প্রধানমন্ত্রী রাজশাহী যাচ্ছেন কাল, ব্যাপক প্রস্তুতি-উৎসাহ-উদ্দীপনা বাঁশখালীতে সরল ইউনিয়নে জেলেদের মাঝে চাউল বিতরণ করা হয়েছে। বানিয়াচংয়ে ফ্যামিলি কার্ডে কোন প্রকার অনিয়ম হলে বরদাশত করা হবে না- এমপি ডা. জীবন শার্শার কায়বায় রাস্তার পাশের গাছ কাটার অভিযোগ, ভূমি অফিসের হস্তক্ষেপে বন্ধ মধুপুর প্রেসক্লাবের গণমাধ্যমকর্মীদের সঙ্গে ড. মোজাম্মেল হোসাইনের মতবিনিময় সভা লালপুরে পদ্মা নদীতে ডুবে শিশুর মৃত্যু পীরগাছায় গণ উন্নয়ন কেন্দ্রের ৮৪তম শাখার উদ্বোধন সিরাজগঞ্জে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত ‎ বারইয়ারহাট উম্মাহাতুল মু’মিনিন (রাঃ) মহিলা মাদরাসায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা জাপানের সঙ্গে কর্মসংস্থান চুক্তি, কর্মী নিয়োগ শুরু ১ এপ্রিল থেকে প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন দুপুর ২টায় প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেব: ইশরাক মহানবমী: দেবীবন্দনা থেকে বৈষম্যহীন সমাজের প্রত্যয় পীরগাছায় রিকশা, ভ্যান ও অটোরিকশা শ্রমিক ট্রেড ইউনিয়নের উদ্যোগে শ্রমিকদের মাঝে চিকিৎসা সহায়তার চেক বিতরণ সাংবাদিক বাঁচলে সংবাদ বাঁচবে, সংবাদ বাঁচলে গণতন্ত্র বাঁচবেসাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করা হোক, স্বাধীন সাংবাদিকতার পথ সুগম হোক বড়লেখায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে এমপি মিঠু পদত্যাগের ঘোষণা ইশরাকের, দুপুরে সংবাদ সম্মেলন বাংলাদেশে ৩৯০ কোটি টাকা বিনিয়োগ করবে কানাডা সাংবাদিকের সঙ্গে প্রেম করার ১১ সুবিধা জনগণের সেবা ও ভালোবাসাকে সঙ্গী করে আবারও নির্বাচনে লড়তে চান ইমদাদুল হক ভূঁইয়া

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের মাঝে দায়িত্ব বণ্টন

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 09-08-2024 07:07:49 am

নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে ১৭ সদস্যের অন্তর্বর্তীকালীন মন্ত্রিসভা গঠিন করা হয়েছে। শুক্রবার (৯ আগস্ট) এই মন্ত্রিসভার দায়িত্ব বণ্টন করা হয়।


অন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টারা কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন—


১. ড. সালেহ উদ্দিন আহমেদ— অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়।


২. ড. আসিফ নজরুল— আইন ও বিচার মন্ত্রণালয়।


৩. আদিলুর রহমান খান— শিল্প মন্ত্রণালয়।


৪. হাসান আরিফ— স্থানীয় সরকার, পল্লী ও সমবায় মন্ত্রণালয়।


৫. তৌহিদ হোসেন— পররাষ্ট্র মন্ত্রণালয়।


৬. সৈয়দা রিজওয়ানা হাসান— বন ও পরিবেশ মন্ত্রণালয়।


৭. মো. নাহিদ ইসলাম— ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়।


৮. আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া— যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।


৯. ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন— স্বরাষ্ট্র মন্ত্রণালয়।


১০. ফরিদা আখতার— মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।


১১. আ.ফ.ম খালিদ হোসেন— ধর্মবিষয়ক মন্ত্রণালয়।


১২. নূর জাহান বেগম— স্বাস্থ্য ও পরিবার মন্ত্রণালয়।


১৩. শারমিন মুরশিদ— সমাজকল্যাণ মন্ত্রণালয়।


এর আগে, বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত ৯টায় বঙ্গভবনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাসহ সবাই শপথগ্রহণ করেন।


উল্লেখ্য, শপথগ্রহণ অনুষ্ঠানে প্রস্তাবিত উপদেষ্টাদের মধ্যে সুপ্রদীপ চাকমা, বিধান রঞ্জন রায় ও ফারুক-ই-আজম বীর প্রতীক উপস্থিত ছিলেন না।

আরও খবর