নওগাঁ বদলগাছীর আধায়পুরে রেবা বেগম এক নারীকে ছুরিকাঘাতে, গুরুতর আহত অবস্থায় নওগাঁ সদর হাসপাতালে ভর্তি নাগেশ্বরীতে বজ্রপাতের ঝুঁকি কমাতে ২ হাজার তালগাছ রোপনের উদ্যোগ উপজেলা প্রশাসনের শান্তিগঞ্জের পাথারিয়া ইউনিয়নে নতুন উচ্চ ফলনশীল আমন ধানের চাষাবাদে কৃষকদের মৌলিক প্রশিক্ষণ প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের আইনি সুরক্ষা দিতে প্রস্তুত সরকার: আইনমন্ত্রী বরিশালে থানা ভাঙচুর, পুলিশের উপর হামলা রংপুরে ১১ দলীয় ঐক্যের সমাবেশ সফল করতে পীরগাছায় জামায়াতের লিফলেট বিতরণ লাখাইয়ে"" দলিল যার, জমি তার"" ভূমি অপরাধ আইনে মালিককে ভুমি বুঝিয়ে দিলেন ইউএনও সৈয়দ মুরাদ ইসলাম। মেলান্দহ রিপোর্টার্স ইউনিটি'র যুগ পূর্তি উৎসব: দেওয়ানগঞ্জের প্রবীণ সাংবাদিক আব্দুস সালাম শিকদার পেলেন বিশেষ সম্মাননা জাবিপ্রবির ব্যবস্থাপনা বিভাগের নবনিযুক্ত চেয়ারম্যান আতিকুর রহমান ‎সুন্দরবনে কোস্ট গার্ডের চাপে আত্মসমর্পণ বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্যের বজ্রপাতে নিহত ৪ গরুর মালিকদের আর্থিক সহায়তা দিল গলাচিপা উপজেলা প্রশাসন শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রী কলেজে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন ঝিনাইগাতীতে পাহাড়ি ঢলে মহারশি নদীর পানি বিপদসীমার দিকে, নদীর তীরবর্তী বাড়ি-ঘরে জলাবদ্ধতা নদীকে বাঁচাতে হবে: প্রধানমন্ত্রী ঋণের বোঝা কাঁধে নিয়ে প্রথমবার সাগরে, আর ফেরা হলো না আক্কাসের নালিতাবাড়ীর এক পরিবারে তিন বিসিএস ক্যাডার: শেরপুরজুড়ে প্রশংসা, শিক্ষার্থীদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা লাখাইয়ে বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএমসি সভাপতি ফজলে রাব্বি। রংপুরে ওয়াইসিডিও'র জব ফেয়ার অনুষ্ঠিত, তাৎক্ষণিক চাকরি পেলেন প্রায় ১০০ জন

দীর্ঘ ৯ বছর পর আজ দেশে ফিরছেন সালাহউদ্দিন

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 11-08-2024 05:51:43 am

দীর্ঘ ৯ বছর পর ভারত থেকে দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।


রোববার (১১ আগস্ট) দুপুর ২টায় এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে তার।


সালাউদ্দিন আহমেদ বলেন, আল্লাহর অশেষ রহমতে অনেক বছর পর আজ স্বাধীন মাতৃভূমিতে আসার সুযোগ পাচ্ছি। দেশবাসীসহ প্রবাসে থাকা সকল বাংলাদেশির প্রতি আমার সালাম ও শুভেচ্ছা।


এর আগে, একাধিকবার তার দেশে আসার খবর শোনা গেলেও নানা জটিলতায় আসতে পারেননি। তবে এবার দেশের রাজনৈতিক পটপরিবর্তনের কারণে তিনি দেশে ফিরছেন।


২০১৫ সালের ১০ মার্চ ঢাকা থেকে নিখোঁজ হন সালাউদ্দিন আহমেদ। পরিবারের অভিযোগ, গোয়েন্দা পরিচয়ে সালাহউদ্দিনকে উত্তরার বাসা থেকে তুলে নেওয়া হয়। পরবর্তীতে ওই বছরের ১১ মে ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ে তার খোঁজ মেলে। সেসময় অবৈধ অনুপ্রবেশের দায়ে শিলং পুলিশ তার নামে মামলা করে।


২০১৮ সালের ২৬ অক্টোবর মামলা থেকে সালাহউদ্দিনকে খালাস দেন ভারতের আদালত। তবে আদালতের রায়ে রাষ্ট্রপক্ষ আপিল করলে থেমে যায় সালাহউদ্দিনের দেশে ফেরা। প্রায় সাত বছর বিচার চলার পর গত বছরের ২৮ ফেব্রুয়ারি বেকসুর খালাস পান তিনি। কিন্তু পাসপোর্ট না থাকায় সালাহউদ্দিন দেশে ফিরতে পারছিলেন না।


উল্লেখ্য, ২০০১ সালে কক্সবাজার থেকে সংসদ সদস্য নির্বাচিত হন সালাহউদ্দিন। তিনি বিএনপি-জামায়াত জোট সরকারের যোগাযোগ প্রতিমন্ত্রী ছিলেন।

আরও খবর





6a4b759b711d4-060726033003.webp
প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ

৩ দিন ১০ ঘন্টা ৩৩ মিনিট আগে