শ্রীমঙ্গলে এনসিপির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা নয় মাস পর একই কায়দায় লালপুর ভূমি অফিসে আবারও চুরি পশ্চিম সুন্দরবনে অভয়ারাণ্য এলাকায় মাছ ধরার অভিযোগে চার জেলে আটক শেরপুরের ঝিনাইগাতীতে বিজিবি কর্তৃক আটক ২১ গরু নিয়ে যাওয়ার অভিযোগ আশাশুনির টেংরাখালী স্কুলের পাশের সড়কে নির্বিচারে বৃক্ষ নিধন মৌলভীবাজারে 'জীবন গড়ার ছড়া’র মোড়ক উন্মোচন শ্রীমঙ্গলে বাকপ্রতিবন্ধী কাদিরের মুখে হাসি, চা বিক্রির ভ্যান, সরঞ্জাম ও নগদ পুঁজি দিয়ে স্বাবলম্বী করার উদ্যোগ ব্যবসায়ী মতিনের লালপুরে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর সুস্থতা কামনায় দোয়া মাহফিল জয়পুরহাটে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধন আক্কেলপুরে নদীর সুইসগেট থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ভালোবেসে বিয়ের এক বছর পর স্বামীর ঘরে কিশোরী স্ত্রীর মৃত্যু ধর্মপাশায় সংখ্যালঘু পরিবারের ঘরে আগুন, লুটপাটের অভিযোগ; আহত ৩জমি নিয়ে বিরোধের জেরে হামলার অভিযোগ, ঘরের মালামাল লুটের দাবি; ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ চর দেউজীতে জুমার নামাজ আদায় শেষে মুসল্লিদের খোঁজখবর নিলেন এস এম রঞ্জু জয়পুরহাটের আক্কেলপুরে নদীর সুইসগেট থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ভূল নম্বরে চলে যাওয়া টাকা উদ্ধার করে মালিককে দিল শ্যামনগর থানা পুলিশ আদমদীঘি রহিম উদ্দীন ডিগ্রী কলেজে একাদশ শ্রেণির ক্লাস উদ্বোধন চৌদ্দগ্রামে জমি বিরোধের জেরে স্কুলছাত্রীর ওপর হামলা, গুরুতর আহত স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ পরিস্থিতি: পেট্রোবাংলা ‘জাতিসংঘকে সমঝোতামূলক বিশ্বের কেন্দ্রে দেখতে চায় বাংলাদেশ’ জুমার দিন যে আমলগুলো ভুলবেন না

সিরাজগঞ্জে দেয়াল লিখন, গ্রাফিতি অঙ্কন ও নানান আলপনা এঁকেছে শিক্ষার্থীরা।

সিরাজগঞ্জে দেয়াল লিখন, গ্রাফিতি অঙ্কন ও নানান আলপনা এঁকেছে শিক্ষার্থীরা।

সারাদেশে ছাত্র হত্যা, নির্বিচারে গ্রেফতার ও শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় সারাদেশের ন্যায় সিরাজগঞ্জেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা দেয়াল লিখন, গ্রাফিতি অঙ্কন ও নানান আলপনা এঁকেছে শিক্ষার্থীরা। 

রবিবার (১১ আগস্ট) দিনভর শহরের সরকারি বেসরকারি ফাঁকা দেয়ালগুলোতে তাদের আঁকা প্রতিবাদী বিভিন্ন লেখা ও চিত্র  ফুটিয়ে তুলেছে। এতে সাধারন মানুষও শিক্ষার্থীদের সাথে একাত্মতা পোষণ করে নানাভাবে সহযোগিতা করেছে। 

সরজমিনে দেখা যায়, শহরের কালেক্টরেট চত্বরে, পোস্ট অফিস চত্বরে, মুজিব সড়ক, এস এস রোডস্থসহ শহরের বিভিন্ন স্থানে অঙ্কনের মাধ্যমে দেশের সামগ্রিক অবস্থা, মুক্তিযুদ্ধের নানা স্মৃতি, পুলিশি নির্যাতনের ছবি, ভাষা শহিদের স্মরণে অঙ্কন ও বাণী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা নানা কর্মসূচিসহ নানা প্রতিচ্ছবি ভেসে উঠছে। 

এ বিষয়ে জানতে চাইলে শিক্ষার্থী সীমা বলেন, সারাদেশের সাথে সমন্বয় করে শান্তিপূর্ণভাবে আমরা গ্রাফিতি ও দেয়াল লিখনের কাজ করছি। এখানে বর্তমান পরিস্থিতিতে আমার ভাইদের ওপর যে নির্যাতন করা হচ্ছে সেই বিষয়ে ফুটিয়ে তুলা হচ্ছে।

এ বিষয়ে শিক্ষক আব্দুর রহমান  বলেন, ছাত্র-ছাত্রীরা সংক্ষিপ্তভাবে হলেও তাদের গ্রাফিতি কর্মসূচি পালন করেছে। আমি তাদের এ শান্তিপূর্ণ ও সৃজনশীল প্রতিবাদ কর্মসূচির সাথে একাত্মতা জানাই। তাদের ভিন্নধর্মী সাহসী এ উদ্যোগকে স্বাগত জানাই। ছাত্র-ছাত্রীরা তাদের সহপাঠীদের হত্যাকারীদের বিচার চেয়ে এবং দেশের বর্তমান কর্তৃত্ববাদের বিরুদ্ধে রং তুলির মাধ্যমে যে প্রতিবাদ জানিয়েছে তা অত্যন্ত গঠনমূলক এবং সৃজনশীল।

আরও খবর