শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির অক্টোবরের ১৪ দিনে রেমিট্যান্স ১৫১ কোটি ডলার ২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার পত্নীতলায় বিশ্ব খাদ্য দিবস পালিত ২০২৬ জাবিপ্রবিতে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন চৌমুহনীর কলেজ রোডে দুই দিনের নবজাত কন্যা জীবিত উদ্ধার লাখাইয়ে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। দিনাজপুরে দূর্গা মন্দির পরিদর্শনে সেক্টর কমান্ডার , কঠোর নিরাপত্তায় বিজিবি আশাশুনিতে মৎস্যজীবী লীগ নেতা গ্রেপ্তার পীরগাছায় জমি নিয়ে বিরোধে বসতঘরে আগুন, গবাদিপশু ও টাকা লুটের অভিযোগ আক্কেলপুরে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও লোহাগড়া সরকারি আদর্শ কলেজের নবীন বরণ অনুষ্ঠিত শামীম হত্যায় পরিকল্পিত হামলার দাবি পরিবারের জয়পুরহাটে মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে যুবক নিহত শিশু ধর্ষণের অভিযোগে ৫৫ বছর বয়সী ব্যক্তি কারাগারে পানিতে ডুবে দুর্ঘটনা প্রতিরোধের লক্ষ্যে জয়পুরহাটে সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন

নড়িয়ায় মন্দির পরিদর্শনে জামায়াতে ইসলামী নেতাকর্মীরা

শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগের পর সারাদেশে মন্দির বা হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা ও ডাকাতের আক্রমণ হতে পারে এমন আশঙ্কায়, সংখ্যালঘুদের নিরাপত্তা ও অভয় দিতে নড়িয়া উপজেলার ঘড়িষার ও ডিঙ্গামানিক ইউনিয়নের বিভিন্ন মন্দির পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাকর্মীরা।

শনিবার (১০ আগস্ট) বেলা ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত ইউনিয়নের সব মন্দিরগুলো পরিদর্শন করেন দলটির নেতাকর্মীরা। এসময় তারা মন্দিরের পুরোহিত ও হিন্দু ধর্মালম্বীদের সাথে কথা বলে আশ্বস্ত করেন যে, তারা যেন কোনরকম সন্ত্রাসী হামলার শিকার না হয় সেজন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের কর্মীরা অতন্ত্র প্রহরী হয়ে আপনাদের পাশে থাকবে।


তাদের এই পরিদর্শনে খুশি হয়ে ঘড়িষার পুজা কমিটির সহ সভাপতি শ্রী কালাচাঁদ পোদ্দার বলেন, আপনাদের এই ভালোবাসায় আমাদের হৃদয় ছুয়ে গেছে, আপনাদের আগমনে আমরা সাহস পেলাম এবং আমি মনে করি আপনারা পাশে থাকলে কোন দুষ্কৃতকারী আমাদের ক্ষতি করতে সাহস পাবে না। এছাড়া মন্দিরগুলো পরিদর্শনকালীন হিন্দু সম্প্রদায়ের লোকজন জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের অভ্যর্থনা জানান।

এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী নড়িয়া থানা শাখার আমীর মাওলানা কাজী আবুল বাশার, নড়িয়া থানা নায়েবে আমীর মোঃ কাউসার হাওলাদার, নড়িয়া থানা সেক্রেটারি মাহমুদুল হাসান, ঘড়িষার ইউনিয়নের আমির মাওলানা আব্দুর রহমান, ডিঙ্গামানিক ইউনিয়নের সভাপতি ফরিদ আহমেদ ও ডিঙ্গামানিক ৫ নং ইউপি সদস্য জামায়াত কর্মী জনাব বুলবুল আহমেদসহ স্থানীয় নেতাকর্মীরা। 

মন্দিরগুলো পরিদর্শন শেষে তারা ঘড়িষার বাজারে জমায়েত করে জনসাধারণের উদ্দেশ্যে বক্তব্য দিয়ে প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করে।

Tag
আরও খবর