দা দিয়ে কুপিয়ে চাচিকে হত্যা, মা হাসপাতালে জয়পুরহাটে কিডনি বিক্রি করেও বদলেনি ভাগ্য! ট্রান্সফরমার চুরি মামলায় গ্রেপ্তার পীরগাছায় দুর্গাপূজা উদ্‌যাপন উপলক্ষে থানায় মতবিনিময় সভা মোংলায় এক মাস ধরে পানির সংকট, দুর্ভোগে ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা ডিজেলের সংকট ২০২৭ সালেও থাকবে: আইইএ ৯ নভেম্বর বসছে ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন সপ্তাহে দুই দিন নিজ বাসাবাড়ি পরিষ্কার পরিচ্ছন্নতায় প্রধানমন্ত্রীর আহ্বান ২নং উত্তর চরবংশীর গর্ব মো. নাজমুল হাসান, বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম স্থান অর্জন ফুটফুটে শিশুটিকে বাঁচাতে বাড়িয়ে দিন সহায়তার হাত, ওয়াফির হৃদয়ে ছিদ্র মোংলায় দুই মাস পর নারীকে ধর্ষণ ও হত্যার অভিযোগে গ্রেপ্তার ২ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার দেওয়ানগঞ্জের ডাংধরায় মা-ছেলেকে পিটিয়ে জখম ও ইজিবাইক ছিনতাই; থানায় অভিযোগ জামালপুরের বকশীগঞ্জে জাল আমেরিকান ডলারসহ গ্রেপ্তার ২: মোটরসাইকেল ও মোবাইল জব্দ কুলিয়ারচরে মাদক, অনলাইন জুয়া ও বিশেষ অভিযানে ০৯ জন গ্রেপ্তার আশাশুনির ১০৬ দুর্গাপূজা মন্দিরে ৬৩ টন ৬০০ কেজি চাউলের ডিও প্রদান লাখাইয়ে বসতঘরে মেঁঝে কেটে চুরি, মোবাইলসহ মূল্যবান মালামাল উধাও। পীরগাছায় রাজবাড়ির দুই পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ইশরাত জাহান কুলিয়ারচরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন দিনাজপুরে নবাগত নার্সদের নবীন বরণ ও ক্যাপিং অনুষ্ঠান অনুষ্ঠিত। সাবেক মেয়র কাদের মির্জা, স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের তিন মামলা

সুনামগঞ্জের ১৭ সেতুসহ শত সেতুর উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্র

সুনামগঞ্জের ১৭ সেতুসহ শত সেতুর উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্র


 আজ ০৭ নভেম্বর ২০২২ তারিখ সকাল ১০:০০ ঘটিকায় সড়ক ও জনপথ অধিদপ্তর কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে গণভবন প্রান্ত থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দেশের ২৫টি জেলায় বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থায়নে নবমির্তিত শতসেতুর উদ্বোধন ঘোষনা করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি। এর মধ্যে সুনামগঞ্জ জেলার রাণীগঞ্জ সেতুসহ ১৭টি সেতুর উদ্বোধন ঘোষনা করা হয়। ভিডিও কনফারেন্সিং অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় মন্ত্রী জনাব ওবায়দুল কাদের এমপি। গণভবন প্রান্ত থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস মহোদয়ের সঞ্চালনায় শত সেতুসমূহের বিষয়ে উপস্থাপনা করেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব জনাব এ বি এম আমিন উল্লাহ নুরী। সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ হাইস্কুল মাঠ থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে জেলা প্রশাসক জনাব মোঃ জাহাঙ্গীর হোসেন সুনামগঞ্জ জেলার সর্বস্তরের জনসাধারণের পক্ষ থেকে এই সেতুগুলো উদ্বোধনের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন ও মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানান। ভিডিও কনফারেন্সে সুনামগঞ্জ প্রান্তে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব এম.এ. মান্নান এমপি, সুনামগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোয়াজ্জেম হোসেন রতন; বিভাগীয় কমিশনার, সিলেট ড. মুহাম্মদ মোশাররফ হোসেন, সুনামগঞ্জ পৌরসভার মেয়র জনাব নাদের বখতসহ অন্যান্য অতিথিবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি বিভিন্ন দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি পেশার লোকজন। সুনামগঞ্জ সড়ক বিভাগের আওতায় নির্মিত ১৭টি সেতু হলো- (১) রাণীগঞ্জ সেতু, (২) আক্তাপাড়া সেতু, (৩) কোন্দানালা সেতু, (৪) দাড়াঁখাই, (৫) কলকলিয়া সেতু, (৬) কুশিলা সেতু, (৭) নাদামপুর সেতু, (৮) কাটাখাল সেতু, (৯) তকিপুর সেতু, (১০) ঘরগাঁও সেতু, (১১) হাসনাবাদ সেতু, (১২) মাধবপুর সেতু, (১৩) পেপারমিল সেতু, (১৪) রহমতবাগ সেতু, (১৫) টেংগারগাঁও সেতু, (১৬) লক্ষীবাউর সেতু ও (১৭) নৈনগাঁও সেতু।

Tag
আরও খবর