের মধ্যে রয়েছে ৭.৬২ মি.মি রাইফেল ১টি, পিস্তল ২টি, পাইপন গান ১টি, পিস্তলের গুলি ১১ রাউন্ড, ৭.৬২ মি.মি রাইফেলের বুলেট ৬৩৫ রাউন্ড, রাবার কার্তুজ ৬৭টি, সীসা কার্তুজ ১২টি, হ্যান্ডকাপ ৩ সেট, টিয়ারশেল ৭টি, সাউন্ড গ্রেনেড ৪টি।


চাটখিল থানার উদ্ধার অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য মালামালের মধ্যে রয়েছে শর্টগান ৫টি, ৭.৬২ মি.মি এসএমজি ১টি, সীসা কার্তুজ ২০টি, ৭.৬২ মি.মি রাইফেলের বুলেট ১২০ রাউন্ড, ৭.৬২ মি.মি এসএমজি ম্যাগজিন ১টি, টিআরশেল ৩টি, হ্যান্ডকাপ ৪ সেট, ওয়ারলেচ ১টি, ট্রাফিক সিগনাল লাইট ১টি, ওয়াকি টকির ব্যাটারি ১টি, হ্যান্ড মাইক ১টি, ল্যাপটপ ২টি, কীবোর্ড ১টি এবং মাইচ ১টি।


উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ হস্তান্তরের সময় আনসার ব্যাটালিয়নের নোয়াখালী জেলা কার্যালয়ের কমান্ড্যান্ট (অতিরিক্ত দায়িত্ব) রোকসানা বেগম বলেন, গত ৫ আগষ্ট চাটখিল ও সোনাইমুড়ি থানায় হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের পর লুষ্ঠিত অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য মালামাল বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসনার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা উদ্ধার করেছে। উদ্ধার অভিযান চলামান থাকবে। পাশাপাশি আসনার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা বিভিন্ন থানা পাহারা, সড়কে শৃঙ্খলা ফেরানোর কাজ সহ এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছে। উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আসনার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা মাঠে থাকবে বলে জানান তিনি।

আরও খবর




deshchitro-6a2ae7f7eae5b-110626105311.webp
নোয়াখালী জেলার এসপি বদলি

১২ ঘন্টা ২৭ মিনিট আগে